
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট পেপার ও অন্যান্য নির্বাচনি সরঞ্জাম। নির্বাচন কমিশন জানিয়েছে, আজ বুধবার রাতের মধ্যেই ঢাকার বাইরের সব ভোটকেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বক্সসহ প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে যাবে। আর ঢাকাসহ বড় শহরগুলোতে ব্যালট বক্স পৌঁছে যাবে সন্ধ্যার মধ্যেই।
