শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬২৮ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

জামালপুরে ঐতিহ্যবাহী মই দৌড় দেখতে হাজারো মানুষের ভিড়

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ২৩:২৮

শেয়ার করুনঃ
জামালপুরে ঐতিহ্যবাহী মই দৌড় দেখতে হাজারো মানুষের ভিড়

জামালপুরের ইসলামপুর উপজেলায় গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী মই দৌড় খেলা উপভোগ করতে হাজারো মানুষ ভিড় করেছেন। ইসলামপুরের পার্থশী ইউনিয়নের পূর্ব গামাড়িয়া এলাকায় স্থানীয় কৃষকদের আয়োজনে পাঁচ দিনব্যাপী এই খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারি শুরু হওয়া এই খেলায় ১০টি দল অংশগ্রহণ করে, যেখানে আজকের ফাইনালে জয়ী হয় আগুনের চরের পাঙ্খা আলীর দল।  

প্রতিযোগিতার আকর্ষণীয় পুরস্কারের মধ্যে ছিল ফ্রিজ, এলইডি টিভি এবং অন্যান্য সান্ত্বনামূলক পুরস্কার। খেলা দেখতে আসা হাজারো মানুষ, বিশেষ করে নারী ও শিশুদের উপস্থিতি, খেলার পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছিল। খেলা উপভোগ করতে আসা সাকিব নামে একজন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে খেলার ঘোষণা পেয়ে সময়মতো মাঠে উপস্থিত হয়েছি। এত বড় বড় ষাঁড়ের দৌড় আগে কখনো দেখিনি।  

আরও

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

নারী দর্শক রুপালী আক্তার বলেন, নতুন প্রজন্মকে ঐতিহ্যর সঙ্গে পরিচিত করাতে এবং মাদক থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন জরুরি। এই খেলাগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, তাই এটি দেখে আনন্দিত। আরেক দর্শক হিরা মনি বলেন, আগে বাবা-দাদার কাছ থেকে মই দৌড়ের গল্প শুনেছি, কিন্তু প্রথমবার সরাসরি খেলা দেখে দারুণ লেগেছে।  

এই ঐতিহ্যবাহী খেলায় অংশগ্রহণকারী ইসমাইল হোসেন বলেন, এটি আমাদের পূর্বপুরুষের ঐতিহ্য। ঝুঁকি থাকা সত্ত্বেও এতে অংশ নিয়ে খুবই ভালো লেগেছে। খেলার আয়োজন স্থানীয়দের মধ্যে নতুন উদ্দীপনা ও চেতনা সৃষ্টি করেছে।  

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

বিরোধীদলকে সঙ্গে নিয়ে জ্বালানি সংকট মোকাবিলার ঘোষণা প্রধানমন্ত্রীর

বিরোধীদলকে সঙ্গে নিয়ে জ্বালানি সংকট মোকাবিলার ঘোষণা প্রধানমন্ত্রীর

আয়োজক কমিটির আহ্বায়ক মো. সোহেল রানা খোকন বলেন, ৫০ বছর পর এ অঞ্চলে এই খেলার আয়োজন করা হয়েছে। দর্শকদের অভূতপূর্ব সাড়া পেয়ে আমরা আনন্দিত। ভবিষ্যতেও এই খেলা প্রতিবছর আয়োজনের পরিকল্পনা রয়েছে।  

গ্রামবাংলার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এ ধরনের আয়োজন আরও বেশি হওয়া উচিত বলে মনে করছেন স্থানীয়রা। এ খেলা শুধু আনন্দই দেয় না, বরং ঐতিহ্য ও সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করে। এটি শুধু খেলা নয়, বরং এক সময়ের কৃষি নির্ভর সমাজের জীবনধারার একটি প্রতিচ্ছবি। জমকালো এই আয়োজনের মাধ্যমে হারিয়ে যাওয়া ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার যে প্রচেষ্টা, তা প্রশংসার দাবি রাখে।  

মই দৌড় খেলা দেখতে আসা মানুষের ঢল প্রমাণ করে, এ ধরনের ঐতিহ্যবাহী খেলা এখনো মানুষের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। এই আয়োজনগুলো অব্যাহত থাকলে গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখা সম্ভব হবে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারা।

মই দৌড়
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ৭৯০

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ৭৯০

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,১১১

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,১১১

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

চোর লুটেরা পালায়, সৎ মানুষ দেশেই থাকে: শফিকুর রহমান

চোর লুটেরা পালায়, সৎ মানুষ দেশেই থাকে: শফিকুর রহমান

২৪ সেপ্টেম্বরের পর বাড়বে না হজ নিবন্ধনের সময়

২৪ সেপ্টেম্বরের পর বাড়বে না হজ নিবন্ধনের সময়

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

এ সম্পর্কিত আরও পড়ুন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

ঢাকার লালবাগে একটি পাঁচতলা ভবনের নিচতলার পাশের বারান্দার মাটি খুঁড়ে শেখ ওয়াসিম রনি (৪৩) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. মাসুম চৌধুরী নামে একজনকে আটক করা হয়েছে। তিন লাখ টাকা সুদে নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ওয়াসিমকে হত্যা করে মাটির নিচে চাপা দেওয়া হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে

রাজাপুরে ইয়াবা সেবনের সময় তিন যুবক আটক, কারাদণ্ড

রাজাপুরে ইয়াবা সেবনের সময় তিন যুবক আটক, কারাদণ্ড

ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সময় তিন যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশে নির্মাণাধীন একটি পরিত্যক্ত ভবনের একটি কক্ষে এ অভিযান পরিচালনা করা হয়। আটকরা হলেন—রাজাপুর সদর এলাকার মো. সাজ্জাদ আহমেদ আকাশ (১৯), চটিখোলা

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে এক লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছধরা ট্রলারে হামলা চালিয়ে চার জেলেকে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী শাহআলম চৌকিদার ও তার ছেলেদের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে ধুলাসার ইউনিয়নের কাউয়ার চর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন—মো. জাহাঙ্গীর (২৭), মো. মনির (২৩), ওমর ফারুক (৪৫) ও মস্তফা (৪২)। তাদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে দ্বিতীয় সেমিস্টার ও অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের কালিঘাট রোডস্থ স্কুল প্রাঙ্গণে প্রাইমারি ও হাইস্কুল শাখার উদ্যোগে পৃথকভাবে এ সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এহসানুল হক এর সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় দুটি পর্বের এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।  সকাল ১১টায় আয়োজিত প্রাথমিক শাখার অনুষ্ঠানে

গোয়ালন্দে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

গোয়ালন্দে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

রাজবাড়ীর গোয়ালন্দে দেওয়ান পাড়া রহমত উল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের এসএসসি- ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অবিভাবকবৃন্দের আয়োজনে এ অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের সাবেক প্রভাষক এবিএম জিয়াউল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)