সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬৩০ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়বাংলাদেশ

রাজশাহীতে বিপুল পরিমাণ বিদেশি আগ্নেয়াস্ত্র জব্দ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ অক্টোবর ২০২২, ১:২৮

শেয়ার করুনঃ
রাজশাহীতে বিপুল পরিমাণ বিদেশি আগ্নেয়াস্ত্র জব্দ

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীতে বড় ধরনের নাশকতার পরিকল্পনা আঁটছে সন্ত্রাসীরা। এজন্য তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের বিস্ফোরক।

আরও

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি মামলায় মঈনসহ সাতজন গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি মামলায় মঈনসহ সাতজন গ্রেপ্তার

মজুদ করা হচ্ছে বিদেশি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও গুলি। এমনই একটি চক্রের তিন সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সারারাত অভিযান পরিচালনা করে মহানগরীর কাটাখালী থানার কাপাসিয়া পাহাড়পুর এলাকা থেকে তিনজনকে আটক করে র‍্যাব-৫। এ সময় তাদের কাছ থেকে, গান পাউডার, স্প্লিন্টারসহ বোমা তৈরির সরঞ্জাম ও গুলিসহ বিপুল পরিমাণ বিদেশি আগ্নেয়াস্ত্র জব্দ করে সদস্যরা।

আরও

হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

শুক্রবার (৭ অক্টোবর) দুপুরে নিজ সদর দপ্তরের সম্মেলন কক্ষে র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
আগ্নেয়াস্ত্র
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-৫ এর অধিনায়ক জানান, সাম্প্রতিককালে রাজশাহী তথা উত্তরবঙ্গে অবৈধ অস্ত্রের সবচেয়ে বড় চালান তাদের হাতে ধরা পড়লো। আটক তিনজন এলাকার চিহ্নিত শীর্ষ অস্ত্র ব্যবসায়ী। গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন, রাজশাহীতে একটি বড় অস্ত্রের চালান সীমান্তবর্তী চর হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় এসেছে। এই তথ্যের ভিত্তিতে তারা গোয়েন্দা নজরদারি বাড়ান। একপর্যায়ে র‍্যাব সদস্যরা কাটাখালীর কাপাশিয়ার পাহাড়পুর এলাকায় চিহ্নিত সন্ত্রাসী দলের সক্রিয় সদস্য আতিকের বাড়িতে অভিযান চালায়।

এ সময় আতিককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে আতিক তার মুরগির খামারের পাশের একটি ছোট ঘর থেকে অবৈধ অস্ত্রগুলো বের করে দেন। এছাড়া সেখান থেকে বোমা তৈরির সরঞ্জামগুলোও জব্দ করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে অন্য দুজনকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানায়- এই তিনজন সীমান্ত এলাকা থেকে তানজিম (২৭) ও আব্দুর রহিম (২৮) নামের দুজনের মাধ্যমে অস্ত্র-গুলি ও বিস্ফোরক দ্রব্যগুলো সংগ্রহ করেছিলেন। তারা এগুলো স্বাধীনতাবিরোধী চক্রকে শক্তিশালী করার লক্ষ্যে তাদের ঊর্ধ্বতনদের কাছে পৌঁছাতেন। এদের মূল লক্ষ্য হচ্ছে রাজশাহী এবং দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট এবং অস্থিতিশীল করা।

র‍্যাব-৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, মানুষের যেন সন্দেহ না হয় সেজন্য মুরগির খামারের পাশে অবৈধ অস্ত্রের মজুদ গড়ে তোলা হয়েছিল। তবে তাদের আটকের মাধ্যমে আবারও জানান দেওয়া হলো যে, র‍্যাব অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে মহানগরীর কাটাখালী থানায় সোপর্দ করা হবে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করা হবে বলেও জানান র‍্যাব-৫ অধিনায়ক।

জনপ্রিয় সংবাদ

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

সর্বশেষ সংবাদ

আলোচনা ভাঙতেই মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের আশঙ্কা জোরালো

আলোচনা ভাঙতেই মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের আশঙ্কা জোরালো

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি মামলায় মঈনসহ সাতজন গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি মামলায় মঈনসহ সাতজন গ্রেপ্তার

ইরানে হামলার চিন্তায় ট্রাম্প, মাথা নত করবে না ইরান

ইরানে হামলার চিন্তায় ট্রাম্প, মাথা নত করবে না ইরান

ইরানের বন্দর ঘিরে মার্কিন অবরোধ শুরু

ইরানের বন্দর ঘিরে মার্কিন অবরোধ শুরু

শক্তিশালী ডলারের চাপে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতন

শক্তিশালী ডলারের চাপে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতন

এ সম্পর্কিত আরও পড়ুন

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি মামলায় মঈনসহ সাতজন গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি মামলায় মঈনসহ সাতজন গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে অবস্থিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতাল-এ চাঁদাবাজি, চিকিৎসক হেনস্তা ও চিকিৎসা কার্যক্রমে বাধা দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মঈন উদ্দিনসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার (১৩ এপ্রিল) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। তিনি জানান, চাঞ্চল্যকর এই মামলার প্রধান অভিযুক্ত মঈনসহ মোট

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই

সাবেক আইনমন্ত্রী ও দেশের অন্যতম প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই। রোববার (১২ এপ্রিল) বিকাল ৫টা ৪৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ মেডিকেল হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আকসির এম চৌধুরী। তিনি জানান, শনিবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের নিবিড়

হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী-র জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। রোববার (১২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। আদালত সূত্র জানায়, শুনানির দিন তাকে সশরীরে আদালতে হাজির করা হয়নি। তার পক্ষে নিযুক্ত আইনজীবীরা আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন উপস্থাপন করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে

জাতীয় সংসদে আরও ১০ বিল পাস

জাতীয় সংসদে আরও ১০ বিল পাস

জাতীয় সংসদের চলমান অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের প্রক্রিয়া আরও এগিয়ে গেছে। শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে আরও ১০টি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। সকালের অধিবেশনে উত্থাপিত এসব বিলের ওপর কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় আলোচনা ছাড়াই সেগুলো সর্বসম্মতিক্রমে পাস হয়। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে সংসদ সদস্যরা একমত হয়ে অনুমোদন দেন। অন্তর্বর্তী সরকারের জারি করা মোট

জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ হত্যায় ঐতিহাসিক রায়

জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ হত্যায় ঐতিহাসিক রায়

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রংপুর মহানগর পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। রায়ের সময়