শুক্রবার, ১২ জুন, ২০২৬৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অপরাধবাংলাদেশ

বরিশালে চাঙা মাদক কারবারীরা, পিছিয়ে নেই পুলিশও

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ২:১২

শেয়ার করুনঃ
বরিশালে চাঙা মাদক কারবারীরা, পিছিয়ে নেই পুলিশও

বরিশালে হঠাৎ করেই চাঙা হয়ে উঠছে মাদক কারবারীরা। পিছিয়ে নেই পুলিশও। প্রায় প্রতিদিনই নগরীর বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হচ্ছে মাদক, আটক হচ্ছে কারবারীরা। তবে নিত্য নতুন কৌশল পাল্টে মাদক বেচাকেনার কাজে নারী-শিশুদের ব্যবহার বেড়েছে। কখনো আবার মানবাধিকার কর্মী-সাংবাদিক ও প্রশাসনের সোর্স পরিচয়ে চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা। নগরীর সর্বত্রই হাত বাড়ালেই মিলছে মাদক। ফলে কিশোর-যুবকরা মাদকের ভয়াল ছোবলে পড়ে তাদের ঠাঁই হচ্ছে মাদক নিরাময় কেন্দ্র কিংবা কারাগারে। কেউবা আবার নেশায় বুদ হয়ে পিতা-মাতার উপর করছে হামলা, কখনো বা নিজেই চেষ্টা করছে আত্মহত্যার। ঘটছে মৃত্যু। 

সাম্প্রতিক সময়ে প্রায় প্রতিদিনই মাদক উদ্ধার হওয়ায় সন্তানদের নিয়ে চিন্তিত অভিভাবকরা। তবে আতঙ্কিত না হয়ে সন্তানদের সাথে বন্ধুসুলভ আচরণ এবং মাদকের ভয়াবহতা নিয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান জানিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। 

আরও

প্রস্তাবিত বাজেটকে ক্রিয়েটিভ বললেন মির্জা ফখরুল

প্রস্তাবিত বাজেটকে ক্রিয়েটিভ বললেন মির্জা ফখরুল

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের তথ্য মতে, গত ফেব্রুয়ারি থেকে ১৩ জুলাই পর্যন্ত নগর গোয়েন্দা (ডিবি) ও থানা পুলিশের অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে ৬০ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ৪৫ কেজি ৫৯৫ গ্রাম গাঁজা ও ২ হাজার ৩৮৩ পিস ইয়াবা। আটককৃতদের মধ্যে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানেই আটক হয়েছে ২৩ জন মাদক ব্যবসায়ী। দ্বিতীয় অবস্থানে থাকা কাউনিয়া থানা পুলিশের অভিযানে শুধুমাত্র মে-জুন মাসেই আটক হয়েছে ১৬ জন মাদক কারবারী।

জানা গেছে, মাদক বহনে প্রতিনিয়ত নিত্যনতুন কৌশল অবলম্বন করছে ব্যবসায়ীরা। নিজেরা চিহ্নিত হওয়ার কারণে স্ত্রী-সন্তানদেরও ব্যবহার করছে। আর মাদক বহনের কাজে অ্যাম্বুলেন্সে এমনকি লাশের কফিনও ব্যবহার করছে তারা। এছাড়া সবজির ট্রাক, মাছের ঝুড়ি, চিঠির খাম, জুতার সোল, স্কুল ব্যাগে করেও মাদক পৌঁছে দেওয়া হচ্ছে বিভিন্ন মাদকের স্পটে। মাদক ব্যবসায়ীদের সবচেয়ে পছন্দ কুরিয়ার সার্ভিস, যার মাধ্যমে মাদক নিরাপদে পৌঁছে দেওয়া হয় মাদকসেবীদের কাছে। এছাড়া বিকাশ করলেই মুঠোফোনে জানিয়ে দেওয়া হয় মাদকের ঠিকানা।

মাদক
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

বাংলাদেশ-ভারত একসঙ্গে হলে বিশ্বশক্তি হবে: দিনেশ ত্রিবেদী

বাংলাদেশ-ভারত একসঙ্গে হলে বিশ্বশক্তি হবে: দিনেশ ত্রিবেদী

বিভিন্ন সূত্রের দেয়া তথ্য মতে, চিহ্নিত এলাকাগুলোতে পুলিশের তৎপরতার কারণে মাদক ব্যবসায়ীরা কৌশল পাল্টানোর সাথে নতুন নতুন এলাকা বেছে নিয়েছে। যার মধ্যে রয়েছে, কাউনিয়া থানাধীন ভাটিখানা, রসুলপুর কলোনি, বিসিক, মতাসার, পশ্চিম কাউনিয়া হাওলাদার সড়ক, হাজের খাতুন স্কুল সড়ক, ড্রেন সড়ক, বিসিক খালপাড়, কমিশনার গলি, আরজু মনি স্কুল সংলগ্ন এলাকা, বাসু মিয়ার গলি, আমানতগঞ্জ, আমিরগঞ্জ বাজার, কাউনিয়া বরফকল এলাকা, কাশিপুর বিল্ববাড়ি, নিলখোলার পাড়, চরবাড়িয়া, শায়েস্তাবাদ, পলাশপুর ও বাঁশের হাট খোলা। 

এয়ারপোর্ট থানাধীন গনপাড়া, লাকুটিয়া, বকশিরচর মোল্লার বাড়ি এলাকা, চন্ডিপুর ভাড়ানিকান্দা জাকির মেম্বারের বাড়ি এলাকা, রুইয়ার পোল, সোনামিয়ার পোল, বারৈজ্জারহাট, কাশিপুর, কুদঘাটা, দিয়াপাড়া, ইছাকাঠী, মাদবপাশা, নতুন হাট, মোহনগঞ্জ, সারশি ও জাম্বুরাতলা। 

কোতয়ালী থানাধীন গোড়া চাঁদ রোড, কলেজ এভিনিউ, গোরস্থানরোড, ফকির বাড়ী রোড, কালিবাড়ী রোড, সাগরদি ধানগবেষণা সড়ক, লালাদিঘির পাড়, রূপাতলী আহম্মেদিয়া মোল্লা সড়ক, বসুন্ধরা হাউজিং, চাঁদমারী স্টেডিয়াম বস্তি, কেডিসি বস্তি, রিফুজি কলোনী, কালুশাহ সড়ক, পরেশ সাগর মাঠ, সোনারগাও টেক্সটাইল এলাকা, নতুনবাজার বস্তি, বৈদ্যপাড়া ও জিয়া সড়ক। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এছাড়া বন্দর থানাধীন বিশ^বিদ্যালয় এলাকা, চরকাউয়া এলাকায়ও মাদক বিক্রি হচ্ছে।

ওই সব এলাকায় মাদক ব্যবসায়ীরা তৈরি করছে নতুন নতুন মাদকসেবী। বিশেষ করে উঠতী বয়সী যুবকরা জড়িয়ে পড়ছে মাদকের নেশায়। আর নেশার টাকা জোগাড় করতে নানা অপরাধের সাথে জড়িয়ে পড়ছে তারা। এমনকি নেশার টাকা না পেয়ে নিজেই আত্মঘাতী হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। গত ১৩ জুন বিকেলে বরিশাল নগরীর বিএম স্কুল রোডে সদ্য এসএসসি পাশ করা মো. রাফি নামের এক কিশোর নিজের বুকে ছুরি চালিয়েছে এবং চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। বরিশালের মাদক নিরাময় কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, নগরীর চিহ্নিত মাদক ব্যবসায়ীর পরিবারের সন্তানরাও মাদকে আসক্ত হওয়ার ঘটনা ঘটছে। দেখা যায়, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে কারাগারে পাঠাচ্ছে। কিন্তু তারা জামিনে বের হয়ে ফের জড়াচ্ছে মাদক ব্যবসায়। তাই মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে সচেতন নগরবাসী বলছেন, এখনই মাদকের আধিক্য বন্ধ না করা গেলে অচিরেই শেষ হয়ে যাবে শত শত যুবসমাজের জীবন। 

সচেতন নাগরিক কমিটি বরিশালের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপিকা শাহ্ সাজেদা বলেন, মাদকের বিস্তাররোধে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সকলকে সচেতন হতে হবে। মাদক ব্যবসায়ীদের কৌশল পাল্টানোর বিষয়ে তিনি বলেন, পুলিশকেও তাদের অভিযানের কৌশল পাল্টাতে হবে।

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. লোকমান হোসেন বলেন, মাদক নির্মূলে সকলকে সচেতন হতে হবে। শুধুমাত্র প্রশাসনের উপর নির্ভর না থেকে স্থানীয়ভাবে মাদক নির্মূলে উদ্যোগ গ্রহণ করার কথাও বলেন তিনি।

