বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬১৬ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

অভ্যন্তরীণ রুটে বিমানের ভাড়া ‘দ্বিগুণ’

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২১, ১১:১১

শেয়ার করুনঃ
অভ্যন্তরীণ রুটে বিমানের ভাড়া ‘দ্বিগুণ’
লকডাউনের কারণে দূরপাল্লার বাস, যাত্রীবাহী ট্রেন ও লঞ্চ বন্ধ থাকায় ঈদে ঘরমুখো মানুষের অতিরিক্ত চাপ পড়েছে আকাশপথে। ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে এয়ারলাইন্সগুলোর বেশির ভাগ টিকিট।


এই সুযোগে সব বিমান সংস্থাই ভাড়া বাড়িয়ে দিয়েছে দুই থেকে তিন গুণ। ট্র্যাভেল এজেন্টরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থা-সিভিল অ্যাভিয়েশনের তদারকি না থাকায় অনৈতিকভাবে ভাড়া বাড়ানো হচ্ছে। যদিও বিমান সংস্থাগুলোর দাবি, ফিরতি ফ্লাইটে যাত্রী কম থাকায় সমন্বয়ের জন্য ভাড়া কিছুটা বেশি।


করোনার সংক্রমণ রোধে ঈদের আগে ঘরমুখো মানুষের বাড়ি যাওয়া নিয়ন্ত্রণে বন্ধ রাখা হয়েছে আন্তঃজেলা বাস, ট্রেন ও লঞ্চ সার্ভিস। আকাশপথ খোলা থাকলেও ইতিমধ্যে বিমান সংস্থাগুলোর অধিকাংশ আসনের টিকিট বিক্রি হয়ে গেছে।


অবিক্রিত যা আছে তার জন্য যাত্রীদের গুনতে হচ্ছে দুই থেকে তিনগুণ ভাড়া। এ অবস্থায় কাঙ্ক্ষিত তারিখের টিকিট না পেয়ে অনেকে আবার ফিরেও যাচ্ছেন।


যাত্রীরা জানান, এক যাত্রী জানান ঢাকা-বরিশাল ভাড়া ৩ হাজার ২০০ টাকা। এখন চাচ্ছে ৭ হাজার ২০০ টাকা।


ট্র্যাভেল এজেন্টরা বলছেন, বাড়তি চাহিদার অজুহাতে ইকোনমি ক্লাসের টিকিট ব্লক করে অতিরিক্ত ভাড়া নিচ্ছে বিমান সংস্থাগুলো।


অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) মহাসচিব মাজহারুল হক ভুঁইয়া বলেন, নিম্নশ্রেণির পাঁচটা সিট বিক্রি করল ৩ হাজার ৫০০ টাকা। বাকিগুলো তার ব্লক করে রেখে দিল।


হায়ার ক্লাসের টিকিট বিক্রি করছে এটা খুবই অনৈতিক। নরমাল সে সিটগুলো রয়েছে ৩ হাজার ৫০০ টাকার সেগুলো ৪০০০ টাকায় বিক্রি করতে পারে। কিন্তু সেগুলো ৭০০-৮০০০ টাকা বিক্রি করে সেটা অন্যায়।


এয়ারলাইন্সগুলোর দাবি, ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য প্রতি বছর অতিরিক্ত ফ্লাইট দেয়া হলেও এ বছর করোনার কারণে চলছে অর্ধেক ফ্লাইট।



ইউএস বাংলার জনসংযোগের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম বলেন, নরমাল সময়ে আমাদের ৩৬টা ফ্লাইট থাকত। সেখানে আমাদের অর্ধেক ফ্লাইট চলছে। ফিরতি ফ্লাইটে আসন ফাঁকা থাকায় খরচ উঠাতে টিকিটের দাম সমন্বয় করা হচ্ছে।



কোভিডের পূর্বে অভ্যন্তরীণ সাতটি রুটে ঢাকা থেকে প্রতিদিন গড়ে ৯০ থেকে ১০০টি ফ্লাইট চলাচল করলেও বর্তমানে এ সংখ্যা নেমে এসেছে ৪০ থেকে ৫০টিতে।


#ইনিউজ৭১/এনএইচএস/২০২১

বিমানে ভাড়াঅভ্যন্তরীণ রুটলকডাউন
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ

আফগান সন্ত্রাসী ঘাঁটিতে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২

আফগান সন্ত্রাসী ঘাঁটিতে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২

ইরানের সঙ্গে দ্রুত চুক্তি না হলে সামরিক পদক্ষেপ: ট্রাম্প

ইরানের সঙ্গে দ্রুত চুক্তি না হলে সামরিক পদক্ষেপ: ট্রাম্প

হলের নাম পরিবর্তন না হওয়ায় সিনেট থেকে ডাকসুর ওয়াকআউট: সাদিক

হলের নাম পরিবর্তন না হওয়ায় সিনেট থেকে ডাকসুর ওয়াকআউট: সাদিক

সালমানের স্টুডিও ভাঙচুর নিয়ে মুখ খুললেন সোহেল তাজ

সালমানের স্টুডিও ভাঙচুর নিয়ে মুখ খুললেন সোহেল তাজ

রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবেশ নেই, রাখাইন হামলায় জাতিসংঘের উদ্বেগ

রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবেশ নেই, রাখাইন হামলায় জাতিসংঘের উদ্বেগ

এ সম্পর্কিত আরও পড়ুন

১৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধনে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধনে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিভিন্ন প্রকল্প উদ্বোধন ও একাধিক কর্মসূচিতে অংশ নিতে আজ বৃহস্পতিবার এক দিনের সফরে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন, বৃক্ষরোপণ, রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর ফেনী সফরের কর্মসূচি ও সময়সূচি সরকারি সূত্রে নিশ্চিত করা হয়েছে। প্রেস উইংয়ের

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তাড়াহুড়া নেই। সফরের তারিখ বা মাস নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। তবে সফরটি হবে বলে জানিয়েছেন তিনি। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মানুষেরই

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশে এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা ও সেমিকন্ডাক্টর কোম্পানি। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, এ আগ্রহ বাংলাদেশের প্রযুক্তি খাতে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি করতে পারে। সোমবার ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির ইস্ট পালো আল্টোতে ফোর সিজনস হোটেলের সিনার্জি রুমে অনুষ্ঠিত সিইও অ্যান্ড সিনিয়র এক্সিকিউটিভস রাউন্ডটেবিল বৈঠকে বিষয়টি উঠে

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। তবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই নীরবে এই প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার ২৮ সেপ্টেম্বর মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার ভিত্তিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন। এর মধ্য দিয়েই শ্রমবাজারটি পুনরায় চালুর প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। হাইকমিশন সূত্র জানিয়েছে, বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি

ঢাকার রিকশা চলবে আট জোনে, জিপিএসে থাকবে নজরদারি

ঢাকার রিকশা চলবে আট জোনে, জিপিএসে থাকবে নজরদারি

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার চলাচল শৃঙ্খলার মধ্যে আনতে নিবন্ধন, জোনভিত্তিক চলাচল এবং জিপিএস নজরদারির পরিকল্পনা নিয়েছে সরকার। পরিকল্পনা হলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে চারটি করে মোট আটটি জোনে ভাগ করা হবে। প্রতিটি জোনে নির্ধারিতসংখ্যক রিকশা চলবে এবং এক জোনের রিকশা অন্য জোনে প্রবেশ করতে পারবে না। ‘ই-মোবিলিটি ও ব্যাটারি সোয়াপিং সিস্টেম রোল-আউট পরিকল্পনা (ঢাকা শহর)’ শীর্ষক নথিতে এসব প্রস্তাব রাখা