
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২১, ১৩:২৩

বিতর্কিত হেফাজতে ইসলামের নেতা কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারি মামুনুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার বেলা ১২ টায় মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা তাকে গ্রেপ্তার করা হয়।
মামুনুলকে গ্রেফতারের বিষয়টি একাধিক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি হারুন অর রশীদ।গ্রেপ্তারের পর মামুনুলকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনারের (ডিসি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

#ইনিউজ৭১/জিহাদ/২০২১