
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১৮:২১

বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে ইতালি অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নিরাপদ অভিবাসন, শ্রমবাজার সম্প্রসারণ এবং দ্বিপক্ষীয় সহযোগিতার বিস্তৃত সুযোগ রয়েছে দুই দেশের মধ্যে।

