২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৬ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি–১ জাহিদুল ইসলাম রনি জানান, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন। সেখানে আসন্ন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির প্রস্তুতি ও বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।