সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬৩ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে ক্রেন প্রবেশ করেছে ভাঙা হচ্ছে দেয়াল !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৫, ৫:৫৮

শেয়ার করুনঃ
বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে ক্রেন প্রবেশ করেছে ভাঙা হচ্ছে দেয়াল !

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের সামনে একটি ক্রেন প্রবেশ করেছে। বুধবার রাত ১০টা ৫০ মিনিটে ক্রেনটি এলাকায় পৌঁছায়। ক্রেনের সামনে ও পেছনে ছাত্র-জনতার মিছিল দেখা যায়। তবে রাত ১১টা পর্যন্ত ক্রেনটি বাড়ির ভেতরে প্রবেশ করেনি। এ সময় ছাত্রদের ‘শেখ মুজিবের বাড়ি ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ স্লোগান দিতে দেখা যায়।  

অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থী ও অনলাইন অ্যাক্টিভিস্টরা ঘোষণা দেন, শেখ হাসিনা যখন বক্তব্য শুরু করবেন, তখনই ধানমন্ডি ৩২ নম্বর ভবনে ভাঙচুর চালানো হবে। তবে তার আগেই রাত ৮টার দিকে সেখানে ভাঙচুর শুরু হয়। প্রথমে বাড়ির ফটক ভেঙে ফেলা হয়, পরে বাড়ির ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানো হয়।  

আরও

নতুন মন্ত্রিসভার জন্য প্রস্তুত ৩৭ সরকারি বাসভবন

নতুন মন্ত্রিসভার জন্য প্রস্তুত ৩৭ সরকারি বাসভবন

রাত ৮টা ৪০ মিনিটে ভবনের তৃতীয় তলায় আগুন জ্বলতে দেখা যায়। রাত সোয়া ৯টার দিকে লাঠিসোঁটা দিয়ে বাড়িটির দেয়াল ভাঙতে শুরু করেন বিক্ষুব্ধরা। সন্ধ্যা ৭টার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে লেখেন, ‘আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।’  

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার ও স্বজনদের হত্যা করা হয়েছিল এই বাড়িতে। মুক্তিযুদ্ধের সময় এখান থেকেই তিনি বিভিন্ন দিকনির্দেশনা দিতেন। পরবর্তীতে বাড়িটিকে স্মৃতি জাদুঘর হিসেবে গড়ে তোলা হয়।  

আরও

ঢাকায় কূটনৈতিক নজর, নতুন সরকারের শপথ আয়োজন

ঢাকায় কূটনৈতিক নজর, নতুন সরকারের শপথ আয়োজন
বঙ্গবন্ধু
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

গত জুলাই মাসের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল। এরপর থেকে বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল।  

তবে সাম্প্রতিক এই ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, তবে এখনো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়নি।  

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকেই এলাকায় বিভিন্ন দলে বিভক্ত হয়ে বিক্ষোভকারীরা জড়ো হতে থাকে। তাদের মধ্যে কেউ কেউ ভবনের সামনে স্লোগান দিতে থাকে, কেউ লাঠিসোঁটা নিয়ে প্রস্তুত ছিল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা বাড়তে থাকে।  

এখনো ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে না। পরিস্থিতি কোন দিকে গড়াবে তা নিয়ে জনমনে উৎকণ্ঠা রয়েছে।

