সোমবার, ৩০ মার্চ, ২০২৬১৬ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

রমজানের আগেই নির্বাচন, সংস্কারে দৃঢ় ড. ইউনূস

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯

শেয়ার করুনঃ
রমজানের আগেই নির্বাচন, সংস্কারে দৃঢ় ড. ইউনূস

আগামী ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি ভোট শেষে নিজ কাজে ফিরে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে এক ভিডিও কলে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

ভিডিও কলে ড. ইউনূস ব্যাংকিং খাত পুনর্গঠন প্রচেষ্টা এবং রাজস্ব আয় বাড়ানোর উদ্যোগসহ তার সরকারের বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ তুলে ধরেন। তিনি জানান, দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে নেয়া কর্মপরিকল্পনা ইতোমধ্যে বাস্তবায়নের পথে। আইএমএফ প্রধান তার এসব পদক্ষেপের প্রশংসা করেন এবং বাংলাদেশের জন্য এগুলোর গুরুত্ব তুলে ধরেন।

অর্থনীতির সংকটকালীন পরিস্থিতি উল্লেখ করে আইএমএফ প্রধান বলেন, ড. ইউনূস অল্প সময়ে সাহসী পদক্ষেপ নিয়েছেন। যখন অবনতির ঝুঁকি অত্যন্ত বেশি ছিল তখন তিনি দেশের দায়িত্ব নিয়েছেন এবং সঠিক সময়ে সঠিক ব্যক্তি হিসেবে কাজ করেছেন। এ সময় তিনি বৈদেশিক মুদ্রা বাজারের স্থিতিশীলতা ও বাজারভিত্তিক বিনিময় হার প্রবর্তনের প্রশংসা করেন।

আরও

রাজশাহী মেডিকেলে শিশু মৃত্যুতে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

রাজশাহী মেডিকেলে শিশু মৃত্যুতে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

ড. ইউনূস আইএমএফ প্রধানের অবিচল সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি স্মরণ করিয়ে দেন, গত বছর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তাদের প্রথম সাক্ষাৎ বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারের পথে সহায়ক ভূমিকা রেখেছিল। তিনি বলেন, চমৎকার সহায়তার জন্য ধন্যবাদ।

আলোচনায় আইএমএফ প্রধান অভ্যন্তরীণ রাজস্ব আয় বৃদ্ধি এবং ব্যাংকিং খাতে গভীর সংস্কারের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, শক্ত অবস্থানে থাকতে হলে সংস্কার অপরিহার্য। এটি বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে কাজ করবে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

প্রধান উপদেষ্টা জানান, তার সরকার ইতিমধ্যে ব্যাংকিং খাত পুনর্গঠন এবং রাজস্ব আয় জোরদারের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, আমরা এক বিধ্বস্ত অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। কিছু ব্যক্তি আক্ষরিক অর্থে ব্যাংক থেকে ব্যাগভর্তি টাকা নিয়ে পালিয়েছে।

ড. মুহাম্মদ ইউনূসবাংলাদেশ নির্বাচন ২০২৫আইএমএফ সহযোগিতা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

ভিডিও কলে আঞ্চলিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। এর মধ্যে ছিল নেপালে চলমান যুব আন্দোলন এবং আসিয়ানভুক্তির জন্য বাংলাদেশের আকাঙ্ক্ষা। তিনি জানান, এ প্রেক্ষাপটে আঞ্চলিক সহযোগিতা ও কানেক্টিভিটি জোরদারের জন্য নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও

দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

ড. ইউনূস ঢাকার বড় অবকাঠামো পরিকল্পনা, নতুন বন্দর ও টার্মিনাল প্রকল্পসহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ সম্পর্কেও আইএমএফ প্রধানকে অবহিত করেন। তিনি বলেন, এসব উদ্যোগ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে এবং আঞ্চলিক সংযোগ আরও দৃঢ় করবে।

