বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬২৭ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়বাংলাদেশ

মেঘনার জাহাজডুবি: এখনো শুরু হয়নি উদ্ধার অভিযান, পানিতে গন্ধ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ০:৩৭

শেয়ার করুনঃ
মেঘনার জাহাজডুবি: এখনো শুরু হয়নি উদ্ধার অভিযান, পানিতে গন্ধ

ভোলার মেঘনা নদীতে ১১ লাখ লিটার জ্বালানি তেলসহ ডুবে যাওয়া এমভি সাগর নন্দিনী-২ নামের কার্গো জাহাজটি উদ্ধারে এখনো কাজ শুরু করেনি কর্তৃপক্ষ। তবে ডুবে যাওয়া জাহাজটি উদ্ধারে একই মালিকানাধীন সাগর বধূ-৩, সাগর বধূ-৪ ও সাগর নন্দিনী-৩ নামের তিনটি জাহাজ ঘটনাস্থলে আনা হয়েছে।

এদিকে এ ঘটনায় পদ্মা অয়েল কম্পানির চার সদস্যের তদন্ত কমিটির পাশাপাশি ভোলা জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহাকে আহ্বায়ক করে ৯ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে সুপারিশসংবলিত তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আরও

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, শেষ মূহুর্তে সুযোগ চাইলেন বিরোধী নেতা

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, শেষ মূহুর্তে সুযোগ চাইলেন বিরোধী নেতা

তবে কমিটির সদস্যসচিব সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানান, তিনি এখন পর্যন্ত আদেশের চিঠি পাননি। চিঠি পেলে নির্দেশনা অনুযায়ী তদন্ত কার্যক্রম শুরু করবেন।

অন্যদিকে মঙ্গলবার সকালে দুর্ঘটনাকবলিত জাহাজ পরিদর্শনে আসেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) নৌ সংরক্ষণ ও পরিচালনা বিভাগের পরিচালক মো. শাহজাহান। তিনি সাংবাদিকদের জানান, সময় বেশি লাগলেও জাহজটিতে থাকা জ্বালানি তেল রক্ষা করে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে তিনি জাহাজডুবির ঘটনায় মাস্টারের গাফিলতি রয়েছে বলেও দাবি করেছেন।

আরও

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা
জাহাজডুবি
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

মঙ্গলবার সকালে ডুবে যাওয়া জাহাজের কাছে গিয়ে দেখা গেছে, জাহাজটি পূর্বের অবস্থানেই রয়েছে। জাহাজটি উদ্ধারে একই মালিকের আরো তিনটি জাহাজ এসেছে। সেখানে থাকা কর্মকর্তারা জানিয়েছেন, ডুবুরিদল এলে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ উদ্ধার অভিযান শুরু করা হবে।

অন্যদিকে তিন দিন ধরে মেঘনা নদীতে ডুবে যাওয়া জাহাজের তেল ছড়িয়ে পড়ায় মেঘনার পানি থেকে তেলের ঝাঁজ বের হচ্ছে। তেলের ঝাঁজালো গন্ধে জেলেরা দুর্ঘটনাকবলিত এলাকায় মাছ শিকার করছেন না। এমনকি নদীর পানি ব্যবহারও বন্ধ রেখেছে নদীপারের বাসিন্দারা। দ্রুত জাহাজটি উদ্ধার করা না হলে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।

জাহাজের মালিক এসএইচআর নেভিগেশন কম্পানি লিমিটেডের এক্সিকিউটিভ অফিসার মো. মেহেদী হাসান বলেন, ‘সোমবার বিআইব্লিউটিএ কর্তৃপক্ষ ডুবে যাওয়া জাহাজটি উদ্ধারে অক্ষমতা প্রকাশ করেছে। তাৎক্ষণিক মালিকপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তিনটি জাহাজ দুর্ঘটনাকবলিত জাহাজটি উদ্ধারের জন্য ঘটনাস্থলে এসেছে। ডুবুরিদলও আসছে। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ তারা উদ্ধার অভিযান শুরু করবে। বুধবারের মধ্যে উদ্ধার অভিযান শেষ করতে পারব বলে আশা করছি। ’

কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট এম হাসান মেহেদী জানান, তেলবাহী কার্গো জাহাজ সাগর নন্দিনী-২ দুর্ঘটনাকবলিত হওয়ার পর থেকেই কোস্ট গার্ড সদস্যরা ২৪ ঘণ্টা জাহাজটির নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। জাহাজটি উদ্ধারে চাঁদপুর থেকে ‘হুমায়রা’ নামের একটি উদ্ধারকারী বার্জ আসছে। সেটি আসার পর বলা যাবে ডুবে যাওয়া জাহাজটি উদ্ধারে কত সময় লাগবে। এ ছাড়াও কোস্ট গার্ডের ডুবুরিদলকে নদীতে নামিয়ে জাহাজে তেল রাখার চেম্বারগুলো পরীক্ষা করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

জামায়াতকে পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী নাম রেখে সংসদে জামুকা আইন পাস

জামায়াতকে পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী নাম রেখে সংসদে জামুকা আইন পাস

হরমুজে ক্রিপ্টো ও ইউয়ানে টোল আদায় শুরু করেছে ইরান

হরমুজে ক্রিপ্টো ও ইউয়ানে টোল আদায় শুরু করেছে ইরান

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির জয়

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির জয়

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুত প্রতিরোধে যৌথ অভিযান, ব্যবসায়িকে জরিমানা

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুত প্রতিরোধে যৌথ অভিযান, ব্যবসায়িকে জরিমানা

এ সম্পর্কিত আরও পড়ুন

জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ হত্যায় ঐতিহাসিক রায়

জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ হত্যায় ঐতিহাসিক রায়

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রংপুর মহানগর পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। রায়ের সময়

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ ঘোষণা

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঘোষণা করা হবে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হবে। রায় ঘোষণাকে কেন্দ্র করে মামলার ছয় আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল

দুই হত্যার আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত

দুই হত্যার আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত

জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদবিরোধী ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহিদ শরিফ বিন ওসমান হাদির হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সম্মত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর এবং তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ পুরীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকগুলোতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, শেষ মূহুর্তে সুযোগ চাইলেন বিরোধী নেতা

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বহাল, শেষ মূহুর্তে সুযোগ চাইলেন বিরোধী নেতা

জাতীয় সংসদে পাস হয়েছে সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬। এর ফলে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন সংশোধন করে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ আইনে পরিণত হলো এবং বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই বহাল থাকছে। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি পাসের জন্য উত্থাপন করলে তা সর্বসম্মত কণ্ঠভোটে অনুমোদিত হয়। দিনের সম্পূরক কার্যসূচির অংশ হিসেবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিলটি

ছয় মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

ছয় মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

আগামী ছয় মাসের মধ্যে দেশের সাড়ে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বিএনপির সংসদ সদস্য সেলিম রেজার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রী বলেন, আগামী ১৮০ দিনের মধ্যে দেশের ২ হাজার ৩৩৬টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ৮ হাজার ২৩২টি মাদ্রাসায় বিনামূল্যে ওয়াই-ফাই সংযোগ চালু করা হবে। পাশাপাশি

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!