সোমবার, ১২ অক্টোবর, ২০২৬২৭ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

বিএনপির অপরাজনীতিতে বিভ্রান্তির কারণে করোনা বাড়ছে : কাদের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৮ এপ্রিল ২০২১, ১৩:১০

শেয়ার করুনঃ
বিএনপির অপরাজনীতিতে বিভ্রান্তির কারণে করোনা বাড়ছে : কাদের

করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে বিএনপি নির্মম ও নির্লজ্জ রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।তিনি বলেন, ‘তারা (বিএনপি) একবার বলে লকডাউন দিতে হবে,

আবার বলে লকডাউন দিলে মানুষ খাবে কী? বিএনপির এমন দ্বিমুখী নীতি এবং করোনা নিয়ে অপরাজনীতি মানুষকে বিভ্রান্ত করছে। আর এজন্যই ক্ষেত্রবিশেষে সংক্রমণের মাত্রাও বেড়ে যাচ্ছে।’বৃহস্পতিবার (৮ এপ্রিল) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন।

আরও

জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহযোগিতা চাইল বাংলাদেশ

জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহযোগিতা চাইল বাংলাদেশ

মহামারিকালে বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকার হটানোর নামে ধান ভানতে শীবের গীত গাইছেন অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যখন অসহায়, কর্মহীন, খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং স্বাস্থ্যবিধি মানতে জনগণকে সতর্ক করছে, তখন বিএনপি তাদের উগ্র সাম্প্রদায়িক মিত্রদের নিয়ে দেশে নৈরাজ্য তৈরির অপপ্রয়াস চালাচ্ছে। দেশের সম্পদ জ্বালিয়ে দিচ্ছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘দেশে অগ্নিসন্ত্রাসের জনক বিএনপি। আর এই সন্ত্রাসের আগুনে একসময় তাদের নিজেদের ঘরও পুড়বে। নিজেরা আন্দোলনে ব্যর্থ হয়ে এখন হেফাজতের ওপর ভর করছে। এজন্য বিএনপির অপরাজনীতি বুমেরাং হতে বাধ্য।’

আরও

রিয়াদে হুথি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, ঢাকার তীব্র নিন্দা

রিয়াদে হুথি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, ঢাকার তীব্র নিন্দা
কাদের
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি সরকার হটাতে ছাত্র ও শ্রমিকদের ঐক্যের কথা বলছেন, কিন্তু তারা ছাত্র-শ্রমিকদের কোনো সাড়া পাচ্ছে না। জনগণেরও কোনো আস্থা পাচ্ছে না। বিএনপির এখন রাজনৈতিক আইসোলেশন দরকার।’

তিনি বলেন, ‘করোনা মোকাবিলায় সরকার সমন্বিতভাবে কাজ করছে। আর বিএনপির বক্তব্যে প্রমাণ হচ্ছে তাদের দলের লেজে-গোবরে দশা। জনগণ মনে করে, বিএনপি নেতাদের মনোজগতে ভাইরাসের নেতিবাচক প্রভাব বাসা বেঁধেছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বিএনপি করোনার চেয়েও ভয়াবহ ভাইরাসে আক্রান্ত, যার লক্ষণ নেতিবাচকতা, মিথ্যাচার, ষড়যন্ত্র আর আগুন সন্ত্রাস।’ব্রিফিং শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা সড়ক জোনের অধীনে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে ৮ লেন বিশিষ্ট নতুন সেতুর নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।

এসময় ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার, সালেহপুর এবং নয়ারহাটে তিনটি সেতু নির্মাণের লক্ষ্যে ইতোমধ্যেই একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। দ্বিতীয় আমিনবাজার সেতুটিও এ প্রকল্পের আওতায় নির্মাণ করা হচ্ছে।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘৮ লেন সেতু ছাড়াও সেতুর দুই প্রান্তে প্রায় দেড় কিলোমিটার সংযোগসড়ক নির্মাণ করা হবে। সরকারের নিজস্ব অর্থায়নে প্রায় দুইশ’ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে ২৩৩ মিটার দীর্ঘ দ্বিতীয় আমিনবাজার সেতু।’

তিনি বলেন বলেন, ‘জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ঢাকাসহ অন্যান্য সিটি করপোরেশন এলাকার সড়কে শর্তসাপেক্ষে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছে। তবে মহানগরে বেশিরভাগ পরিবহন নিষেধাজ্ঞা মানলেও অনেক পরিবহন মানছে না।

