শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬২৯ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

রাজশাহী মেডিকেলে শিশু মৃত্যুতে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১৭:৫৮

শেয়ার করুনঃ
রাজশাহী মেডিকেলে শিশু মৃত্যুতে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ভেন্টিলেটরের সংকটের কারণে শিশু মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, মাত্র ১১ দিনে ৩৩ জন শিশুর মৃত্যু অত্যন্ত উদ্বেগজনক এবং বিষয়টি দায়িত্বশীলদের গাফিলতির ইঙ্গিত দেয়।

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থিত শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার-এ চিকিৎসার নৈতিকতা (মেডিকেল এথিকস) বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, রাজশাহী মেডিকেলের পরিচালক ভেন্টিলেটর সংকটের বিষয়টি আগে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া যেত। তিনি বলেন, “১১ দিনে ৩৩ জন শিশু মারা গেছে, অথচ হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের ভেন্টিলেটর না থাকার কথা জানায়নি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।”

আরও

অনিয়মের দায়ে ১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল

অনিয়মের দায়ে ১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল
তিনি আরও বলেন, গণমাধ্যমের প্রতিবেদনকে প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষ অতিরঞ্জিত বলে দাবি করলেও পরে তদন্ত প্রতিবেদনে মিডিয়ার তথ্যই সঠিক প্রমাণিত হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
সরকারি ক্রয় প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে ব্যক্তিগত উদ্যোগে জরুরি ভিত্তিতে ভেন্টিলেটর সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, কয়েকটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সহযোগিতায় তিনটি ভেন্টিলেটর ইতোমধ্যে কেনা হচ্ছে এবং আরও দুটি ভেন্টিলেটর সংগ্রহের চেষ্টা চলছে, যা সরকারি অর্থে নয়, বেসরকারি সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।

চিকিৎসকদের পেশাগত আচরণ প্রসঙ্গে তিনি বলেন, রোগীরা চিকিৎসকদের ওপর ঈশ্বরসম আস্থা রাখেন। তাই চিকিৎসকদের আচরণ, দায়িত্ববোধ ও মনোযোগের বিষয়ে সতর্ক থাকতে হবে। অতিরিক্ত ক্লান্তি বা ব্যস্ততার কারণে চিকিৎসায় ভুল যেন না হয়, সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

চিকিৎসকদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নিয়েও ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, এমন আচরণ চিকিৎসা নৈতিকতার সম্পূর্ণ পরিপন্থী। একই সঙ্গে আধুনিক চিকিৎসা জ্ঞান অর্জনে নিয়মিত প্রশিক্ষণ ও মেডিকেল জার্নাল পড়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রাজশাহীমেডিকেলভেন্টিলেটরসংকটশিশুমৃত্যু
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

অনিয়মের দায়ে ১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল

অনিয়মের দায়ে ১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল

সর্বশেষ সংবাদ

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি আইআরজিসির

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি আইআরজিসির

বিশ্বজুড়ে মাইক্রোসফটের আউটলুক-টিমসে বড় সার্ভার বিপর্যয়

বিশ্বজুড়ে মাইক্রোসফটের আউটলুক-টিমসে বড় সার্ভার বিপর্যয়

ইরানের সিরিক কাউন্টিতে গভীর রাতে ‘শত্রু’ পক্ষের হামলা

ইরানের সিরিক কাউন্টিতে গভীর রাতে ‘শত্রু’ পক্ষের হামলা

জনপ্রিয় সংবাদ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

এ সম্পর্কিত আরও পড়ুন

কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তুরস্কে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন কপ-৩১-এ অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৫টা ৪০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন। তিন দিনের সরকারি সফর শেষে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টার

বিশ্বমঞ্চে তারেক রহমানের নেতৃত্ব বিশেষ গুরুত্ব পাচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশ্বমঞ্চে তারেক রহমানের নেতৃত্ব বিশেষ গুরুত্ব পাচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান তাঁকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বা পরিবর্তনশীল নেতৃত্বের প্রতীক হিসেবে উল্লেখ করছেন বলে জানান তিনি। বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ চলাকালে বাংলাদেশ প্যাভিলিয়নে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তন

কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তিন দিনের সরকারি সফরে তুরস্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকালে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর মূল সম্মেলনস্থলে যোগ দিয়েছেন। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সম্মেলনস্থলে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা

এরদোগানের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

এরদোগানের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১) এ যোগ দিতে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের ফাঁকে আগামী ১২ নভেম্বর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। দুই মাসেরও কম সময়ের ব্যবধানে দুই নেতার দ্বিতীয় বৈঠক হতে যাচ্ছে এটি। এর আগে গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তাঁদের বৈঠক হয়েছিল। সোমবার

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে বন্দি বিনিময় চুক্তির প্রক্রিয়া অনুসরণ করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তাঁর ক্ষেত্রে অনেক মৌলিক অধিকার কার্যকর হবে না বলেও মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা। শেখ হাসিনার