শনিবার, ২৭ জুন, ২০২৬১৪ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়বাংলাদেশ

শেখ হাসিনার পদত্যাগের পর যা যা বললেন জয়

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ২:৮

শেয়ার করুনঃ
শেখ হাসিনার পদত্যাগের পর যা যা বললেন জয়

শিক্ষার্থী-জনতার এক মাসেরও বেশি সময় ধরে চলা আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যাহতি নিয়ে দেশ ছাড়তে বাধ্য হন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। জয় অবশ্য দাবি করেছেন, তার মা দাপ্তরিকভাবে পদত্যাগ করেননি। বর্তমানে ভারতের রাজধানী নয়াদিল্লির নিরাপদ আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা। তিনি ভারতে যাওয়ার পর থেকে নিয়মিত সংবাদমাধ্যমে বক্তব্য দিচ্ছেন তার ছেলে জয়।

আজ শনিবার (১০ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সকে সজীব ওয়াজেদ বলেন, ‘আমার মা আনুষ্ঠানিকভাবে কখনোই পদত্যাগ করেননি। তিনি সময় পাননি। তিনি একটি বক্তব্য দেওয়া ও পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু ততক্ষণে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে আসতে শুরু করে। তাই সময় ছিল না। আমার মা নিজের ব্যাগ পর্যন্ত গোছাতে পারেননি। সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী।’

আরও

নতুন করে খুলছে ভারতের ট্যুরিস্ট ভিসা

নতুন করে খুলছে ভারতের ট্যুরিস্ট ভিসা

সজীব ওয়াজেদ আরও বলেন, ‘আমি নিশ্চিত, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। যদি তা না হয়, আমরা বিরোধী দল হব। দুটির যে কোনোটিই ভালো।’ তিনি বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের আয়োজন ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে বিএনপির সঙ্গে কাজ করতেও ইচ্ছুক ছিলেন। সামনে এগিয়ে যেতে তিনি তাদের (বিএনপি) সঙ্গে কাজ করতে চান।

আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন কি না, এমন এক প্রশ্নের জবাবে জয় বলেন, ‘এই মেয়াদের পর আমার মা যেভাবেই হোক অবসর নিতে চেয়েছিলেন। দল যদি আমাকে চায়, হয়তো রাজি হব। বিষয়টি আমি নিশ্চিতভাবে বিবেচনা করব।’

আরও

চীন সফরে ১৭ সমঝোতা স্মারক, বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন মাইলফলক

জয়
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
চীন সফরে ১৭ সমঝোতা স্মারক, বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন মাইলফলক

গত বুধবার (৭ আগস্ট) ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেন, দেশ ছেড়ে ভারতে যাওয়ার একদিন আগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা। তবে তা তখন ঘোষণা করা হয়নি। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন এক দিন আগে৷ আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন, তিনি পদত্যাগ করছেন এবং সংবিধান অনুযায়ী যাতে একটি ট্রানজিশন অব পাওয়ার হয়, সেটাই ছিল ওনার প্ল্যান৷ তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করল, তখন আমরা ভয়ে বললাম যে আর সময় নেই, তোমার এখনই বেরিয়ে যেতে হবে।’

আওয়ামী লীগের নেতৃত্ব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ডয়চে ভেলেকে দেওয়া ওই সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ বলেন, ‘বর্তমানে তাঁর রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা নেই।’

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

পরদিন বৃহস্পতিবার (৮ আগস্ট) ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলে শেখ হাসিনা আবার দেশে ফিরবেন। তিনি বলেন, ‘শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরে আসবেন। তবে সক্রিয় রাজনীতিক হিসেবে ফিরবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি।’

এর আগে গত সোমবার (৫ আগস্ট) বিবিসি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেছিলেন, তার মা আর রাজনীতিতে ফিরবেন না৷ এর কারণ হিসেবে তিনি বলেন, ‘কঠোর পরিশ্রমের পরও কিছু লোক তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ায় তিনি (শেখ হাসিনা) এতটাই হতাশ৷’ ওই দিনের সাক্ষাৎকারে জয় বলেন, গত রোববার (৪ আগস্ট) থেকেই তিনি পদত্যাগের কথা ভাবছিলেন৷

সোমবার বিবিসিকে দেওয়া ওই সাক্ষাৎকারে কঠোরভাবে বিক্ষোভ দমনের অভিযোগ অস্বীকার করেন জয়। তিনি বলেন, ‘গতকাল (৪ আগস্ট) ১৩ পুলিশকে পিটিয়ে হত্যা করা হয়েছে৷ কাজেই উচ্ছৃঙ্খল জনতা যখন মানুষকে পিটিয়ে হত্যা করে তখন পুলিশ কী করবে বলে আপনি প্রত্যাশা করেন? ’

শেখ হাসিনার যুক্তরাজ্যে আশ্রয় চাওয়া প্রসঙ্গে বুধবার (৭ আগস্ট) এনডিটিভিকে জয় জানিয়েছিলেন, তার (শেখ হাসিনা) আশ্রয় চাওয়ার খবর সঠিক নয়। তিনি কোথাও আশ্রয়ের জন্য অনুরোধ করেননি। শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়েছে কি না, সে বিষয়ে প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে এ ধরনের কোনো আলোচনা হয়নি।’

