বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬১ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

দেশের রিজার্ভ চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২১, ১৯:৩০

শেয়ার করুনঃ
দেশের  রিজার্ভ চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
বাংলাদেশ ব্যাংকের অর্থচুরি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। বিবিসির প্রতিবেদক জিওফ হোয়াইট ও জিন এইচ লির এ প্রতিবেদনে জানা গেছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের অর্থচুরিতে জড়িত ছিল উত্তর কোরিয়ার হ্যাকাররা। ১০ পর্বের নতুন প্রতিবেদন রয়েছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির দুর্ধষ কাহিনি।

এই প্রতিবেদনে জানা যায়, কীভাবে বিপুল অর্থ সরানোর জন্য একদল হ্যাকার ভয়াবহ পরিকল্পনা করে। চুরির যে আলামত এখন পর্যন্ত পাওয়া গেছে তাতে উত্তর কোরিয়া এ ঘটনায় জড়িত বলে ইঙ্গিত পাওয়া গেছে।

রিজার্ভচুরিচাঞ্চল্যকরতথ্যপ্রকাশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

সরকারি দপ্তরে ডিজিটাল হাজিরা, দুর্নীতি রোধে জোর

সরকারি দপ্তরে ডিজিটাল হাজিরা, দুর্নীতি রোধে জোর

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়ে যায়। এ অর্থ যায় ফিলিপাইনের মাকাতি শহরে রিজাল ব্যাংকের একটি শাখায় চারটি ভুয়া হিসাবে। সেখান থেকে দ্রুত অর্থ উত্তোলন করা হয়। পরে চুরি হওয়া অর্থের মধ্যে মাত্র দেড় কোটি ডলার পুনরুদ্ধার সম্ভব হয়। এ ঘটনার বহু তদন্ত হয়েছে।

আরও

মৃত্যুদণ্ডের রায়ের ঘণ্টাতেই সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

মৃত্যুদণ্ডের রায়ের ঘণ্টাতেই সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ
বিবিসি অনুসন্ধানী প্রত্রিবেদনে জানা যায়, হ্যাকাররা এ ঘটনার জন্য যে মূল যন্ত্র ব্যবহার করে তা হলো বাংলাদেশ ব্যাংকের একটি ত্রুটিযুক্ত প্রিন্টার। মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের দশম তলায় অত্যন্ত সুরক্ষিত ঘরের অভ্যন্তরে বসানো ছিল প্রিন্টারটি। কোটি কোটি ডলারের ট্রান্সফার ব্যাংকের বাইরে ও ভেতরে প্রবাহিত হওয়ার রেকর্ড ছাপানো হতো এটি দিয়ে।


শুরুতে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের কাছে ত্রুটিপূর্ণ এ প্রিন্টার ছিল কেবল একটি যন্ত্র। প্রযুক্তির সমস্যা ছাড়া তেমন একটা বড় ব্যাপার বলে মনে হয়নি কারও। ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি সকাল ৮টা ৪৫ মিনিট থেকে প্রিন্টারটি কাজ করছিল না। কেন কাজ করছে না তা নিয়ে কেউ চিন্তাও করেননি। সে সময় সুরক্ষিত ওই স্থানের ডিউটি ম্যানেজার ছিলেন জুবায়ের বিন হুদা। তিনি পুলিশকে বলেন, আমরা ধরে নিয়েছিলাম যে এটি অন্য যেকোনো দিনের মতো একটি সাধারণ সমস্যা। আগেও এমন হয়েছে।

এদিকে ব্যাংকের কর্মীরা যখন প্রিন্টারটি পুনরায় চালু করেন, তখন তারা কিছু উদ্বেগজনক বিষয় লক্ষ করেন। তারা বুঝতে পারেন, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে জরুরি বার্তা গেছে সেখান থেকে। বাংলাদেশ ব্যাংক থেকে প্রায় ১০০ বিলিয়ন ডলার ছাড় করতে ফেডারেল রির্জাভের কাছে নির্দেশনা গেছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দ্রুত যোগাযোগের চেষ্টা করা হয়। এক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে বাংলাদেশের লোকাল টাইম এবং যুক্তরাষ্ট্রের লোকাল টাইম।

হ্যাকাররা ঘটনা ঘটায় মূলত বাংলাদেশ সময় রাত আটটায়, সে সময় ছিল নিউইয়র্কে সকাল। অর্থাৎ বাংলাদেশে ব্যাংকিং কার্যক্রম তখন বন্ধ, তবে যুক্তরাষ্ট্রে সকাল হওয়ায় তখনো সেখানে ব্যাংকিং কার্যক্রম চলছে। এদিকে পরিদিন মানে শুক্র ও শনিবার বাংলাদেশে সাপ্তাহিক ছুটি শুরু। আবার বাংলাদেশে যখন এতবড় হ্যাকিংয়ের তথ্য উদ্ঘাটন হয় সেদিন শনিবার রাত। পরদিন আবার যুক্তরাষ্ট্র সাপ্তাহিক ছুটি।

এখানে হ্যাকাররা আরও একটি বুদ্ধি খাটায়। একবার যখন তারা ফেড থেকে অর্থ স্থানান্তর করতে পারে, তখন তাদের এটি অন্য কোথাও পাঠানোর প্রয়োজন ছিল। তারা এই জায়গা হিসেবে ফিলিপাইনের ম্যানিলাকে বেছে নেয়। কারণ ২০১৬ সালের ৮ ফেব্রুয়ারি ছিল লুনার ইয়ারের প্রথম দিন। এশিয়ায় ছুটির দিন। অর্থাৎ যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ছুটি ও সময়ের ব্যবধানকে কাজে লাগিয়ে পাঁচটা দিন হাতে পেয়েছিল হ্যাকাররা। ধারণা করা হয়, কয়েক বছর ধরে এ হ্যাকিংয়ের পরিকল্পনা করেছিল ‘লাজারাস গ্রুপ’।

যে পরিকল্পনায় বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার সিস্টেম নিয়ন্ত্রণে নেয় ‘লাজারাস গ্রুপ’

২০১৫ সালের জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মচারীর কাছে একটি সিভি ইমেল করা হয়েছিল। ওই সিভিতে চাকরিপ্রার্থী তার নাম রাসেল আহলাম বলে অভিহিত করেন। সেই সঙ্গে ইমেইলে অনুরোধ ছিল যাতে তার সিভি এবং কভার লেটার ডাউনলোড করে যেন পড়া হয়। এফবিআইয়ের তদন্তকারীদের মতে এই রাসেলের কোনো অস্তিত্ব ছিল না। এটি একটি কেবল নাম, যা ব্যবহার করে সেই লাজারাস গ্রুপ ইমেইল করেছিল।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এদিকে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মী কৌতুহলবসত ডাউনলোড করে পড়েছিলেন। ফলে ওই সিভির ভিতরে ভাইরাস দ্বারা বাংলাদেশ ব্যাংকের পিসি আক্রান্ত হয়। এরপরই ব্যাংকের সিস্টেমে লাজারাস গ্রুপ গোপনে কম্পিউটার থেকে কম্পিউটারে আশ্রয় নিয়ে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল ভল্ট যেখানে বিলিয়ন বিলিয়ন ডলার রেখেছিল তার দিকে কাজ শুরু করে দেয়। পুরো এক বছর ধরে বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার সিস্টেমে অবস্থান করে দুর্ধষ্ এ হ্যাকিংয়ের পরিকল্পনা করে।

আসলে বাংলাদেশ ব্যাংক যে সমস্যায় জর্জরিত, সেটিই যেন প্রথম প্রকাশ পেয়েছিল এ চুরির মাধ্যমে। বিবিসি জানায়, হ্যাকাররা এর কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থায় ঢুকে পড়েছিল। এটি ছিল এখন পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সাহসী সাইবার হামলা ছিল। হ্যাকারদের লক্ষ্য ছিল বাংলাদেশ ব্যাংক থেকে ১০০ কোটি ডলার চুরি করা। অর্থ সরাতে হ্যাকাররা নকল ব্যাংক অ্যাকাউন্ট, দাতব্য সংস্থা, ক্যাসিনোসহ বিস্তৃত নেটওয়ার্ক যে ব্যবহার করেছিল।

ভয়ংকর এ হ্যাকার কারা?
বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনে আরও জানা যায়, এ অর্থ চুরির বিষয়ে তদন্তকারীদের তদন্তে ডিজিটাল যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়, তাতে এটাই স্পষ্ট- উত্তর কোরিয়া সরকারের পুরো মদদেই এ ঘটনা ঘটেছে।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের বরাতে বিবিসি জানায়, এমন একটি লোমহর্ষক ঘটনা ঘটানোর জন্য অনেকদিন ধরে সুপরিকল্পিত পদ্ধতিতে এগিয়েছে উত্তর কোরিয়ার হ্যাকাররা। উত্তর কোরিয়ার হ্যাকারদের এ গ্রুপ লাজারাস নামে পরিচিত বিশ্ব হ্যাকিংয়ের গ্রুপের কাছে। এ গ্রুপ সম্পর্কে খুব কমই জানা যায়।

এদিকে এফবিআই এক সন্দেহভাজন ব্যক্তির ছবি অঙ্কন করেছে, তার নাম পার্ক জিন হিয়ক, তবে ওই ব্যক্তি পাক জিন-হেক এবং পার্ক কোয়াং-জিন নামেও কাজ করেন। তিনি ল্যাজারাস গ্রুপের অন্যতম সদস্য। এছাড়া এ ঘটনায় আরও দুজন হ্যাকারের নাম উঠে আসে তদন্তে। তারা হলেন কিম ইল ও জন চ্যাং হিয়ক।

কে এই পার্ক জিন হিয়ক?
পার্ক জিন হিয়ক একজন কম্পিউটার প্রোগ্রামার। উত্তর কোরিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর একটি থেকে স্নাতক করেছেন তিনি। এর পর চীনের বন্দর দালিয়ান শহরে উত্তর কোরিয়ার একটি সংস্থা চোসুন এক্সপোতে কাজ করতেন। এ সংস্থা অনলাইন গেমিং ও জুয়ার প্রোগ্রাম তৈরি করে।

এফবিআই বিবিসিকে জানিয়েছে, পার্ক জিন হিয়ক হলেন দিনের আলোতে একজন সহজ সরল কম্পিউটার প্রোগ্রামার আর রাতের অন্ধকারে দুর্ধর্ষ হ্যাকিং তার পেশা।

পার্ক জিন হিয়ক হলেন উত্তর কোরিয়ার হাজার হাজার তরুণের মধ্যে এমন একজন, যাকে ছোটবেলা থেকেই সাইবারযোদ্ধা বানানোর জন্য তৈরি করা হয়।

#ইনিউজ৭১/এনএইচএস/২০২১

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

সর্বশেষ সংবাদ

চাঁনখারপুলের মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

চাঁনখারপুলের মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

৩১ বছরেই হার্ভার্ড ইয়েল অক্সফোর্ডসহ ১২ ডিগ্রির মালিক

৩১ বছরেই হার্ভার্ড ইয়েল অক্সফোর্ডসহ ১২ ডিগ্রির মালিক

২০৩০ সালের মধ্যে ৬৮৯ মেগাওয়াট সৌরবিদ্যুৎ করবে পিডিবি

২০৩০ সালের মধ্যে ৬৮৯ মেগাওয়াট সৌরবিদ্যুৎ করবে পিডিবি

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৮ বিলিয়ন ডলার, বাড়ছে মাসে ৩ বিলিয়ন

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৮ বিলিয়ন ডলার, বাড়ছে মাসে ৩ বিলিয়ন

এ সম্পর্কিত আরও পড়ুন

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

চার দিনের সরকারি সফরে জাপান গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, সফরকালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন সেনাপ্রধান। এশিয়ার অন্যতম বৃহৎ ক্রীড়া আয়োজনকে সামনে রেখে তাঁর এই সফর অনুষ্ঠিত হচ্ছে। সরকারি সফরে জেনারেল ওয়াকার-উজ-জামান এশিয়ান গেমসের

সরকারি দপ্তরে ডিজিটাল হাজিরা, দুর্নীতি রোধে জোর

সরকারি দপ্তরে ডিজিটাল হাজিরা, দুর্নীতি রোধে জোর

সরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি ও জবাবদিহি নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা চালুর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি কর্মকাণ্ডে অনিয়ম ও দুর্নীতি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রায় সাত মাস পর প্রথম সচিব সভায় এসব বিষয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সভাটি বিকেল সাড়ে ৪টায়

ইউপি ভোটের তারিখ ঘিরে ইসি-সরকারের প্রকাশ্যে সমন্বয়হীনতা

ইউপি ভোটের তারিখ ঘিরে ইসি-সরকারের প্রকাশ্যে সমন্বয়হীনতা

ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন কমিশন ও সরকারের মধ্যে সমন্বয়হীনতার বিষয়টি প্রকাশ্যে এসেছে। নির্বাচন কমিশন সাত ধাপে দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রাথমিক পরিকল্পনা জানিয়েছে। পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপের ভোট আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, এই সময়সূচি সম্পর্কে সরকার বা স্থানীয় সরকার মন্ত্রণালয় কিছুই জানে না।

মৃত্যুদণ্ডের রায়ের ঘণ্টাতেই সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

মৃত্যুদণ্ডের রায়ের ঘণ্টাতেই সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত নেতার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার প্রায় এক ঘণ্টার মধ্যে সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশের পথে এ বিস্ফোরণ ঘটে। এতে আদালত এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ

গণঅভ্যুত্থান দমন মামলায় সাত আসামির সর্বোচ্চ শাস্তি

গণঅভ্যুত্থান দমন মামলায় সাত আসামির সর্বোচ্চ শাস্তি

২০২৪ সালের জুলাই গণআন্দোলন দমনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল এ রায় দেন। বিচারিক প্যানেলে আরও ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। রায়ে মৃত্যুদণ্ড পাওয়া অপর ছয় আসামি হলেন আওয়ামী