শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬৯ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

করোনার মধ্যেও এসেছে আনন্দের বার্তা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২১, ৪:২৯

শেয়ার করুনঃ
করোনার মধ্যেও এসেছে আনন্দের বার্তা

‘করোনা পরিস্থিতি ভালো না হলে স্কুল খুলবে না’। ২০২১ সালের ১ জানুয়ারি প্রথম আলোর প্রথম পৃষ্ঠায়, প্রথম কলামে ছাপা হওয়া খবরের শিরোনাম। কী অনিশ্চয়তার মধ্যেই না শুরু হয়েছিল বছরটা! তখনো আমরা জানতাম না, ক্যাম্পাসগুলো খুলতে আরও প্রায় ৮ থেকে ৯ মাস অপেক্ষা করতে হবে। বোর্ড পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসহ শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরীক্ষাগুলো কবে, কীভাবে হবে—জানত না কেউ।

তবু আন্তর্জাতিক প্রতিযোগিতার অঙ্গনে বছরটা শিক্ষার্থীদের মন্দ যায়নি। এসেছে বেশ কয়েকটি পদক। অনলাইনের সুবাদে এমন অনেক প্রতিযোগিতাতেও শিক্ষার্থীরা অংশ নিয়েছেন, যেগুলোতে আগে কখনোই নাম লেখানো হয়নি। বছর শেষে পুরোনো অর্জনগুলোর দিকে একবার ফিরে তাকানো যাক। যেন সামনের দিকে এগোনোর উদ্যম আমরা পাই।

আরও

আইনের শাসনে দক্ষিণ এশিয়ায় অগ্রগতিতে শীর্ষে বাংলাদেশ

আইনের শাসনে দক্ষিণ এশিয়ায় অগ্রগতিতে শীর্ষে বাংলাদেশ

অলিম্পিয়াডের অঙ্গনে

‘প্রতিবছর সাধারণত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডেই আমরা ঘটা করে অংশ নিই। কিন্তু এ বছর গণিত–সংশ্লিষ্ট আরও বেশ কয়েকটি প্রতিযোগিতায় আমাদের ছেলেমেয়েরা ভালো করেছে। সুতরাং আমাদের পরিধিটা বড় হয়েছে। ছেলেমেয়েরা আরও বেশি চর্চা করার সুযোগ পেয়েছে, আত্মবিশ্বাস পেয়েছে। এটা অবশ্যই এ বছরের ভালো দিক’ বলছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান।

আরও

সুন্দরবন অঞ্চলে প্রধানমন্ত্রীর সফর, মোংলা বন্দরে ব্যস্ত কর্মসূচি

সুন্দরবন অঞ্চলে প্রধানমন্ত্রীর সফর, মোংলা বন্দরে ব্যস্ত কর্মসূচি
আনন্দের বার্তা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

গণিত অলিম্পিয়াডের মতো এবার অধিকাংশ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে অনলাইনে

গণিত অলিম্পিয়াডের মতো এবার অধিকাংশ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে অনলাইনেছবি: সংগৃহীত

পেছন ফিরে তাকালে আমরা তাঁর কথার প্রমাণ পাই। ইউরোপিয়ান গার্লস ম্যাথ অলিম্পিয়াড, ইরানিয়ান কম্বিনেটরিকস অলিম্পিয়াড, ম্যাথমেটিকস উইদাউট বর্ডার, আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতার মতো আয়োজনগুলোতে এ বছর বাংলাদেশ অংশ নিয়েছে। এশিয়ান-প্যাসিফিক ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডে তো এ বছরই এসেছে প্রথম স্বর্ণপদক। গণিতের সব অলিম্পিয়াড থেকেই কমবেশি পদক এনেছে খুদে গণিতবিদেরা। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে আমরা তিনটি ব্রোঞ্জপদক পেয়েছি। আগের বছরগুলোর বিবেচনায় এটিকে অবশ্য আমাদের সেরা অর্জন বলা যাচ্ছে না। কিন্তু মুনির হাসান জানান, ২০২২ সালে ভালো কিছু করার প্রত্যাশায় এখন থেকেই শিক্ষার্থীরা জোর প্রস্তুতি নিচ্ছেন।

গণিত ছাড়া আরও কয়েকটি অলিম্পিয়াডে অংশ নিয়েছিলেন বাংলাদেশের শিক্ষার্থীরা। আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে আমরা পেয়েছি একটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ পদক। আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে ব্রোঞ্জ পদক এসেছে দুটি। এ ডিসেম্বরেও সুখবর দিয়েছে স্কুলের শিক্ষার্থীরা। আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড থেকে তারা জিতেছে দুটি রৌপ্য ও চারটি ব্রোঞ্জ পদক। আন্তর্জাতিক ইনফরমেটিকস অলিম্পিয়াডেও এ বছর বাংলাদেশ পেয়েছে দুটি করে রৌপ্য ও ব্রোঞ্জ পদক। কম্পিউটার প্রোগ্রামিং–সংক্রান্ত এ অলিম্পিয়াডে ২০ বছরের কম বয়সী কিশোর-তরুণেরা অংশ নেন।

মহাকাশের মহাযজ্ঞ

বছর কয়েক আগেও দেশে মহাকাশসংক্রান্ত গবেষণা কিংবা উদ্ভাবনে আগ্রহী শিক্ষার্থীর সংখ্যা খুব বেশি ছিল না। এখন রীতিমতো একাধিক দল দাঁড়িয়ে গেছে। কৃতিত্ব দিতে হয় জাতীয়–আন্তর্জাতিক পর্যায়ের বেশ কয়েকটি প্রতিযোগিতাকে।

যেমন-ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ (আইআরসি)। কয়েক বছর ধরে এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশি শিক্ষার্থীদের দল। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অধীন অলাভজনক প্রতিষ্ঠান ‘দ্য মার্স সোসাইটি’ এ প্রতিযোগিতার আয়োজক। গত জুনে বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে ভার্চ্যুয়াল ইউআরসিতে সেরা হয়েছে ঢাকার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থীদের দল মঙ্গলবার্তা। এবারের প্রতিযোগিতার চ্যালেঞ্জ কিন্তু সহজ ছিল না। শিক্ষার্থীদের এমন একটি রোভারের নকশা করতে হয়েছে, ভবিষ্যতে যা মানুষের সহায়ক হিসেবে মঙ্গলগ্রহে মাঠপর্যায়ে কাজ করবে। জানিয়ে রাখি, প্রতিযোগিতায় চতুর্থ হওয়া দলটিও কিন্তু বাংলাদেশের। ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের দল-ব্র্যাকইউ মঙ্গলতরি।

এমআইএসটি মঙ্গলবার্তা দল

নাসা আয়োজিত আরও একটি সম্মানজনক প্রতিযোগিতা—নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ। এ প্রতিযোগিতাতেও একাধিকবার অংশ নিয়েছে বাংলাদেশ। এ বছর ‘বেস্ট মিশন কনসেপ্ট’ ক্যাটাগরিতে এসেছে চ্যাম্পিয়নের স্বীকৃতি। নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ—বাংলাদেশের অন্যতম উপদেষ্টা আরিফুল হাসান মুঠোফোনে জানান, ২০২২ সালের জন্য বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন তাঁরা। আঞ্চলিক পর্যায় থেকে উঠে আসা ৫০টি দলকে নিয়ে আগামী বছর থেকেই শুরু হবে ‘এক্সিলারেশন প্রোগ্রাম’। অতএব যাঁরা অংশ নেওয়ার কথা ভাবছেন, তৈরি হয়ে যান।

ও হ্যাঁ, মে মাসেও এসেছিল সুখবর। মার্স সোসাইটি সাউথ এশিয়া আয়োজিত আইপিএএস চ্যালেঞ্জে উদ্ভাবনে সেরার স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ‘টিম ইন্টারপ্ল্যানেটার’। ইন্টারন্যাশনাল প্ল্যানেটারি অ্যারিয়াল সিস্টেম (আইপিএএস) চ্যালেঞ্জ মূলত বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের জন্য মহাকাশ গবেষণায় ব্যবহৃত ড্রোন তৈরির প্রতিযোগিতা।

রোবটিকস

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

২০৩০ সালের মধ্যে ২ কোটি চাকরি চলে যাবে রোবটের দখলে। কেবল চীনেই রোবটকর্মীর সংখ্যা হবে প্রায় দেড় কোটি। অক্সফোর্ড ইকোনমিকসের গবেষণালব্ধ এ তথ্য যেমন আমাদের চোখ রাঙানি দেয়, তেমনি আশার আলো দেখান বাংলাদেশের কিশোর-তরুণ রোবট গবেষকেরা।

এ ডিসেম্বরই আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ৪টি স্বর্ণসহ মোট ১৫টি পদক জিতেছে দেশের স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের একটি দল। এ সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছেন বাংলাদেশ রোবট অলিম্পিয়াড কমিটির সভাপতি ও আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের কেন্দ্রীয় কমিটির সদস্য লাফিফা জামাল। তিনি বলেন, ‘এ বছর বাংলাদেশ থেকে যে ১৬ জন ছেলেমেয়ে অংশ নিয়েছে, তাদের মধ্যে কিন্তু সারা দেশের প্রতিনিধিত্ব আছে। শুধু ঢাকা নয়, পাবনা, সিলেট, চট্টগ্রাম, টাঙ্গাইলের স্কুলের শিক্ষার্থীরাও আছে এই দলে। আগামী বছর আমরা আমাদের প্রচারণা ৬৪ জেলায় ছড়িয়ে দিতে চাই। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে এ ব্যাপারে কথা চলছে।’

