
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১০:৪০

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় এক সময়ের প্রভাবশালী শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন মামলায় জামিনে মুক্তি পাওয়া একাধিক শীর্ষ সন্ত্রাসী এখন প্রকাশ্যে চলাফেরা কমিয়ে দিয়েছেন। কেউ আত্মগোপনে চলে গেছেন, আবার কেউ নিয়মিত অবস্থান পরিবর্তন করছেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানিয়েছে।
