
প্রকাশ: ২ নভেম্বর ২০২১, ১৯:৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এ পরীক্ষায় পাস করেছেন সাত হাজার ১২ জন শিক্ষার্থী। এ নিয়ে পাসের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ। আর ফেলের হার ৮৩ দশমিক ১১ শতাংশ।মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে এ ফল প্রকাশ করা হয়।এবার ঢাবির ‘খ’ ইউনিটে দুই হাজার ৩৭৮টি আসনের বিপরীতে আবেদন করেন ৪৭ হাজার ৬৪০ জন শিক্ষার্থী।
এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৪১ হাজার ৫২৪ জন।এর আগে গত ২ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ‘খ’ ইউনিটে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হয়।ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দেশের সাতটি বিভাগে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা হয়।
বিস্তারিত আসছে...

কোনো ট্যাগ পাওয়া যায়নি