
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ৪:২

প্রবাদপ্রতিম সংগীতশিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাতে সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাতে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯০ বছর। রাত ৮টা ১৩ মিনিটে টুইট করে মৃত্যুর খবরটি জানিয়েছেন পশ্চিমবঙ্গের তৃণমূল সংসদ সদস্য শান্তনু সেন।

এর আগে তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছিল। দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন এই গীতশ্রী।