
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২২, ১৮:২

দুর্নীতির ধারণা সূচকে (সিপিআই) এ বছর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম।গতবারের মতো এ বছরও বাংলাদেশের স্কোর ২৬। যদিও বাংলাদেশের অবস্থান ছিল ১২।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংবাদ সম্মেলনে রিপোর্টটি তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।প্রতিবছরের মতো এ বছরেও বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) কর্তৃক পরিচালিত এ তালিকা প্রকাশ করা হলো।

ট্রান্সপারেন্সে ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়, দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ঘাটতি রয়েছে, গত দুই বছরে দেশে দুর্নীতি কমেনি, দুর্নীতি কমাতে উল্লেখযোগ্য ব্যবস্থা নেওয়া হয়নি।রিপোর্টে আরও বলা হয়, দুই বছরে স্বাস্থ্যখাতে দুর্নীতি বেড়েছে। সরকারি ২০টি প্রতিষ্ঠানে দুর্নীতি বেড়েছে, যা অত্যন্ত হতাশাজনক অবস্থা।
কোনো ট্যাগ পাওয়া যায়নি