
প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ২২:৩২

দীর্ঘ দেড়যুগ পর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আবারও ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। আগামী ২৬ মার্চ রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে এ আয়োজন অনুষ্ঠিত হবে, যেখানে দেশের তিন বাহিনীর অংশগ্রহণে স্থল ও আকাশপথে প্রদর্শিত হবে প্রতিরক্ষা সক্ষমতা।
