রবিবার, ১১ অক্টোবর, ২০২৬২৬ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনকে সরানোর সিদ্ধান্ত, আলোচনায় সম্ভাব্য উত্তরসূরি

saiful islam
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ মে ২০২৫, ১১:৪

শেয়ার করুনঃ
পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনকে সরানোর সিদ্ধান্ত, আলোচনায় সম্ভাব্য উত্তরসূরি
পররাষ্ট্র সচিব,ছবি সংগৃহীত

সরকার পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনকে দায়িত্ব থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে। দায়িত্ব নেওয়ার মাত্র আট মাসের মাথায় তাকে সরিয়ে দেওয়ার এই পদক্ষেপকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে চলছে নানা আলোচনা। যদিও এখনো সরকারিভাবে কিছু জানানো হয়নি, তবে একাধিক নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত পালানোর পর অন্তর্বর্তী সরকারের অধীনে গত বছরের আগস্টে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠিত হয়। মাসখানেকের মধ্যে তৎকালীন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের চুক্তি বাতিল করে নতুন সচিব হিসেবে নিযুক্ত হন জসীম উদ্দিন, যিনি তখন চীনে রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন।

তবে চলতি মাসের শুরু থেকেই সচিব পরিবর্তনের গুঞ্জন জোরালো হতে থাকে। সূত্রগুলোর মতে, নীতিনির্ধারণী পর্যায়ে জসীম উদ্দিনকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। তিনি শিগগিরই দায়িত্ব থেকে বিদায় নেবেন। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বর্তমানে বার্লিন সফরে থাকায়, তার দেশে ফেরার পর আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

আরও

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

এই সিদ্ধান্ত কেবল মন্ত্রণালয়ের অভ্যন্তরে নয়, পুরো কূটনৈতিক অঙ্গন ও বিদেশি অংশীদারদের মাঝেও আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে জাপানের সঙ্গে আসন্ন বৈঠক স্থগিত ও পুনর্নির্ধারণের প্রক্রিয়া বিষয়টিকে আরও স্পষ্ট করেছে।

জাপানের টোকিওতে ১৫ মে বাংলাদেশ-জাপান এফওসি বৈঠকের কথা থাকলেও শেষ মুহূর্তে বাংলাদেশ পক্ষ থেকে বৈঠক স্থগিতের অনুরোধ করা হয়। পররাষ্ট্র সচিবের অনুপস্থিতিতে নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। পরবর্তীতে সিদ্ধান্ত বদলে সচিব (পূর্ব) ড. মো. নজরুল ইসলামকে নেতৃত্ব দিতে পাঠানো হয়, যিনি এরইমধ্যে প্রতিনিধিদলসহ ঢাকা ত্যাগ করেছেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এই বৈঠকের গুরুত্ব আরও বেড়েছে কারণ চলতি মাসেই প্রধান উপদেষ্টা জাপান সফরে যাচ্ছেন। সেই সফর নিয়ে আলোচনার বড় অংশ এই বৈঠকে উঠে আসবে বলে জানা গেছে। ফলে পররাষ্ট্র সচিব পরিবর্তনের এই সিদ্ধান্ত অনেক গভীর বার্তা বহন করছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

পররাষ্ট্র সচিবজসীম উদ্দিনসচিব পরিবর্তনবাংলাদেশ সরকার
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জসীম উদ্দিনের চাকরির মেয়াদ শেষ হবে ২০২৬ সালের ডিসেম্বরে। তবে তাকে নতুন কোনো দায়িত্বে রাখা হবে কিনা, তা নিয়ে সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। কাতার ও গ্রিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মিশনে কাজ করা এই অভিজ্ঞ কূটনীতিকের ভবিষ্যৎ এখন অনেকটাই অনিশ্চিত।

আরও

আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ আজ

আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ আজ

বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা জসীম উদ্দিন টোকিও, নয়াদিল্লি, ওয়াশিংটন ডিসি ও ইসলামাবাদে দায়িত্ব পালন করেছেন। কনস্যুলার সেবায় উদ্ভাবনী ভূমিকার জন্য তার নেতৃত্বে এথেন্স দূতাবাস ২০১৮ সালে জনপ্রশাসন পদক অর্জন করে।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

সর্বশেষ সংবাদ

ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

অটোরিকশা বন্ধের হুঁশিয়ারিতে মোহাম্মদপুরে চালকদের সড়ক অবরোধ

অটোরিকশা বন্ধের হুঁশিয়ারিতে মোহাম্মদপুরে চালকদের সড়ক অবরোধ

রিয়াদে হুথি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, ঢাকার তীব্র নিন্দা

রিয়াদে হুথি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, ঢাকার তীব্র নিন্দা

বাংলাদেশ-নেপালের আন্দোলন থেকে শিক্ষা নিয়ে ভারতে রাজপথে নামার আহ্বান

বাংলাদেশ-নেপালের আন্দোলন থেকে শিক্ষা নিয়ে ভারতে রাজপথে নামার আহ্বান

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবির আন্দোলনে আটক কেজরিওয়াল

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবির আন্দোলনে আটক কেজরিওয়াল

এ সম্পর্কিত আরও পড়ুন

রিয়াদে হুথি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, ঢাকার তীব্র নিন্দা

রিয়াদে হুথি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, ঢাকার তীব্র নিন্দা

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। শনিবার (১০ অক্টোবর) বিমানবন্দরটিতে চালানো এ হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার (১১ অক্টোবর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চালানো প্রাণঘাতী হামলায় দুই বাংলাদেশিসহ

চাকা বিচ্ছিন্ন হওয়ার পর ঢাকায় বিমানের জরুরি অবতরণ, নিরাপদে সব যাত্রী

চাকা বিচ্ছিন্ন হওয়ার পর ঢাকায় বিমানের জরুরি অবতরণ, নিরাপদে সব যাত্রী

কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের চাকা উড্ডয়নের পর বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ পরিস্থিতিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি। তবে এতে থাকা সব যাত্রী ও ক্রু নিরাপদ রয়েছেন। বিমানবন্দর ও এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সূত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৪৩৬ কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। উড়োজাহাজটির রেজিস্ট্রেশন নম্বর এস২-একেই। উড্ডয়নের পরপরই উড়োজাহাজটির একটি

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার (৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের এ অবস্থানের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক স্থাপনায় এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। একই সঙ্গে এসব ঘটনা নিরীহ মানুষের জীবন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি তৈরি করে। বাংলাদেশ সরকার সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি পূর্ণ

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

সারাদেশের প্রায় ১৮ কোটি মানুষের কাছে নিরাপদ ও সুপেয় পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। বৃহস্পতিবার সচিবালয়ে ইউনিসেফের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, দূষিত ও জীবাণুযুক্ত পানি মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। তাই

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক আজ, উঠবে নানা গুরুত্বপূর্ণ দাবি

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক আজ, উঠবে নানা গুরুত্বপূর্ণ দাবি

নয়াদিল্লিতে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক। দুই দিনের এ বৈঠক চলবে শুক্রবার পর্যন্ত। এতে বাংলাদেশের পক্ষ থেকে দুই দেশের বাণিজ্যসংক্রান্ত বিভিন্ন সমস্যা, পাটপণ্যে ভারতের অ্যান্টিডাম্পিং শুল্ক, স্থলবন্দরের জটিলতা এবং বাণিজ্য বাধার বিষয়গুলো তুলে ধরা হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের বাংলাদেশি প্রতিনিধিদল মঙ্গলবার ঢাকা ছেড়েছে। প্রতিনিধিদলের এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