রোবটিকস অলিম্পিয়াডে বাংলাদেশ দল

এ বছর রোবটিকসে আরও একটি বিজয় এসেছে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের হাত ধরে। কিবো রোবট প্রোগ্রামিং চ্যালেঞ্জে দ্বিতীয় হয়েছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের দল—এনিগমা সিস্টেমস। জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জাক্সা) এ প্রতিযোগিতা আয়োজন করে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকা রোবটের জন্য প্রোগ্রাম তৈরি করতে হয় এ প্রতিযোগিতায়। যেখানে বিশেষ স্বীকৃতি হিসেবে ক্রু অ্যাওয়ার্ডও জিতে নিয়েছেন বাংলাদেশের শিক্ষার্থীরা।

প্রোগ্রামিং

কম্পিউটার প্রোগ্রামিংয়ে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন এসিএম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা (আইসিপিসি)। এ বছর এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে পশ্চিম এশিয়ায় সেরা হয়েছে ‘বুয়েট হেলবেন্ট’ দল। ১ অক্টোবর রাশিয়ার রাজধানী মস্কোয় অনুষ্ঠিত এ আয়োজনে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১১৫টি দল অংশগ্রহণ করেছিল।

তবে আপাতত আমাদের জন্য এ অর্জনের চেয়েও বড় খবর হলো—সবকিছু ঠিক থাকলে আগামী বছর এসিএম আইসিপির আয়োজক হবে বাংলাদেশ। ঢাকার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) প্রতিযোগিতার আসর বসার কথা রয়েছে। ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য মো. সুলতান মাহমুদ বলেন, ‘আয়োজক হিসেবে এখন থেকেই আমরা প্রস্তুতি নিচ্ছি। আগামী বছরের নভেম্বরে প্রতিযোগিতাটি হওয়ার কথা রয়েছে। আমাদের শিক্ষার্থীরাও প্রস্তুতি নিচ্ছেন। যেহেতু এবার আমরা হোস্ট কান্ট্রি, শিক্ষার্থীদের ওপর দায়িত্বটা আরও বেশি। আশা করি, ২০২২ সালে আমরা এ বছরের চেয়েও ভালো ফল পাব।’

আরও কিছু বিজয়

গত মার্চে এসিআই স্প্রিং কনভেনশন ২০২১ আয়োজন করেছিল আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট। সেখানে এসিআই কংক্রিট সলিউশনস নামের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয় বিশ্বের ২৫০টি বিশ্ববিদ্যালয়। তৃতীয় স্থান অর্জন করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের দল—চুয়েটএক্স। সিমেন্টের পরিবর্তে কীভাবে নির্মাণ ও শিল্পকারখানার বর্জ্য ব্যবহার করে কংক্রিট ব্লক বানানো যায়, প্রতিযোগিতায় সেটিই উপস্থাপন করেছিলেন তাঁরা।

আর্কিটেক্টস রিজিওনাল কাউন্সিল এশিয়া (আর্কএশিয়া) আয়োজিত প্রতিযোগিতায় স্টুডেন্ট ট্র্যাকে প্রথম ও তৃতীয়—দুটি পুরস্কারই পেয়েছেন বাংলাদেশের শিক্ষার্থীরা।

ফেরি দুর্ঘটনা রোধের উপায় খোঁজার জন্য একটি প্রতিযোগিতা আয়োজন করে অলাভজনক সংস্থা—ওয়ার্ল্ডওয়াইড ফেরি সেফটি অ্যাসোসিয়েশন। আগস্টে ‘ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ডিজাইন কমপিটিশন ফর আ সেফ অ্যান্ড অ্যাফোর্ডেবল ফেরি’ নামের এ প্রতিযোগিতায় তৃতীয় হয় বুয়েটের শিক্ষার্থীদের একটি দল।

সেপ্টেম্বরে অর্থনীতির বিশ্বকাপ হিসেবে পরিচিত ‘ওয়ার্ল্ড ইকোনমিকস কাপ’-এ একটি সোনা, একটি রৌপ্য, চারটি ব্রোঞ্জসহ মোট ছয়টি পদক পেয়েছেন বাংলাদেশের শিক্ষার্থীরা।

