
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:৪১

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যৌথ সমৃদ্ধি, আঞ্চলিক শান্তি এবং আরও অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ও মালয়েশিয়া নিবিড়ভাবে কাজ করবে। সোমবার (২২ জুন) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে যৌথ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় দুই দেশের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
