রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬২৯ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

মাদকের আগ্রাসনে যুবসমাজ বিপর্যস্ত, উন্নয়ন ব্যাহত

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১৬:১৫

শেয়ার করুনঃ
মাদকের আগ্রাসনে যুবসমাজ বিপর্যস্ত, উন্নয়ন ব্যাহত

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় দেশের উন্নয়নে মাদকের প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, মাদকের ভয়াবহ আগ্রাসনের কারণে দেশের জনস্বাস্থ্য, আইনশৃঙ্খলা এবং অর্থনীতি হুমকির মুখে পড়েছে, যা সামগ্রিকভাবে জাতীয় উন্নয়নের গতিকে ব্যাহত করছে। বৃহস্পতিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, দেশের অগ্রগতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি হলো যুবসমাজ। এই কর্মক্ষম শ্রেণিকে মাদক থেকে রক্ষা করা না গেলে ভবিষ্যতে উন্নত রাষ্ট্রের কাতারে যাওয়া অসম্ভব হবে। তিনি জানান, বর্তমানে দেশের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মাদকের প্রভাবে বিপথে যাচ্ছে এবং উদ্বেগজনকভাবে নারী, শিশু ও কিশোরদেরও মাদক চোরাচালানে ব্যবহার করা হচ্ছে। এই পরিস্থিতি ঠেকাতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহ সমন্বিতভাবে কাজ করছে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে গঠন করা হয়েছে মাদকবিরোধী কমিটি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, প্রযুক্তির উন্নয়নের ফলে বিশ্বের বিভিন্ন দেশে নতুন ধরনের সিনথেটিক ও সেমি-সিনথেটিক মাদক ছড়িয়ে পড়ছে, যা আমাদের জন্য নতুন হুমকি হয়ে দেখা দিয়েছে। এ কারণে এসব মাদককে আইনের আওতায় আনতে তফসিলভুক্ত করা হয়েছে এবং নজরদারি বাড়ানো হয়েছে। তিনি জানান, আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো ইতিমধ্যেই এসব বিষয়ে সতর্ক রয়েছে এবং নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

আদানি-আরএনপিএল বন্ধ, বিদ্যুৎ ঘাটতি ছাড়াল সাড়ে তিন হাজার

আদানি-আরএনপিএল বন্ধ, বিদ্যুৎ ঘাটতি ছাড়াল সাড়ে তিন হাজার

অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জনবল সংকট নিয়ে উদ্বেগ জানিয়ে বলা হয়, সারা দেশে মাত্র ২ হাজার ৯৪৩ জন জনবল নিয়ে সংস্থাটি কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে এনফোর্সমেন্টে রয়েছেন ১ হাজার ৬২২ জন, যা দেশের বিশাল জনসংখ্যা ও সীমান্ত পরিস্থিতির জন্য যথেষ্ট নয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, তিনটি কৌশলের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণে কাজ চলছে, যার মধ্যে সরবরাহ বন্ধ করা, চোরাকারবারিদের শনাক্ত করা ও জনসচেতনতা বাড়ানো উল্লেখযোগ্য।

তিনি আরও বলেন, দেশের ৩২টি জেলা সীমান্তবর্তী হওয়ায় জনসম্পৃক্ততা ছাড়া কার্যকর নিয়ন্ত্রণ সম্ভব নয়। ভবিষ্যতে বিভাগীয় পর্যায়ে ২০০ শয্যার মাদক নিরাময় কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে বলেও তিনি জানান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ।

মাদকবিরোধী দিবসযুবসমাজ ও মাদকবাংলাদেশে মাদক সমস্যা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

সর্বশেষ সংবাদ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ, রিট খারিজ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ, রিট খারিজ

হুতিদের হামলা বন্ধে সৌদির পাশে থাকার ঘোষণা ব্রিটেনের

হুতিদের হামলা বন্ধে সৌদির পাশে থাকার ঘোষণা ব্রিটেনের

ভোরেই চালু আদানির ইউনিট-২, স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ

ভোরেই চালু আদানির ইউনিট-২, স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের

জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা সম্প্রসারণে সরকারের বড় উদ্যোগ

জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা সম্প্রসারণে সরকারের বড় উদ্যোগ

এ সম্পর্কিত আরও পড়ুন

ভোরেই চালু আদানির ইউনিট-২, স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ

ভোরেই চালু আদানির ইউনিট-২, স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ

ভারতের ঝাড়খন্ডে অবস্থিত আদানি বিদ্যুৎকেন্দ্রের ত্রুটিপূর্ণ ইউনিট-২ পুনরায় চালু হয়েছে। আদানি কর্তৃপক্ষ আজ সকাল সাড়ে ১১টায় দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।  বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎকেন্দ্রটির ইউনিট-২ সফলভাবে সকাল ৫টা ১৭ মিনিটে চালু করা হয়েছে। নির্ধারিত সময়ের আগেই আজ সকাল সাড়ে ১১টার মধ্যে ইউনিটটির সিঙ্ক্রোনাইজেশন সম্পন্ন হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।  সিঙ্ক্রোনাইজেশন শেষ হলে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক প্রক্রিয়ায় ফিরবে বলে

ষষ্ঠ থেকে দশমে এআই-রোবোটিক্স, বাধ্যতামূলক হবে কারিগরি শিক্ষা

ষষ্ঠ থেকে দশমে এআই-রোবোটিক্স, বাধ্যতামূলক হবে কারিগরি শিক্ষা

দেশের শিক্ষাব্যবস্থায় প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। আগামী শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠ্যপুস্তকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটির মতো আধুনিক বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে পর্যায়ক্রমে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীর জন্য কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নভোথিয়েটারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে

নবম পে স্কেলে সাত এসআরও, ডিজিটাল হচ্ছে বেতন

নবম পে স্কেলে সাত এসআরও, ডিজিটাল হচ্ছে বেতন

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল ২০২৬ বাস্তবায়নে নতুন বেতনকাঠামোর পাশাপাশি সাতটি পৃথক বিধিবদ্ধ নিয়ন্ত্রক আদেশ (এসআরও) জারি করতে যাচ্ছে সরকার। একই সঙ্গে নতুন বেতন নির্ধারণের পুরো প্রক্রিয়া ডিজিটাল করতে সরকারি আর্থিক ব্যবস্থাপনা ব্যবস্থা আইবাস প্লাস প্লাস প্রস্তুত করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, পে স্কেলের প্রজ্ঞাপনের খসড়া আইনগত পরীক্ষা-নিরীক্ষার জন্য ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ভেটিং শেষ হলেই আনুষ্ঠানিকভাবে

সাইবার আইনে বাড়ছে সরকারের কনটেন্ট নিয়ন্ত্রণের ক্ষমতা

সাইবার আইনে বাড়ছে সরকারের কনটেন্ট নিয়ন্ত্রণের ক্ষমতা

প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন কনটেন্ট নিয়ন্ত্রণে সরকারের ক্ষমতা আরও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। গুজব, অপতথ্য, মানহানি, বুলিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বা সম্পাদিত কনটেন্টকে অপরাধের আওতায় এনে শাস্তির পরিধিও বাড়ানোর কথা বলা হয়েছে। তবে এসব বিধান জনগণের মৌলিক মানবাধিকার, বাক্‌স্বাধীনতা ও স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে ঝুঁকি তৈরি করবে বলে উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল

পুলিশের পাঁচ কর্মকর্তা বদলি, নতুন কর্মস্থলে যোগদানের সময়সীমা নির্ধারণ

পুলিশের পাঁচ কর্মকর্তা বদলি, নতুন কর্মস্থলে যোগদানের সময়সীমা নির্ধারণ

পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক হাসান আমীনকে ঢাকার স্পেশাল ব্রাঞ্চে (এসবি) বদলি করা হয়েছে। দায়িত্ব পরিবর্তনের মাধ্যমে তিনি এখন এসবিতে নতুন দায়িত্ব পালন করবেন। পাবনার বেড়া সার্কেলের