
প্রকাশ: ২০ মে ২০২৬, ১১:৪৫

দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের হাত ধরে বাংলাদেশের প্রতিটি গ্রাম আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বৈষম্যমুক্ত ও ন্যায়ভিত্তিক নিরাপদ সমাজ বিনির্মাণে বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যের সাহস ও নিষ্ঠা আগামী দিনের পাথেয় হয়ে থাকবে।