নভেম্বরে কেমব্রিজ ইউনিয়ন আয়োজিত কেমব্রিজ ইন্টারভার্সিটি ২০২১-এ চ্যাম্পিয়ন হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটির একটি বিতার্কিক দল। এ বিতর্ক প্রতিযোগিতাকে পৃথিবীর অন্যতম প্রতিযোগিতামূলক ও মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশের কোনো বিতর্ক দলের এই প্রতিযোগিতায় এটাই প্রথম অর্জন।

সর্বশেষ সংবাদ

ঢাকার সড়ক-ফুটপাত দখল করলেই মামলা, জব্দ হবে মালামাল: ডিএসসিসি প্রশাসক

ঢাকার সড়ক-ফুটপাত দখল করলেই মামলা, জব্দ হবে মালামাল: ডিএসসিসি প্রশাসক

রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ

রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ

মিথ্যাচার করে সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন গোলাম পরওয়ার: রিজভী

মিথ্যাচার করে সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন গোলাম পরওয়ার: রিজভী

রুমিন ফারহানা ও সরাইল থানার ওসির বাদানুবাদ, পুলিশের জিডি

রুমিন ফারহানা ও সরাইল থানার ওসির বাদানুবাদ, পুলিশের জিডি

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকার সড়ক-ফুটপাত দখল করলেই মামলা, জব্দ হবে মালামাল: ডিএসসিসি প্রশাসক

ঢাকার সড়ক-ফুটপাত দখল করলেই মামলা, জব্দ হবে মালামাল: ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে অবৈধ দোকান বসালে এবার থেকে সরাসরি মামলা দায়ের এবং মালামাল জব্দ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। জনদুর্ভোগ কমাতে অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। শনিবার (২৪ অক্টোবর) ডিএসসিসির সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ উপলক্ষে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান চলাকালে তিনি

রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ

রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ

সরকারপ্রধানের জাপান সফরের ঠিক আগে টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ঢাকায় রাখার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত নিজস্ব বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে থাকছেন না টোকিওতে নিযুক্ত বাংলাদেশের এই রাষ্ট্রদূত। শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর সিরডাপে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠেয় কপ-৩১ সম্মেলন সামনে রেখে দেশের ৩৩টি নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রস্তুত করা

এনআইডি সংশোধনের ৬৪ লাখ আবেদন নিষ্পত্তি, অপেক্ষায় আরও ১ লাখ ২৮ হাজার

এনআইডি সংশোধনের ৬৪ লাখ আবেদন নিষ্পত্তি, অপেক্ষায় আরও ১ লাখ ২৮ হাজার

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংশোধনে বড় অগ্রগতি অর্জন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন পর্যন্ত জমা পড়া ৬৫ লাখ ৭০ হাজার ৮৪২টি আবেদনের মধ্যে ৬৪ লাখ ৪২ হাজার ৮৩২টি নিষ্পত্তি করেছে সংস্থাটি। তবে এখনো অপেক্ষমাণ রয়েছে ১ লাখ ২৮ হাজার ১০টি আবেদন। বিভিন্ন কারণে বাতিল হয়েছে ১৩ লাখ ৫৫ হাজার ১৫৭টি আবেদন। ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের ১৮ অক্টোবর পর্যন্ত হালনাগাদ তথ্য

রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষা শেষ, অনুমোদনের অপেক্ষা

রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষা শেষ, অনুমোদনের অপেক্ষা

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বি-২ ধাপের ফিজিক্স টেস্টসহ প্রয়োজনীয় সব কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষার প্রতিবেদন ইতোমধ্যে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। নিয়ন্ত্রণ সংস্থার চূড়ান্ত অনুমোদন পেলেই ইউনিটটি বিদ্যুৎ উৎপাদন শুরুর প্রস্তুতিমূলক সি পর্যায়ে প্রবেশ করবে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান জানান, প্রথম ইউনিটের বি-২

৭০ পৌরসভায় কর্মসংস্থান সৃষ্টিতে প্রায় ৩০০ কোটি টাকার প্রকল্প

৭০ পৌরসভায় কর্মসংস্থান সৃষ্টিতে প্রায় ৩০০ কোটি টাকার প্রকল্প

দেশের আট বিভাগের ৭০টি পৌরসভায় স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন, ডিজিটাল সেবা সম্প্রসারণ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা এবং কর্মসংস্থান সৃষ্টিতে প্রায় ৩০০ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার। ‘প্রবৃদ্ধি : নির্বাচিত পৌরসভায় স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন’ শীর্ষক প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ২৯৯ কোটি ৯৯ লাখ টাকা। এর মধ্যে সরকারের অর্থায়ন ২৫৪ কোটি ৯৯ লাখ টাকা এবং সুইজারল্যান্ডের উন্নয়ন সহযোগী সংস্থা সুইস ডেভেলপমেন্ট