বিএমপি কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, শুধুমাত্র মাদক-ই নয় অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে থানার বিভিন্ন এলাকা, স্থানীয় স্কুল-কলেজে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে। 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সিএসবি এন্ড ডিবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ জাকির হোসেন  মজুমদার পিপিএম সেবা বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। তথ্য প্রযুক্তির ব্যবহার ও স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ করে সাড়াশি অভিযান অব্যাহত আছে। তবে সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে উল্লেখ করে তিনি বলেন, জনগণের সহযোগিতা ছাড়া পুলিশের একার পক্ষে মাদক নির্মূল সম্ভব নয়।

সর্বশেষ সংবাদ

দিল্লি বৈঠক শেষে হয়নি বিএসএফ-বিজিবি যৌথ সংবাদ সম্মেলন

দিল্লি বৈঠক শেষে হয়নি বিএসএফ-বিজিবি যৌথ সংবাদ সম্মেলন

৭.৮ মাত্রার ভূমিকম্পে দক্ষিণ ফিলিপাইন বিপর্যস্ত, নিহত বেড়ে ৫৫

৭.৮ মাত্রার ভূমিকম্পে দক্ষিণ ফিলিপাইন বিপর্যস্ত, নিহত বেড়ে ৫৫

সরকারের বাজেটের চেয়ে জনবান্ধব জামায়াতের ছায়া বাজেট: গোলাম পরওয়ার

সরকারের বাজেটের চেয়ে জনবান্ধব জামায়াতের ছায়া বাজেট: গোলাম পরওয়ার

নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: জ্বালানি মন্ত্রী

নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: জ্বালানি মন্ত্রী

বাংলাদেশ-ভারত একসঙ্গে হলে বিশ্বশক্তি হবে: দিনেশ ত্রিবেদী

বাংলাদেশ-ভারত একসঙ্গে হলে বিশ্বশক্তি হবে: দিনেশ ত্রিবেদী

জনপ্রিয় সংবাদ

বিতর্কিত সিদ্ধান্ত প্রত্যাহার করল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক ফিফা

বিতর্কিত সিদ্ধান্ত প্রত্যাহার করল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক ফিফা

ঢাকা মহানগর এখন বসবাসের অযোগ্য: মির্জা ফখরুল

ঢাকা মহানগর এখন বসবাসের অযোগ্য: মির্জা ফখরুল

বিদ্যুৎ দামের প্রভাব থেকে ৬৫ শতাংশ গ্রাহক মুক্ত

বিদ্যুৎ দামের প্রভাব থেকে ৬৫ শতাংশ গ্রাহক মুক্ত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান পুতিনের

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান পুতিনের

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

এ সম্পর্কিত আরও পড়ুন

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

৫ আগস্ট পরবর্তী সময়ে ইনডিপেনডেন্ট টিভির দায়িত্বে বিএনপিপন্থী দাবিদার এক সাংবাদিক নিউজরুম প্রধানের পদে বসেন। টেলিভিশনটির এসোসিয়েট এডিটর তার মামা বিএনপির বড় নেতা এমন পরিচয় ব্যবহার করতে শুরু করে আর সাবেক ছাত্রলীগ নেতা সাদ্দামের ডান হাত ক্ষ্যাত  শিক্ষাবিটের এক সিনিয়র রিপোর্টার বনে যান সাবেক ছাত্রদল কর্মী। পাশাপাশি আরও কিছু হঠাৎ বনে যাওয়া বিএনপিপন্থী কর্মী মিলে শুরু করে ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলের চেষ্টা।

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। আসকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক সহিংসতার ৫৮টি ঘটনা ঘটেছে। গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, এসব ঘটনায় অন্তত দুজন নিহত

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর হালট্রিপ কেলেঙ্কারির হোতা এবং সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসান দেশে ফিরে আটক হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বিশেষ একটি সংস্থা গ্রেপ্তার করে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক এসআই আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

রাজধানীর কাফরুলে চাঁদা না দেয়ায় যাত্রীবাহী বাসে গুলি বর্ষণ ও আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত নেছার উদ্দিন ও তার সহযোগী দীপুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (৩ অক্টোবর) রাতে মিরপুর এলাকার একটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (৪ অক্টোবর) সকালে তাদের কাফরুল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ৭টার দিকে, যখন

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার বিল্লাল

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার বিল্লাল

রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুর চালানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় রমনা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বিল্লাল হোসেন তালুকদারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বুধবার রাত ১১টার দিকে এ হামলার ঘটনাটি ঘটে এবং এরই মধ্যে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়েছে। সোহাগ পরিবহনের পরিচালক ফজলে রুবায়েত পাপ্পু জানান, কাউন্টারের সামনে দুজন ব্যক্তি ধূমপান করছিলেন। তাঁদের সরে যেতে অনুরোধ করা