কেউ কেউ নির্দিষ্ট এলাকা এবং নির্দিষ্ট সময়ের বাইরেও পরিবহন চালাচ্ছে। সমন্বয়কৃত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়েরও অভিযোগ পাওয়া যাচ্ছে। কেউ যদি শর্ত উপেক্ষা করে তবে সরকার আবারও কঠোর হতে বাধ্য হবে।’এসময় ওবায়দুল কাদের দেশবাসীকে প্রধানমন্ত্রী কার্যালয়ের ১৮ দফা, মন্ত্রিপরিষদ বিভাগের ১১ দফা নির্দেশনাসহ শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ

জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহযোগিতা চাইল বাংলাদেশ

জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহযোগিতা চাইল বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের জবাব অপর্যাপ্ত, সাত শর্তে অনড় অবস্থানে ইরান

যুক্তরাষ্ট্রের জবাব অপর্যাপ্ত, সাত শর্তে অনড় অবস্থানে ইরান

নবায়নযোগ্য জ্বালানিতে ২০৩০ সালের মধ্যে বিশ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য

নবায়নযোগ্য জ্বালানিতে ২০৩০ সালের মধ্যে বিশ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য

পাহাড়ের ভবিষ্যৎ তরুণদের হাতে, দক্ষতা ও কর্মসংস্থানে গুরুত্বারোপ

পাহাড়ের ভবিষ্যৎ তরুণদের হাতে, দক্ষতা ও কর্মসংস্থানে গুরুত্বারোপ

রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফের হামলা, নিহত ১

রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফের হামলা, নিহত ১

জনপ্রিয় সংবাদ

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

এ সম্পর্কিত আরও পড়ুন

জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহযোগিতা চাইল বাংলাদেশ

জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহযোগিতা চাইল বাংলাদেশ

দেশের জ্বালানিনিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের কাছে দীর্ঘমেয়াদি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির জন্য ভাসমান টার্মিনাল স্থাপন এবং স্থল ও সমুদ্রে গ্যাস অনুসন্ধান নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আশ্বাস দিয়েছে সৌদি আরব। রোববার (১১ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদে আন্তর্জাতিক জ্বালানি ফোরামের ১৭তম আসরের ফাঁকে এসব বিষয়ে আলোচনা করেন

ইসি সভায় আজ চূড়ান্ত হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি

ইসি সভায় আজ চূড়ান্ত হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি

ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণে সোমবার (১২ অক্টোবর) সভায় বসছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে। ইসির উপসচিব মো. শাহ্ আলমের স্বাক্ষরিত এক চিঠিতে সভার বিষয়টি জানানো হয়েছে। চিঠিতে

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, অর্থ লেনদেন না করার আহ্বান

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, অর্থ লেনদেন না করার আহ্বান

দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে আজ সোমবার (১২ অক্টোবর)। এ কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে দেশের সব মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জার মাধ্যমে বিশেষ বার্তা প্রচারের উদ্যোগ নিয়েছে সরকার। সমাজকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি পরিচয়পত্রধারী তথ্যসংগ্রাহকেরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্যের ভিত্তিতে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সহায়তা পাওয়ার ক্ষেত্রে পরিবারের

বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না সালাহউদ্দিন, নেতৃত্বে জ্যেষ্ঠ সচিব

বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না সালাহউদ্দিন, নেতৃত্বে জ্যেষ্ঠ সচিব

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বঙ্গোপসাগরীয় অঞ্চলের আঞ্চলিক জোট বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম আনুষ্ঠানিক বৈঠকে অংশ নিচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর পরিবর্তে বাংলাদেশের চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। আগামী মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া এই বৈঠকে বাংলাদেশ ছাড়া বিমসটেকের অন্য ছয় সদস্যদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীদের অংশ নেওয়ার কথা রয়েছে। কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, সরকারি ছুটি ঘোষণা

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, সরকারি ছুটি ঘোষণা

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দিবসটি উপলক্ষে সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনে সরকারি ব্যয় সাশ্রয়, জাঁকজমক পরিহার এবং দাপ্তরিক কাজে বিঘ্ন এড়াতে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত নতুন পরিপত্র জারি করা হয়। এর মাধ্যমে গত ১১ মার্চ জারি করা আগের পরিপত্র