শুক্রবার, ৬ মার্চ, ২০২৬২১ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আইন-আদালত

সারা দেশে একযোগে ৮২৬ বিচারক বদলি: তিন পদে ব্যাপক রদবদল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১৮:৪৬

শেয়ার করুনঃ
সারা দেশে একযোগে ৮২৬ বিচারক বদলি: তিন পদে ব্যাপক রদবদল

সারা দেশে একযোগে ৮২৬ বিচারককে বদলি ও পদোন্নতি দিয়ে বড় ধরনের রদবদল করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। বুধবার (২৬ নভেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়। বিচার বিভাগের সামগ্রিক কাঠামো শক্তিশালী করা এবং প্রশাসনিক কার্যক্রম দ্রুততর করার অংশ হিসেবেই এই ব্যাপক রদবদল বলে জানা গেছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, তিনটি পদে মোট ৮২৬ জনের পদোন্নতি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে—

অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ পদে ২৫০ জন,

আরও

জালিমের বিরুদ্ধে মজলুমের জয়: হাসনাত আব্দুল্লাহ

জালিমের বিরুদ্ধে মজলুমের জয়: হাসনাত আব্দুল্লাহ
যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ পদে ২৯৪ জন,

সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ পদে ২৮২ জন পদোন্নতি পেয়েছেন।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বদলি হওয়া কর্মকর্তারা আগামী ২৭ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলে দায়িত্বভার অর্পণ করবেন এবং ১ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। দপ্তরপ্রধানদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া বর্তমানে প্রশিক্ষণ, মাতৃত্বকালীন ছুটি ও বহিঃবাংলাদেশ ছুটিতে থাকা কর্মকর্তাদের প্রশিক্ষণ বা ছুটি শেষে দ্রুত যোগদান করে দায়িত্ব হস্তান্তর করতে এবং অবিলম্বে পদোন্নতিপ্রাপ্ত নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

আরও

রূপপুরে জালিয়াতি তদন্তে হাইকোর্টের কঠোর নির্দেশ

রূপপুরে জালিয়াতি তদন্তে হাইকোর্টের কঠোর নির্দেশ
বিচারবিভাগআইনমন্ত্রণালয়ব্যাপক রদবদল
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
আইন মন্ত্রণালয়ের এই একযোগে রদবদল বিচার বিভাগের প্রশাসনিক গতি বৃদ্ধি, মামলার জট মোকাবিলা এবং মাঠ প্রশাসনে গতিশীলতা আনবে বলে সংশ্লিষ্ট সূত্র মনে করছে।

জনপ্রিয় সংবাদ

বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও মতবিনিময়

বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও মতবিনিময়

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রের

বিএনপি থেকে সংরক্ষিত আসনে মনোনয়ন চান টাঙ্গাইলের নাজমা পারভীন

বিএনপি থেকে সংরক্ষিত আসনে মনোনয়ন চান টাঙ্গাইলের নাজমা পারভীন

চাঁদাবাজি-মাদকে জিরো টলারেন্সের নির্দেশ আইজিপির

চাঁদাবাজি-মাদকে জিরো টলারেন্সের নির্দেশ আইজিপির

কমলগঞ্জে একতা সমাজকলাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জে একতা সমাজকলাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

সর্বশেষ সংবাদ

মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, অস্বীকার যুক্তরাষ্ট্র

মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, অস্বীকার যুক্তরাষ্ট্র

সন্তানকে ঘুরাতে গিয়ে অপহরণ সন্দেহে গণপিটুনির শিকার

সন্তানকে ঘুরাতে গিয়ে অপহরণ সন্দেহে গণপিটুনির শিকার

দক্ষ জনশক্তি তৈরিতে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র চালুর সিদ্ধান্ত

দক্ষ জনশক্তি তৈরিতে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র চালুর সিদ্ধান্ত

নির্বাচনী ইঞ্জিনিয়ারিং অভিযোগে রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের

নির্বাচনী ইঞ্জিনিয়ারিং অভিযোগে রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের

স্বাধীনতা দিবসে ঘোষণা: সর্বোচ্চ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশজন

স্বাধীনতা দিবসে ঘোষণা: সর্বোচ্চ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশজন

এ সম্পর্কিত আরও পড়ুন

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংশ্লিষ্ট আসনগুলো হলো ঢাকা-৬, ঢাকা-৭ এবং গাইবান্ধা-৪। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) করা ওই আবেদনের পর নির্বাচনি ট্রাইব্যুনাল এই তিন আসনের সব ব্যালট পেপার, রেজাল্ট শিটসহ প্রয়োজনীয় নথি আদালতের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন। জানা গেছে, এর আগে গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়ম সংক্রান্ত

উখিয়া-টেকনাফের সাবেক এমপি বদির জামিন

উখিয়া-টেকনাফের সাবেক এমপি বদির জামিন

জুলাই-আগস্টে দায়ের হওয়া হত্যাচেষ্টার মামলায় কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) হাইকোর্ট থেকে তিনি জামিন লাভ করেন। এর আগে ২০২৪ সালের ২০ আগস্ট একই মামলায় চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আবদুর রহমান বদি বাংলাদেশ আওয়ামী লীগ-এর প্রার্থী হিসেবে নবম ও

রূপপুরে জালিয়াতি তদন্তে হাইকোর্টের কঠোর নির্দেশ

রূপপুরে জালিয়াতি তদন্তে হাইকোর্টের কঠোর নির্দেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জনবল নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবকে প্রধান করে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। কমিটিকে দুই মাসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন দেশের সবচেয়ে ব্যয়বহুল

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

গত ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফলাফল বাতিল এবং গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এ রিট দায়ের করেন বলে সাংবাদিকদের জানান। রিট আবেদনে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব এবং আইন সচিবকে বিবাদী করা হয়েছে। আইনজীবী সূত্র জানায়, রিটের মাধ্যমে গণভোট পরিচালনা ও ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে আইনি প্রশ্ন তোলা

প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ টিউলিপের ৪ বছরের কারাদণ্ড

প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ টিউলিপের ৪ বছরের কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট দুর্নীতির পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-৪। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিচারক রবিউল আলম রায় ঘোষণা করেন। একই মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে দুটি মামলায় ২ বছর করে মোট ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত টিউলিপকে ১ লাখ টাকা অর্থদণ্ডেও দণ্ডিত করেন। এছাড়া শেখ