জনপ্রিয় সংবাদ

দাম কমলেও তরমুজ কিনতে আগ্রহ কম ক্রেতাদের

দাম কমলেও তরমুজ কিনতে আগ্রহ কম ক্রেতাদের

অস্ট্রেলিয়ার সংসদে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব

অস্ট্রেলিয়ার সংসদে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব

ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় অগ্রগতি দাবি ট্রাম্পের

ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় অগ্রগতি দাবি ট্রাম্পের

মাহিয়া মাহির আবেগঘন পোস্টে ভক্তদের উদ্বেগ

মাহিয়া মাহির আবেগঘন পোস্টে ভক্তদের উদ্বেগ

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নদীতে পড়ল যাত্রীবাহী বাস

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নদীতে পড়ল যাত্রীবাহী বাস

সর্বশেষ সংবাদ

ভূরুঙ্গামারীর ছয় শিক্ষক-কর্মচারীর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার মাউশি'র

ভূরুঙ্গামারীর ছয় শিক্ষক-কর্মচারীর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার মাউশি'র

নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

ইউটিউবার আরএস ফাহিম গ্রেপ্তার, যা জানা গেল

ইউটিউবার আরএস ফাহিম গ্রেপ্তার, যা জানা গেল

গোপালপুরে চিরকুট লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা

গোপালপুরে চিরকুট লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা

প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বাতিলের সিদ্ধান্ত: বিদ্যুৎমন্ত্রী

প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বাতিলের সিদ্ধান্ত: বিদ্যুৎমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বাতিলের সিদ্ধান্ত: বিদ্যুৎমন্ত্রী

প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বাতিলের সিদ্ধান্ত: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগ ও অসন্তোষের অবসান ঘটিয়ে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন। মন্ত্রী জানান, সিদ্ধান্তটি দ্রুত কার্যকর করা হবে এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি বলেন, প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে

স্বস্তিদায়ক ঈদযাত্রা দাবি, বাসে জিপিএস ট্র্যাকিং চালুর ঘোষণা

স্বস্তিদায়ক ঈদযাত্রা দাবি, বাসে জিপিএস ট্র্যাকিং চালুর ঘোষণা

সাম্প্রতিক ঈদযাত্রা অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি স্বস্তিদায়ক হয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। রোববার (২৯ মার্চ) ঈদ–পরবর্তী মূল্যায়ন সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে ভবিষ্যতে গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সব বাসে জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান তিনি। মন্ত্রী বলেন, অল্প সময়ের মধ্যে প্রায় দেড় কোটি মানুষ

যুক্তরাষ্ট্রে বিশেষ অভিযানে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে বিশেষ অভিযানে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে ১০ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)। দেশজুড়ে পরিচালিত চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। সম্প্রতি গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম, পরিচয় ও অভিযোগের বিস্তারিত তালিকাও প্রকাশ করা হয়েছে। ডিএইচএস জানিয়েছে, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হচ্ছে। সংস্থাটির অধীনস্থ ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট

হঠাৎ সচিবালয়ে গিয়ে আট মন্ত্রণালয় ঘুরলেন প্রধানমন্ত্রী

হঠাৎ সচিবালয়ে গিয়ে আট মন্ত্রণালয় ঘুরলেন প্রধানমন্ত্রী

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে সচিবালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৯ মার্চ) সকাল ৯টার কিছুক্ষণ পর তিনি সচিবালয়ে পৌঁছে সরাসরি বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখেন। সচিবালয়ে প্রবেশের পর প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে না গিয়ে হঠাৎ পরিদর্শনে বের হন। প্রথমে তিনি সচিবালয়ের ৬ নম্বর ভবনে গিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় পরিদর্শন করেন এবং দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে

ঈদ বিরতির পর জাতীয় সংসদের প্রথম অধিবেশন পুনরায় শুরু

ঈদ বিরতির পর জাতীয় সংসদের প্রথম অধিবেশন পুনরায় শুরু

ঈদুল ফিতরের বিরতি শেষে আজ রোববার (২৯ মার্চ) থেকে পুনরায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। দীর্ঘ ছুটির পর সংসদ কার্যক্রমে ফের সক্রিয়তা ফিরে আসছে বলে আশা করা হচ্ছে। এর আগে গত ১২ মার্চ অধিবেশন শুরু হলেও ঈদুল ফিতরসহ অন্যান্য সরকারি ছুটির কারণে মাত্র তিন দিনের মাথায় ১৫ মার্চ অধিবেশন মূলতবি করা হয়। বিরতির সময় বিভিন্ন সংসদীয় প্রস্তুতি সম্পন্ন করা