
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ১৯:৪৮

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে ও প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশি এবং বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি আশা প্রকাশ করেছেন, ঈদুল ফিতরের শিক্ষা বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার পথে জাতিকে নতুন উদ্যম ও অনুপ্রেরণা দেবে।
