
প্রকাশ: ১১ নভেম্বর ২০২১, ৩:১৬

গত ৬ নভেম্বর ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুষ্ঠিত ৫ ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বৃহস্পতিবার রাত ৯টায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আজ বিকালে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয় যে, আহছানউল্লাহ ইউনির্ভাসিটি অব সাইন্স অ্যান্ড টেকনলোজির অধীনে আর কোনো নিয়োগ পরীক্ষা নেওয়া হবে না।
কোনো ট্যাগ পাওয়া যায়নি