রবিবার, ৯ আগস্ট, ২০২৬২৫ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়বাংলাদেশে করোনাবাংলাদেশ

দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৩৬ জনের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২২, ২২:৪৭

শেয়ার করুনঃ
দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৩৬ জনের

সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৬০ জনে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত চারশো ষোল আহত ছয়শো ঊনত্রিশ

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত চারশো ষোল আহত ছয়শো ঊনত্রিশ

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই সময়ে নতুন করে আরও ৮ হাজার ৩৫৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৫২ হাজার ৫৮৭ জনে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ৩৫ হাজার ৭৪ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৩ দশমিক ৮৩ শতাংশ।

এর আগে, শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দেশে করোনাভাইরাসে ৩০ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া, রোগী শনাক্ত হয়েছিলেন আরও ৯ হাজার ৫২ জন।

আরও

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে প্রধানমন্ত্রী, উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ব্যস্ত দিন

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে প্রধানমন্ত্রী, উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ব্যস্ত দিন

করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৯ কোটি ১২ লাখ ৮৩ হাজার ৭৫১ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ ৪৩ হাজার ১০৯ জনে। আর সুস্থ হয়েছেন ৩১ কোটি ১ লাখ ৯০ হাজার ৫৭৩ জন।

করোনায় মৃত্যু
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৯৬ হাজার ৮৬০ জন। মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ২৪ হাজার ৫৩০ জনের। আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২০ লাখ ৭৮ হাজার ৬৫৩ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১ হাজার ১৪৩ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৬৩ লাখ ১৯ হাজার ৩৩ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৩১ হাজার ৬৯ জনের। আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩৮ লাখ ৮ হাজার ৩৯০ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৩২ হাজার ২০৭ জন।

পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন এক কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৮৮৫ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৫৭ হাজার ৯৮৪ জন। আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইতালি অষ্টম, জার্মানি নবম ও স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশে অবস্থান দাঁড়িয়েছে ৩৯তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

সর্বশেষ সংবাদ

নৌকায় পেয়ারা বেচাকেনা দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

নৌকায় পেয়ারা বেচাকেনা দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

৬৪ জেলায় একযোগে শুরু হচ্ছে অবসর সুবিধার অর্থ বিতরণ

৬৪ জেলায় একযোগে শুরু হচ্ছে অবসর সুবিধার অর্থ বিতরণ

ফোনালাপ ঘিরে সাতক্ষীরায় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা

ফোনালাপ ঘিরে সাতক্ষীরায় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে প্রধানমন্ত্রী, উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ব্যস্ত দিন

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে প্রধানমন্ত্রী, উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ব্যস্ত দিন

এ সম্পর্কিত আরও পড়ুন

৬৪ জেলায় একযোগে শুরু হচ্ছে অবসর সুবিধার অর্থ বিতরণ

৬৪ জেলায় একযোগে শুরু হচ্ছে অবসর সুবিধার অর্থ বিতরণ

দীর্ঘদিন ধরে আটকে থাকা অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের পাওনা পরিশোধে উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১৫ আগস্ট থেকে দেশের ৬৪ জেলায় একযোগে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ বিতরণ কার্যক্রম শুরু করার পরিকল্পনা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ কার্যক্রম বাস্তবায়নে সরকার দুই হাজার কোটি টাকার বিশেষ থোক বরাদ্দ দিচ্ছে। এই বরাদ্দের আওতায় অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে প্রধানমন্ত্রী, উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ব্যস্ত দিন

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে প্রধানমন্ত্রী, উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ব্যস্ত দিন

কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বেলা পৌনে ১১টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার মাতারবাড়িতে অবতরণ করে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী মাতারবাড়িতে অবস্থানকালে গভীর সমুদ্রবন্দর, কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রসহ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টার দিকে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী

শেখ হাসিনার দিল্লি সংবাদ সম্মেলনে টানাপোড়েনে ঢাকা-দিল্লি সম্পর্ক

শেখ হাসিনার দিল্লি সংবাদ সম্মেলনে টানাপোড়েনে ঢাকা-দিল্লি সম্পর্ক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাংবাদিকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের ঘটনায় ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে ঘটনাটিকে দেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গুরুতর অপমান হিসেবে উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। ভারতের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, বাংলাদেশের বৈধভাবে গঠিত সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার কোনো বক্তব্যকে ভারত সমর্থন

রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত দায়িত্বে বাধা না হয়: প্রধানমন্ত্রী

রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত দায়িত্বে বাধা না হয়: প্রধানমন্ত্রী

শিক্ষার্থী, শিক্ষক কিংবা পেশাজীবীরা নিজ নিজ মতাদর্শ অনুসারে রাজনৈতিকভাবে সংগঠিত বা সচেতন থাকাকে অযৌক্তিক মনে করেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন সৃষ্টি না করে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত চিকিৎসক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা

আয়নাঘর পরিদর্শনে তারেক রহমানকে নির্যাতনের তথ্য সামনে এলো

আয়নাঘর পরিদর্শনে তারেক রহমানকে নির্যাতনের তথ্য সামনে এলো

ওয়ান-ইলেভেনের সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকা সেনানিবাসে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের গোপন বন্দিশালা হিসেবে পরিচিত জেআইসি সেলে আটকে রেখে নির্যাতন করা হয়েছিল বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেছেন, এ বিষয়ে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পেয়েছে প্রসিকিউশন। শনিবার ঢাকা সেনানিবাসে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সদর দপ্তরের জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার বা জেআইসি সেলের কথিত গোপন বন্দিশালা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে