সোমবার, ৬ এপ্রিল, ২০২৬২৪ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আইন-আদালতবাংলাদেশ

দৌলতপুরে ২০ বছরের হাট তুলে দিল প্রশাসন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২২, ৩:২৫

শেয়ার করুনঃ
দৌলতপুরে ২০ বছরের হাট তুলে দিল প্রশাসন

সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণের লক্ষে কুষ্টিয়ার দৌলতপুরে সড়কের পাশ থেকে ২০ বছরের পুরনো সাপ্তাহিক হাট তুলে দিয়েছে স্থানীয় প্রশাসন। পরে এই হাট স্থানান্তর করা হয়েছে উপজেলার প্রধান সড়কের পার্শ্বসড়কের দুই পাশে। উপজেলার এই হাটটি স্থানান্তরে বাজার কমিটি আরো দুদিন সময় চাইলেও তা মানেনি প্রশাসন। ফলে তড়িঘড়ি করে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) হাটটি সরিয়ে নেয় উপজেলা বাজার কমিটি। 

জানা যায়, ২০০১ সালে বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট সরকারে আসার পর এলাকার মানুষের দাবির পরিপ্রেক্ষিতে দৌলতপুর উপজেলা পরিষদ বাজারে সাপ্তাহিক হাট বসানো হয়। সপ্তাহে তিনদিন রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার উপজেলা বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সামনে নির্দিষ্ট জায়গায় এই হাট চলে আসছিল। তবে দিন দিন হাটটি সম্প্রসারিত হয়ে প্রধান সড়কের দুই পাশে গিয়ে ঠেকে। এর ফলে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণের লক্ষে বৃহস্পতিবার স্থানীয় প্রশাসন এই হাট তুলে দেয়। তবে হঠাৎ করেই হাটটি তুলে দেয়ায় এতে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। 

আরও

উখিয়া-টেকনাফের সাবেক এমপি বদির জামিন

উখিয়া-টেকনাফের সাবেক এমপি বদির জামিন

এদিকে ২০ বছরের পুরনো এই হাট তুলে দেয়ায় হাটে বসা কাঁচা তরকারি ও মাছ, মাংসসহ অন্যান্য নিত্যপণ্যের ব্যবসায়ীদের মাঝে অসন্তোষ দেখা গেছে। হাট স্থানান্তরের ফলে আগের তুলনায় বেচাকেনা অর্ধেকে নেমে আসবে বলে তারা মনে করছেন। তারা বলছেন, এতদিন পথ চলতি মানুষজন তাদের নিত্য প্রয়োজনীয় কাঁচা তরিতরকারিসহ অন্যান্য পণ্য কিনে আসলেও এখন তা থেকে বঞ্চিত হতে হবে। অনেকে এখান থেকে হাট উঠে গেছে ভেবে গন্তব্যে ফিরে যাবেন। 

বাজারের প্রধান সড়কের পার্শ্বসড়কে হাট স্থানান্তরের প্রথমদিন বৃহস্পতিবার হাটে বসা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, আগের হাটের (মঙ্গলবার) তুলনায় এদিন বেচাকেনা অর্ধেক কমে গেছে। এর আগে অন্তত রাত ৯টা পর্যন্ত অনেকে হাটে বেচাকেনা করে আসলেও বিক্রি না হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যার পরপরই তারা মালামাল গুটিয়ে নিয়েছেন। 

আরও

রূপপুরে জালিয়াতি তদন্তে হাইকোর্টের কঠোর নির্দেশ

রূপপুরে জালিয়াতি তদন্তে হাইকোর্টের কঠোর নির্দেশ

দৌলতপুর থানা বাজার থেকে আসা আনোয়ার হোসেন জানালেন, খরিদ্দারের অভাবে বেশিরভাগ কাঁচা তরকারি পড়ে রয়েছে। তাই অবিক্রীত মালামাল নিয়ে আগেভাগেই ফিরে যেতে হচ্ছে। চক দৌলতপুর এলাকার মাছ ব্যবসায়ী পলাশ আলী জানান, অাগের স্থানে হাট বসলে এতক্ষণ সব মাছ ফুরিয়ে যেত। কিন্তু আজ নতুন জায়গায় বসে অর্ধেক মাছও বিক্রি হয়নি। বছর পেরিয়ে গেলেও এখানে হাট জমবে না বলে তিনি মন্তব্য করেন। 

