
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:৫৩

মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন চীনের দালিয়ানে পৌঁছেছেন। সোমবার (২২ জুন) স্থানীয় সময় রাত ১১টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট দালিয়ান ঝুশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
