সোমবার, ৯ নভেম্বর, ২০২৬২৪ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আইন-আদালত

ঢাকা মহানগর আদালতে যাত্রা শুরু করল ই-পারিবারিক আদালত

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১২:৪৮

শেয়ার করুনঃ
ঢাকা মহানগর আদালতে যাত্রা শুরু করল ই-পারিবারিক আদালত

ঢাকা মহানগর আদালতে আনুষ্ঠানিকভাবে চালু হলো দেশের প্রথম ই-পারিবারিক আদালত। সোমবার (২৪ নভেম্বর) এ উদ্যোগের উদ্বোধন করেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রতা, অতিরিক্ত খরচ, কাগজের নথি ব্যবস্থাপনা, দূরত্বজনিত ঝামেলা ও আদালতকেন্দ্রিক ভিড়—সবকিছুকে একসঙ্গে সমাধানের লক্ষ্যেই এই ডিজিটাল প্রক্রিয়া চালু করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেন, বিচারপ্রার্থী সাধারণ মানুষের জন্য এটি একটি যুগান্তকারী অগ্রগতি। তিনি আরও বলেন, “এ উদ্যোগ সকল পক্ষকে আন্তরিকভাবে গ্রহণ করতে হবে। আগামীতে যে সরকারই ক্ষমতায় আসুক, এই প্রক্রিয়াকে অব্যাহত রাখা জরুরি, নইলে উদ্যোগটি ম্লান হয়ে যেতে পারে।”

ই-পারিবারিক আদালতের মাধ্যমে মামলার রেজিস্ট্রেশন থেকে শুরু করে শুনানির সময় নির্ধারণ—সবই সম্পূর্ণ অনলাইনে করা যাবে। এতে বাড়ছে সময়ের সাশ্রয়, কমছে খরচ। ঘরে বসেই পক্ষগুলো মামলা পরিচালনা করতে পারবেন। সপ্তাহের সাত দিন, ২৪ ঘণ্টা রেজিস্ট্রেশন সুবিধা এবং অনলাইন শিডিউলিংয়ের সুবিধা বিচারপ্রাপ্তির পথকে আরও সহজ করবে।

আরও

আত্মহত্যায় প্ররোচনা মামলায় মাকছুদার রিমান্ডে মিলল তথ্য

আত্মহত্যায় প্ররোচনা মামলায় মাকছুদার রিমান্ডে মিলল তথ্য
অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “পেপারলেস সিস্টেমে রূপান্তর কেবল বিচারব্যবস্থাকেই এগিয়ে নেবে না, পরিবেশ সংরক্ষণেও বড় ভূমিকা রাখবে।”

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এ উদ্যোগ আইন পেশাজীবীদের দ্রুত সেবা দিতে সহায়তা করবে এবং প্রযুক্তির ব্যবহার আরও প্রসারিত করবে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী বলেন, “এই প্রক্রিয়া বিচারব্যবস্থাকে পেপারলেস যুগে পৌঁছে দেবে, যা ভবিষ্যতের আদালত ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ।”

নতুন এ ই-পারিবারিক আদালত বিচারপ্রার্থী মানুষের দূরদর্শী প্রত্যাশাকে নতুন দিগন্তে নিয়ে যাবে—এমনটাই আশা সংশ্লিষ্টদের।

ইপারিবারিক_আদালত
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

অবসরের পর বিচারপতিদের পাসপোর্টে গোয়েন্দা যাচাই অযৌক্তিক: হাইকোর্ট

অবসরের পর বিচারপতিদের পাসপোর্টে গোয়েন্দা যাচাই অযৌক্তিক: হাইকোর্ট

সর্বশেষ সংবাদ

নলছিটিতে পুলিশের ওপর হামলা, ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের অভিযোগ

নলছিটিতে পুলিশের ওপর হামলা, ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের অভিযোগ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

কুলাউড়া সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, ফাঁকা গুলি

কুলাউড়া সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, ফাঁকা গুলি

গোয়ালন্দে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

গোয়ালন্দে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

এ সম্পর্কিত আরও পড়ুন

বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হবে: আইনমন্ত্রী

বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হবে: আইনমন্ত্রী

বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এ ক্ষেত্রে ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত দেবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। রোববার (৮ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বিচারকদের নিয়ে আয়োজিত ‘জুডিশিয়াল ইন্টিগ্রিটি ওয়ার্কশপে’ বক্তব্য দিতে গিয়ে আইনমন্ত্রী এসব কথা বলেন। এ সময় আগামী ১৯ নভেম্বর

তাহসিফ হত্যা মামলা: উত্তরার বারে একসঙ্গে সময় কাটানো তরুণী দিশার চার দিনের রিমান্ড

তাহসিফ হত্যা মামলা: উত্তরার বারে একসঙ্গে সময় কাটানো তরুণী দিশার চার দিনের রিমান্ড

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার জেরিকা তাসনীম দিশাকে (১৯) চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মামলার তদন্তে তাকে সন্দেহভাজন আসামি হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য এ আদেশ দেওয়া হয়েছে। রোববার (১ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তদন্তের স্বার্থে দিশাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার

সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মৃত্যু: বন্ধুস্থানীয় দীপের ৪ দিনের রিমান্ড

সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মৃত্যু: বন্ধুস্থানীয় দীপের ৪ দিনের রিমান্ড

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আহমেদ শাহরিয়ার রেজা দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য এই রিমান্ড দেওয়া হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালত এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন সাত দিনের

মানসম্মত পরীক্ষায় আইনজীবী তালিকাভুক্তি, বার কাউন্সিল ‘রোল মডেল’

মানসম্মত পরীক্ষায় আইনজীবী তালিকাভুক্তি, বার কাউন্সিল ‘রোল মডেল’

মানসম্মত পরীক্ষায় নতুন আইনজীবী তালিকাভুক্তি, পেশাগত অসদাচরণের অভিযোগ নিজেদের ট্রাইব্যুনালে বিচার এবং মৃত্যুর পর পরিবারকে আর্থিক অনুদানের কারণে বাংলাদেশ বার কাউন্সিলকে ‘রোল মডেল’ হিসেবে তুলে ধরেছেন চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। ‘বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনারস অ্যান্ড বার কাউন্সিল অর্ডার-১৯৭২’ অনুযায়ী প্রতিষ্ঠিত এ সংস্থার প্রধান কাজ আইনজীবী তালিকাভুক্তি। এলএলবি ডিগ্রিধারীকে ১০ বছরের অভিজ্ঞ আইনজীবীর অধীনে ছয় মাস শিক্ষানবিশকাল শেষে নৈর্ব্যক্তিক,

আত্মহত্যায় প্ররোচনা মামলায় মাকছুদার রিমান্ডে মিলল তথ্য

আত্মহত্যায় প্ররোচনা মামলায় মাকছুদার রিমান্ডে মিলল তথ্য

আত্মহত্যায় প্ররোচনার মামলায় রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ইসলামকে। জিজ্ঞাসাবাদে মামলাসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে আদালতকে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন। আবেদনে তিনি উল্লেখ করেন, মাকছুদাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে মামলা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা তদন্তে