
প্রকাশ: ২ আগস্ট ২০২৬, ১০:৫০

দেশে উচ্চশিক্ষিত তরুণ-তরুণীদের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে বেকারত্বের সঙ্গে লড়াই করছেন। সরকারি চাকরির আশায় বছরের পর বছর অপেক্ষা করেও অনেকেই নিয়োগ না পেয়ে হতাশায় ভুগছেন। অথচ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে পাঁচ লাখেরও বেশি অনুমোদিত পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে রয়েছে। ফলে একদিকে কর্মসংস্থানের সংকট বাড়ছে, অন্যদিকে জনসেবামূলক কার্যক্রমেও প্রভাব পড়ছে।