এক মাসের বেশি সময় ধরে চলা আন্দোলন, বিক্ষোভ, সংঘাত ও সহিংসতার মুখে গত (৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা। এত দিন পর্যন্ত তিনি পদত্যাগ করে দেশ ছেড়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানা গিয়েছিল।

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

সর্বশেষ সংবাদ

হামে ও উপসর্গে মৃত্যু ৭০৮, একদিনেই প্রাণ গেল আরও ছয় শিশুর

হামে ও উপসর্গে মৃত্যু ৭০৮, একদিনেই প্রাণ গেল আরও ছয় শিশুর

ঘন ঘন ভূমিকম্পে আতঙ্কিত পাকিস্তান, নতুন কম্পনেও বাড়ছে উদ্বেগ

ঘন ঘন ভূমিকম্পে আতঙ্কিত পাকিস্তান, নতুন কম্পনেও বাড়ছে উদ্বেগ

রামপুরা হত্যা মামলার রায় সরাসরি দেখাবে বিটিভি

রামপুরা হত্যা মামলার রায় সরাসরি দেখাবে বিটিভি

ট্রাম্পের ছবি সংবলিত নতুন স্মারক পাসপোর্ট উন্মোচন

ট্রাম্পের ছবি সংবলিত নতুন স্মারক পাসপোর্ট উন্মোচন

নতুন পে-স্কেলে ১১–২০ গ্রেডের কর্মচারীদের জন্য বড় আর্থিক সুবিধার প্রস্তাব

নতুন পে-স্কেলে ১১–২০ গ্রেডের কর্মচারীদের জন্য বড় আর্থিক সুবিধার প্রস্তাব

এ সম্পর্কিত আরও পড়ুন

নতুন পে-স্কেলে ১১–২০ গ্রেডের কর্মচারীদের জন্য বড় আর্থিক সুবিধার প্রস্তাব

নতুন পে-স্কেলে ১১–২০ গ্রেডের কর্মচারীদের জন্য বড় আর্থিক সুবিধার প্রস্তাব

সরকারের প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেলে ১১ থেকে ২০ গ্রেডভুক্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য একাধিক নতুন আর্থিক সুবিধা যুক্ত করার সুপারিশ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় চমক হিসেবে টিফিন ভাতা পাঁচ গুণ বৃদ্ধি, সর্বনিম্ন মূল বেতন বাড়ানো, শিক্ষা ভাতা, স্বাস্থ্যবীমা এবং বিশেষ চাইল্ড কেয়ার ভাতা চালুর প্রস্তাব রয়েছে। ২০১৫ সালে অষ্টম পে-স্কেল কার্যকরের পর এটিকে সরকারি চাকরিজীবীদের জন্য গত এক দশকের

স্বাধীন পররাষ্ট্রনীতি বজায় রেখেই চীন-মালয়েশিয়ার সঙ্গে কাজ করবে বাংলাদেশ

স্বাধীন পররাষ্ট্রনীতি বজায় রেখেই চীন-মালয়েশিয়ার সঙ্গে কাজ করবে বাংলাদেশ

বাংলাদেশ স্বাধীনভাবে তার বৈদেশিক নীতি নির্ধারণ করবে এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে চীন ও মালয়েশিয়ার সঙ্গে সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, দুই দেশই বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী এবং পারস্পরিক সম্পর্ক আরও সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ। শনিবার (২৭ জুন) রাজধানীর মিরপুরে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) আয়োজিত

দেশের স্বার্থেই মালয়েশিয়া চীন সফরের বার্তা দিলেন প্রধানমন্ত্রী

দেশের স্বার্থেই মালয়েশিয়া চীন সফরের বার্তা দিলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিজের অবস্থান থেকে দেশের স্বার্থ রক্ষা এবং জনগণের পক্ষে কথা বলাই ছিল সফরের মূল লক্ষ্য। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বিদেশ সফরে অর্জিত যেকোনো ইতিবাচক ফল দেশের মানুষের সম্মিলিত অর্জন হিসেবে বিবেচিত হওয়া উচিত। শনিবার (২৯ জুন) বেলা ১১টার দিকে

রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী, উষ্ণ অভ্যর্থনা

রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী, উষ্ণ অভ্যর্থনা

রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) রাত পৌনে ৮টায় তাকে বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সংসদের চিফ হুইফ নুরুল ইসলাম মনিসহ মন্ত্রিপরিষদের সদস্য, দলের শীর্ষ নেতা এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর সঙ্গে দেশে ফেরেন

চীন সফরে ১৭ সমঝোতা স্মারক, বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন মাইলফলক

চীন সফরে ১৭ সমঝোতা স্মারক, বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন মাইলফলক

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে মোট ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। দুই দেশের পারস্পরিক সহযোগিতা, বিনিয়োগ, অর্থনৈতিক উন্নয়ন এবং রাজনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্যে এসব সমঝোতা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ের দিয়াওতাই হোটেলের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের