মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬২৮ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

পাঁচ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ২১ জানুয়ারি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১১:২৯

শেয়ার করুনঃ
পাঁচ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ২১ জানুয়ারি

দেশের প্রায় ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে সম্পন্ন করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটের মধ্য দিয়ে শুরু হবে এ নির্বাচন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সব নির্বাচন ২০২৭ সালের ২৭ মের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে কমিশন।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন ১৩তম ইসি কমিশনের বৈঠকে নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, প্রথম ধাপে ৮০ উপজেলার ইউনিয়ন পরিষদে ভোট হবে। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তপশিল ঘোষণা হতে পারে। জেলা নির্বাচন কর্মকর্তারা ভোটের ৩৮ থেকে ৪২ দিন আগে তপশিল ঘোষণা করবেন। পাঁচ ধাপের সব ভোট বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

এর আগে ১৪ সেপ্টেম্বর প্রাথমিকভাবে সাত ধাপে ১২ নভেম্বর থেকে ২৭ মে পর্যন্ত ভোট আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিল ইসি। ১৫ সেপ্টেম্বর স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, সম্ভাব্য তারিখ সম্পর্কে সরকার কিছু জানে না। পরে সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে দিনক্ষণ চূড়ান্ত করার কথা জানায় কমিশন। ১৭ সেপ্টেম্বর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের বৈঠকে নভেম্বর-ডিসেম্বরে স্কুল-কলেজের চূড়ান্ত পরীক্ষা থাকায় নির্বাচন আয়োজনের অসুবিধা তুলে ধরা হয়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহযোগিতা চাইল বাংলাদেশ

জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহযোগিতা চাইল বাংলাদেশ
সানাউল্লাহ জানান, প্রায় সাড়ে চার হাজার ইউপির মধ্যে আনুমানিক ৪ হাজার ৩০০টি নির্বাচন উপযোগী। সব জেলায় একসঙ্গে কার্যক্রম শুরু করে সদর উপজেলাকে অগ্রাধিকার দেওয়া হবে। দীর্ঘদিন নির্বাচন বকেয়া থাকা এবং মেয়াদ শেষ হওয়া ইউনিয়নগুলোও অগ্রাধিকার পাবে। পরবর্তী পর্যায়ে বাকি উপজেলাগুলোতে বর্ণানুক্রমিক পদ্ধতিতে নির্বাচন সমন্বয়ের চেষ্টা করা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের বিষয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনও স্মরণকালের সবচেয়ে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সব পক্ষ সহযোগিতা করলে ইউপি নির্বাচন সংঘাতপূর্ণ হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

ইউনিয়নপরিষদনির্বাচনইউপিনির্বাচনভোটেররোডম্যাপ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

বিদ্যুৎ-পানি বিচ্ছিন্ন, তালাবদ্ধ ভবনে নির্ঘুম রাত কাটালেন চুয়েট উপাচার্য

বিদ্যুৎ-পানি বিচ্ছিন্ন, তালাবদ্ধ ভবনে নির্ঘুম রাত কাটালেন চুয়েট উপাচার্য

২১০০ কোটি টাকার বই ছাপায় ধীরগতি, নজরদারিতে ২৬ প্রেস

২১০০ কোটি টাকার বই ছাপায় ধীরগতি, নজরদারিতে ২৬ প্রেস

পাঁচ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ২১ জানুয়ারি

পাঁচ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ২১ জানুয়ারি

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা

বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশ, বিশ্ব অর্থনীতিতেও বাড়ছে অনিশ্চয়তা

বাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২ শতাংশ, বিশ্ব অর্থনীতিতেও বাড়ছে অনিশ্চয়তা

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

এ সম্পর্কিত আরও পড়ুন

নিউইয়র্ক বিমানবন্দরে ইউনূসকে ঘিরে প্রবাসীদের তীব্র বিক্ষোভ

নিউইয়র্ক বিমানবন্দরে ইউনূসকে ঘিরে প্রবাসীদের তীব্র বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে পড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিমানবন্দরের আট নম্বর টার্মিনালে পৌঁছানোর পর কয়েকজন প্রবাসী বাংলাদেশি তাকে লক্ষ্য করে বিভিন্ন মন্তব্য করেন। পরে নিরাপত্তাকর্মীরা তাকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন। সোমবার (১২ অক্টোবর) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ড. ইউনূস। বিমানবন্দরের

জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহযোগিতা চাইল বাংলাদেশ

জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহযোগিতা চাইল বাংলাদেশ

দেশের জ্বালানিনিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের কাছে দীর্ঘমেয়াদি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির জন্য ভাসমান টার্মিনাল স্থাপন এবং স্থল ও সমুদ্রে গ্যাস অনুসন্ধান নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আশ্বাস দিয়েছে সৌদি আরব। রোববার (১১ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদে আন্তর্জাতিক জ্বালানি ফোরামের ১৭তম আসরের ফাঁকে এসব বিষয়ে আলোচনা করেন

ইসি সভায় আজ চূড়ান্ত হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি

ইসি সভায় আজ চূড়ান্ত হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি

ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণে সোমবার (১২ অক্টোবর) সভায় বসছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে। ইসির উপসচিব মো. শাহ্ আলমের স্বাক্ষরিত এক চিঠিতে সভার বিষয়টি জানানো হয়েছে। চিঠিতে

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, অর্থ লেনদেন না করার আহ্বান

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, অর্থ লেনদেন না করার আহ্বান

দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে আজ সোমবার (১২ অক্টোবর)। এ কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে দেশের সব মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জার মাধ্যমে বিশেষ বার্তা প্রচারের উদ্যোগ নিয়েছে সরকার। সমাজকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি পরিচয়পত্রধারী তথ্যসংগ্রাহকেরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্যের ভিত্তিতে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সহায়তা পাওয়ার ক্ষেত্রে পরিবারের

বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না সালাহউদ্দিন, নেতৃত্বে জ্যেষ্ঠ সচিব

বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না সালাহউদ্দিন, নেতৃত্বে জ্যেষ্ঠ সচিব

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বঙ্গোপসাগরীয় অঞ্চলের আঞ্চলিক জোট বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম আনুষ্ঠানিক বৈঠকে অংশ নিচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর পরিবর্তে বাংলাদেশের চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। আগামী মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া এই বৈঠকে বাংলাদেশ ছাড়া বিমসটেকের অন্য ছয় সদস্যদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীদের অংশ নেওয়ার কথা রয়েছে। কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা