বুধবার, ১১ নভেম্বর, ২০২৬২৭ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

এনআইডি তুমি কার?

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ জুন ২০২১, ২২:৩৫

শেয়ার করুনঃ
এনআইডি তুমি কার?

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) দায়িত্ব নিয়ে নির্বাচন কমিশন (ইসি) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে চলছে টানাপোড়েন। দায়িত্বটি ইসির কাছেই থাকছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাচ্ছে তা এখনও নির্ধারণ হয়নি। তবে বিষয়টি নিয়ে ইসি, মন্ত্রিপরিষদ বিভাগ, সুশীল সমাজ, তথ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চলছে আলোচনা।

এনআইডির দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে স্থানান্তর করা হলে সাংবিধানিক সংকট ও ইসির স্বাধীনতার কফিনে সরকারের শেষ পেরেক হিসেবে দেখছে সুশীল সমাজ।

আরও

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে নেওয়ার চেয়ে ইসির হাতেই থাকা উচিত। না হলে কিছু অসুবিধা হবে।

সিইসি নূরুল হুদা বলেন, এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তরের বিষয়ে ইসির সঙ্গে কোনো আলোচনা বা পরামর্শ হয়নি। স্থানান্তরের বিষয় এখন পর্যন্ত একেবারে প্রাথমিক পর্যায়ে, আলোচনার পর্যায়ে আছে। চিঠি দিলেই সঙ্গে সঙ্গে স্থানান্তর করা যায় না। এটি জটিল কাজ।

আরও

ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা, পাসপোর্ট-এনআইডি চাইলেন শেখ হাসিনা

ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা, পাসপোর্ট-এনআইডি চাইলেন শেখ হাসিনা
এনআইডিইসিস্বরাষ্ট্র মন্ত্রনালয়
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সিইসি আরও বলেন, এনআইডি কার্যক্রম ইসির কাছেই থাকা উচিত। কারণ ইসি এটি তৈরি করেছে ভোটার তালিকা তৈরির ভিত্তিতে। সরকারের যে উৎকণ্ঠা বা পরামর্শ সেটা হলো কোনো দেশে নির্বাচন কমিশন এনআইডি কার্ড করে না। এটা ঠিকই, কোনো দেশে এটা নির্বাচন কমিশন করে না।

ইসি এনআইডির নিয়ন্ত্রণের আশা না ছাড়ার সিদ্ধান্ত নিয়ে এ-সংক্রান্ত সেবার মান বাড়িয়ে নাগরিকের দুর্ভোগ কমানোর উদ্যোগ নিয়েছে। তবে এরমধ্যেই নির্বাচন কমিশনের অধীনে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে হস্তান্তরের প্রস্তাবে উদ্বেগ প্রকাশ করেছে ‘বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন’। সংগঠনটির পক্ষ থেকে বুধবার (১৯ মে) প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

এনআইডির কার্যক্রম ছাড়াও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম পরিচালনার জন্য বিদ্যমান অবকাঠামো ও জনবল নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে হস্তান্তর করার বিষয়টি উঠে এসেছে।

এরআগে মঙ্গলবার (১৮ মে) এনআইডির কার্যক্রম হস্তান্তরের জন্য প্রধানমন্ত্রী কার্যালয়ের এ সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশনে পাঠায় মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে বলা হয়, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম নির্বাহী বিভাগের দায়িত্বের অন্তর্ভুক্ত হওয়ায় বিভিন্ন দেশের উদাহরণের আলোকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সুরক্ষা সেবা বিভাগ ওই দায়িত্ব পালনে উপযুক্ত কর্তৃপক্ষ বিবেচিত বিধায় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন সংক্রান্ত দায়িত্ব সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করার লক্ষ্যে ‘অ্যালোকেশন অব বিজনেস অ্যামং ডিফারেন্ট মিনস্ট্রিজ অ্যান্ড ডিভিশন্স- এ সুরক্ষা সেবা বিভাগের দায়িত্বসমূহের মধ্যে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অন্তর্ভুক্ত করা যেতে পারে।

সুরক্ষা সেবা বিভাগ কর্তৃক জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম পরিচালনার জন্য বিদ্যমান অবকাঠামো ও জনবল নির্বাচন কমিশন থেকে সুরক্ষা সেবা বিভাগে হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুজ্জামান তালুকদার ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসানুজ্জামান তালুকদার স্বাক্ষরিত ইসির কাছে দেয়া স্মারকলিপিতে জানান, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ইসির অধীনে জাতীয় পরিচয়পত্রের কার্যক্রম যেভাবে চলমান রয়েছে তা অব্যাহত রেখে দ্রুত কিভাবে সেবা নিশ্চিত করা যায় সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে।

জাতীয় পরিচয়পত্রের দায়িত্ব কেড়ে নেওয়া সহজ হবে না বলে মনে করে ইসি। দায়িত্ব হস্তান্তরে সাংবিধানিক সংকটের বাইরেও নৈতিকতার বিষয় রয়েছে বলে মনে করে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। তাদের সঙ্গে তাল মিলিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরাও। ইসি সচিবালয়ের তথ্য অনুযায়ী, এনআইডি সেবা থেকে ইসি প্রায় ২৫০ কোটি টাকার রাজস্ব আয় করেছে।

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রমের বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ২ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভার পর সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় করবে। জনগণের ভোগান্তি কমাতেই সরকার এই পদক্ষেপ নিয়েছে।

জাতীয় পরিচয়পত্র স্থানান্তরের বিষয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, জাতীয় পরিচয়পত্র আর ভোটার আইডি কার্ড এক বিষয় নয়। পৃথিবীর সব দেশে জাতীয় পরিচয়পত্র সেবার কাজ করে থাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা অন্য কোনো মন্ত্রণালয়। এটি নির্বাচন কমিশন করে না। নির্বাচন কমিশন শুধু ভোটার তালিকা নিয়ে কাজ করে। জাতীয় পরিচয়পত্র সেবা নিয়ে নির্বাচন কমিশনের আশঙ্কা অমূলক। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে থাকবে।

প্রসঙ্গত, ২০০৭ সাল থেকে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন কাজের অংশ হিসেবে নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দিয়ে আসছে ইসি। তারাই এখন জাতীয় পরিচয় নিবন্ধনের সব কার্যক্রম পরিচালনা করে। ইসিকে জাতীয় পরিচয় নিবন্ধন আইনে এই ক্ষমতা দেওয়া হয়েছে।

#ইনিউজ৭১/জিয়া/২০২১

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

নলছিটিতে পুলিশের ওপর হামলা, ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের অভিযোগ

নলছিটিতে পুলিশের ওপর হামলা, ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের অভিযোগ

প্রাথমিক শিক্ষার মান বাড়াতে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

প্রাথমিক শিক্ষার মান বাড়াতে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

সর্বশেষ সংবাদ

শ্রীলঙ্কাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

শ্রীলঙ্কাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নাকের অস্ত্রোপচারের কথা স্বীকার, মজার মন্তব্য জাহ্নবী কাপুরের

নাকের অস্ত্রোপচারের কথা স্বীকার, মজার মন্তব্য জাহ্নবী কাপুরের

এরদোগানের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

এরদোগানের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

কাতারে ব্যবসায়িক বিরোধ, ৯ কোটি টাকা পাওনার দাবি হানিফ সবুজের

কাতারে ব্যবসায়িক বিরোধ, ৯ কোটি টাকা পাওনার দাবি হানিফ সবুজের

এ সম্পর্কিত আরও পড়ুন

এরদোগানের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

এরদোগানের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১) এ যোগ দিতে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের ফাঁকে আগামী ১২ নভেম্বর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। দুই মাসেরও কম সময়ের ব্যবধানে দুই নেতার দ্বিতীয় বৈঠক হতে যাচ্ছে এটি। এর আগে গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তাঁদের বৈঠক হয়েছিল। সোমবার

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে বন্দি বিনিময় চুক্তির প্রক্রিয়া অনুসরণ করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তাঁর ক্ষেত্রে অনেক মৌলিক অধিকার কার্যকর হবে না বলেও মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা। শেখ হাসিনার

অনিয়মের দায়ে ১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল

অনিয়মের দায়ে ১৫ বছরে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল

স্বাক্ষর জালিয়াতি, অনুদানের অর্থ আত্মসাৎ, সরকারি নির্দেশনা লঙ্ঘন এবং ভুয়া অভিপ্রায়পত্র (এলওআই) দাখিলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে গত ১৫ বছরে দেশের ৭২২টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নিবন্ধন বাতিল করেছে এনজিও বিষয়ক ব্যুরো। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত এসব সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সংসদে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান সংসদ কার্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির

শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন পররাষ্ট্র সচিব

শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন পররাষ্ট্র সচিব

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে সোমবার তিনি এ আবেদন করেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। ২০২৪ সালের আগস্টে বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পর এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। রয়টার্সের হাতে আসা একটি চিঠিতে