সর্বশেষ সংবাদ

নতুন মন্ত্রিসভার জন্য প্রস্তুত ৩৭ সরকারি বাসভবন

নতুন মন্ত্রিসভার জন্য প্রস্তুত ৩৭ সরকারি বাসভবন

গণভোটে হ্যাঁ জয়ী, জুলাই সনদ বাস্তবায়নে আইনি পথ

গণভোটে হ্যাঁ জয়ী, জুলাই সনদ বাস্তবায়নে আইনি পথ

নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন ড. নাসিমুল গনি

নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন ড. নাসিমুল গনি

তারেক রহমানের সিক্রেট ফাইলে নতুন মন্ত্রিসভা তালিকা

তারেক রহমানের সিক্রেট ফাইলে নতুন মন্ত্রিসভা তালিকা

ইতিহাসের সর্বোচ্চ আসন পেয়েও আন্দোলনে জামায়াত জোট

ইতিহাসের সর্বোচ্চ আসন পেয়েও আন্দোলনে জামায়াত জোট

জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

স্মার্ট ফোন ও মনিটরে ভোটকেন্দ্র নজরদারি করবেন গোয়ালন্দ উপজেলা প্রশাসন

স্মার্ট ফোন ও মনিটরে ভোটকেন্দ্র নজরদারি করবেন গোয়ালন্দ উপজেলা প্রশাসন

বরিশালে বিএনপিকে আসন দিতে চাই না: জকসু ভিপি

বরিশালে বিএনপিকে আসন দিতে চাই না: জকসু ভিপি

এ সম্পর্কিত আরও পড়ুন

নতুন মন্ত্রিসভার জন্য প্রস্তুত ৩৭ সরকারি বাসভবন

নতুন মন্ত্রিসভার জন্য প্রস্তুত ৩৭ সরকারি বাসভবন

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রী–প্রতিমন্ত্রীদের জন্য ইতোমধ্যে ৩৭টি সরকারি বাসভবন প্রস্তুত করা হয়েছে। রাজধানীর মিন্টু রোড, হেয়ার রোড, ধানমন্ডি ও গুলশান এলাকায় এসব বাসভবন প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি। প্রয়োজনে আরও কিছু বাড়ি প্রস্তুতের কাজও চলছে, যাতে নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণের সময় আবাসন নিয়ে

গণভোটে হ্যাঁ জয়ী, জুলাই সনদ বাস্তবায়নে আইনি পথ

গণভোটে হ্যাঁ জয়ী, জুলাই সনদ বাস্তবায়নে আইনি পথ

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে অনুষ্ঠিত গণভোটে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছেন দেশের অধিকাংশ ভোটার। নির্বাচন সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, মোট ১২ কোটি ৭৭ লাখ ভোটারের মধ্যে প্রায় সাত কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ৬২ শতাংশের বেশি ভোটার ‘হ্যাঁ’ ভোট দেওয়ায় জুলাই সনদ বাস্তবায়নের আইনি পথ উন্মুক্ত হয়েছে। গণভোটে অনুমোদিত জুলাই

নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন ড. নাসিমুল গনি

নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন ড. নাসিমুল গনি

নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ড. নাসিমুল গনিকে চুক্তিভিত্তিকভাবে মন্ত্রিপরিষদের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে। ড. নাসিমুল গনি বিসিএস

ঢাকায় কূটনৈতিক নজর, নতুন সরকারের শপথ আয়োজন

ঢাকায় কূটনৈতিক নজর, নতুন সরকারের শপথ আয়োজন

দীর্ঘ দুই যুগ পর রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরতে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল চারটায় রাজধানীর জাতীয় সংসদ ভবন–এর দক্ষিণ প্লাজায় এই ঐতিহাসিক আয়োজন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাতে পারেন বলে জানা গেছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, অনুষ্ঠানে ভারত,

তারেক প্রধানমন্ত্রী হলে কে হচ্ছেন দেশের রাষ্ট্রপতি

তারেক প্রধানমন্ত্রী হলে কে হচ্ছেন দেশের রাষ্ট্রপতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর রাষ্ট্রক্ষমতায় আসতে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্রগুলো জানিয়েছে, রাষ্ট্রপতি পদে সবচেয়ে জোরালোভাবে বিবেচনায় রয়েছেন দলের স্থায়ী কমিটির বর্ষীয়ান সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। একই সঙ্গে স্থায়ী কমিটির আরেক প্রভাবশালী নেতা ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান–এর