
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, ১১:১৩

জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য এবং গুরুতর আহত যোদ্ধাদের পুনর্বাসনের লক্ষ্যে রাজধানীর মিরপুরে ১৫টি আধুনিক আবাসিক ভবন নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর। তিনি বলেন, নির্মাণকাজ শেষ হলে এসব ভবনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের বিনামূল্যে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে।