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

উপজেলার পূর্বপাড়া এলাকার সবজি ব্যবসায়ী কটা হোসেন প্রতি হাটে রাত ১১টা পর্যন্ত তার ছেলের চায়ের দোকানের সামনে বসে সবজি বেচেন। বেচাকেনাও ভালো হয়। কিন্তু বৃহস্পতিবার হাট সরিয়ে দেয়ার কারণে তার সেই বেচাকেনায় ভাটা পড়েছে। সন্ধ্যার পরে কটা জানান, তখন পর্যন্ত তার তিনভাগের একভাগ সবজিও বিক্রি হয়নি। শীতের ভেতর অযথা বসে থেকে লাভ নেই। গত হাটের তুলনায় এদিন আগেই মালামাল গুটিয়ে নেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এই স্থানান্তরিত জায়গায় হাট না জমলে পাখিভ্যান চালানোর ওপর জোর দেবেন বলে জানান সবজি ব্যবসায়ী কটা। 

অন্যদিকে স্থানীয় লোকজন বলছেন, সড়কের দুই পাশ থেকে এই হাট সরিয়ে দেয়ার মধ্য দিয়ে সঠিক একটি সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ঘটনায় হাটে বসা ব্যবসায়ীরা প্রথমের দিকে কয়েক মাস একটু ক্ষতির শিকার হলেও পরে স্বাভাবিক হয়ে যাবে। তবে এত তড়িঘড়ি না করে হাটটি ঠিকভাবে বসানোর জন্য আরেকটু সময় দেয়ার দরকার ছিল বলে তারা অভিমত ব্যক্ত করেন। এদিকে দৌলতপুর উপজেলা পরিষদ বাজারে প্রতি সপ্তাহে তিনদিন বসা এই হাট হঠাৎ করে তুলে দেয়া হলেও উপজেলার রিফায়েতপুর বাজারসহ আরো কয়েকটি বাজারে সড়কের দুই পাশে আগের মতোই বৃহস্পতিবার হাট বসেছে বলে খোঁজ নিয়ে জানা গেছে। 

দৌলতপুর উপজেলা বাজার কমিটির সভাপতি কাজিমউদ্দিন জানান, দুইদিন আগে (মঙ্গলবার) উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের ডেকে বাজারের ওপর এবং সড়কের দুই পাশে বসা সাপ্তাহিক হাট তুলে নেয়ার নির্দেশ দিয়েছেন। এ সময় উপজেলা পরিষদের আওতায় থাকা নির্দিষ্ট কয়েকটি ফাঁকা জায়গার কথা উল্লেখ করে যে কোনো এক জায়গায় হাটটি স্থানান্তরের প্রস্তাব করা হলে ইউএনও রাজি হননি। তিনি অনড় অবস্থানে থাকায় শেষমেষ হাট স্থানান্তরে অন্তত আরো দুইদিন আগামী শুক্রবার ও শনিবার পর্যন্ত সময় চাওয়া হলে তিনি তাতেও রাজি হননি। 

এ প্রসঙ্গে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল জব্বার জানান, সরকারের জননিরাপত্তা বিভাগের রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে সারাদেশে সড়কের পাশে হাট-বাজার সরানোর আদেশ রয়েছে। সেই মোতাবেক সড়ক নিরাপত্তার লক্ষে সড়কের পাশে কোনো হাট আর বসতে দেয়া হবে না। প্রথম পর্যায়ে উপজেলা বাজারের হাটটি সরিয়ে দেয়া হয়েছে। উপজেলা পরিষদে অনেকগুলো দপ্তর রয়েছে। এখানে প্রতিদিন অনেক মানুষ যাতায়াত করেন। সুতরাং উপজেলা হেডকোয়ার্টার হিসেবে এখানে অধিকতর গুরুত্ব দেয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য বাজারেও সড়কের পাশে যেসব হাট রয়েছে সেগুলো তুলে দেয়া হবে। 

২০ বছরের হাটপ্রশাসন
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

সর্বশেষ সংবাদ

যুগান্তরের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামীমের বাবার ইন্তেকাল, শোক

যুগান্তরের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামীমের বাবার ইন্তেকাল, শোক

খাগড়াছড়িতে অকটেন না দেওয়ায় ট্যাগ অফিসারের ওপর হামলা

খাগড়াছড়িতে অকটেন না দেওয়ায় ট্যাগ অফিসারের ওপর হামলা

বরিশাল নলছিটি ঝালকাঠিতে চাহিদার অর্ধেক বিদ্যুৎ সরবরাহ, ভয়াবহ লোডশেডিং

বরিশাল নলছিটি ঝালকাঠিতে চাহিদার অর্ধেক বিদ্যুৎ সরবরাহ, ভয়াবহ লোডশেডিং

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

স্থানীয় নির্বাচন ঘিরে গোয়ালন্দে প্রার্থীদের প্রচারণায় সরব ফেসবুক

স্থানীয় নির্বাচন ঘিরে গোয়ালন্দে প্রার্থীদের প্রচারণায় সরব ফেসবুক

বরিশালে খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

বরিশালে খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

এ সম্পর্কিত আরও পড়ুন

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংশ্লিষ্ট আসনগুলো হলো ঢাকা-৬, ঢাকা-৭ এবং গাইবান্ধা-৪। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) করা ওই আবেদনের পর নির্বাচনি ট্রাইব্যুনাল এই তিন আসনের সব ব্যালট পেপার, রেজাল্ট শিটসহ প্রয়োজনীয় নথি আদালতের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন। জানা গেছে, এর আগে গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়ম সংক্রান্ত

উখিয়া-টেকনাফের সাবেক এমপি বদির জামিন

উখিয়া-টেকনাফের সাবেক এমপি বদির জামিন

জুলাই-আগস্টে দায়ের হওয়া হত্যাচেষ্টার মামলায় কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) হাইকোর্ট থেকে তিনি জামিন লাভ করেন। এর আগে ২০২৪ সালের ২০ আগস্ট একই মামলায় চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আবদুর রহমান বদি বাংলাদেশ আওয়ামী লীগ-এর প্রার্থী হিসেবে নবম ও

রূপপুরে জালিয়াতি তদন্তে হাইকোর্টের কঠোর নির্দেশ

রূপপুরে জালিয়াতি তদন্তে হাইকোর্টের কঠোর নির্দেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জনবল নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবকে প্রধান করে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। কমিটিকে দুই মাসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন দেশের সবচেয়ে ব্যয়বহুল

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

গত ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফলাফল বাতিল এবং গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে এ রিট দায়ের করেন বলে সাংবাদিকদের জানান। রিট আবেদনে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব এবং আইন সচিবকে বিবাদী করা হয়েছে। আইনজীবী সূত্র জানায়, রিটের মাধ্যমে গণভোট পরিচালনা ও ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে আইনি প্রশ্ন তোলা

প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ টিউলিপের ৪ বছরের কারাদণ্ড

প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ টিউলিপের ৪ বছরের কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট দুর্নীতির পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-৪। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিচারক রবিউল আলম রায় ঘোষণা করেন। একই মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে দুটি মামলায় ২ বছর করে মোট ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত টিউলিপকে ১ লাখ টাকা অর্থদণ্ডেও দণ্ডিত করেন। এছাড়া শেখ