মঙ্গলবার, ১২ মে, ২০২৬৩০ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আইন-আদালত

৫ দিনের রিমান্ডে বাবুল আক্তার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২১, ১৬:৫৮

শেয়ার করুনঃ
৫ দিনের রিমান্ডে বাবুল আক্তার

চট্টগ্রামে চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে দায়ের হওয়া নতুন একটি মামলায় নিহতের স্বামী সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে তাকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১২ মে) দুপুরে বাবুল আক্তারকে প্রধান আসামি করে ৮ জনের বিরুদ্ধে বন্দরনগরীর পাঁচলাইশ থানায় নতুন মামলাটি দায়ে করেন মিতুর বাবা মোশাররফ হোসেন। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালত এ আদেশ দেন।

আরও

উখিয়া-টেকনাফের সাবেক এমপি বদির জামিন

উখিয়া-টেকনাফের সাবেক এমপি বদির জামিন

আদালতে বাবুল আক্তারের পক্ষে শুনানি করেন আইনজীবী আরিফুর রহমান। দুই পক্ষের যুক্তিতর্ক শুনে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং আগামী ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

এর আগে দুপুর ২ টা  ৪৫ মিনিটের দিকে পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারকে কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করে পুলিশ। শুননী শেষে ৩ টা ১০ মিনিটে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।

আরও

ভ্রূণের লিঙ্গ নির্ধারণে হাইকোর্টের যুগান্তকারী রায়

ভ্রূণের লিঙ্গ নির্ধারণে হাইকোর্টের যুগান্তকারী রায়

এদিকে, মিতু হত্যার ঘটনায় বাবুল আক্তারের দায়ের করা মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছে চট্টগ্রাম পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

দুপুর সাড়ে ১২টার দিকে পিবিআই তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করে। পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাইমা সুলতানা গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে মঙ্গলবার রাতে পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাইমা সুলতানা বলেন, মঙ্গলবার মিতু হত্যা মামলার বাদী বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য পিবিআইতে ডাকা হয়েছিল। জিজ্ঞাসাবাদে পিবিআই স্ত্রী হত্যায় বাবুলের সংশ্লিষ্টতা পেয়েছে তদন্তকারী দল। তাই তাকে পিবিআই হেফাজতে রাখা হয়েছে। মামলার তদন্তের বিষয়ে তার সঙ্গে আলোচনা হয়েছে। 

২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। ওই সময় এ ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচিত হয়। ঘটনার সময় মিতুর স্বামী পুলিশ সুপার বাবুল আক্তার অবস্থান করছিলেন ঢাকায়। ঘটনার পর চট্টগ্রামে ফিরে তৎকালীন পুলিশ সুপার ও মিতুর স্বামী বাবুল আক্তার পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। 

জঙ্গিবিরোধী কার্যক্রমের জন্য স্ত্রীকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে মামলায় অভিযোগ করেন তিনি। তবে দিন যত গড়িয়েছে মামলার গতিপথও পাল্টেছে। এক পর্যায়ে সন্দেহের কেন্দ্রবিন্দুতে আসে স্বামী বাবুল আক্তারের নাম।

রিমান্ডমিতু হত্যাএসপি বাবুল
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

জনআস্থা ফেরাতে শৃঙ্খলা ও জিরো টলারেন্স নীতি ঘোষণা আইজিপি'র

জনআস্থা ফেরাতে শৃঙ্খলা ও জিরো টলারেন্স নীতি ঘোষণা আইজিপি'র

৯০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের হুঁশিয়ারি ইরানের

৯০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের হুঁশিয়ারি ইরানের

শেবাচিম হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে কঠোর অভিযান, আটক ৮

শেবাচিম হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে কঠোর অভিযান, আটক ৮

গোয়ালন্দে পল্লী চিকিৎসক হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড, ছয়জনের যাবজ্জীবন

গোয়ালন্দে পল্লী চিকিৎসক হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড, ছয়জনের যাবজ্জীবন

শ্রীমঙ্গলে ফলের বাগানে ঝুলছে জামরুল-চেরির সম্ভার

শ্রীমঙ্গলে ফলের বাগানে ঝুলছে জামরুল-চেরির সম্ভার

জনপ্রিয় সংবাদ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

ভ্রূণের লিঙ্গ নির্ধারণে হাইকোর্টের যুগান্তকারী রায়

ভ্রূণের লিঙ্গ নির্ধারণে হাইকোর্টের যুগান্তকারী রায়

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশ বন্ধে গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি এ রায় ঘোষণা করেন। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে সোমবার (১১ মে)। রায়ে আদালত স্পষ্টভাবে বলেন, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ করা নারীর প্রতি বৈষম্যের জন্ম দেয় এবং কন্যাশিশু হত্যার প্রবণতা বাড়ায়।

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বহনকারী পুলিশের একটি প্রিজনভ্যান দুর্ঘটনার কবলে পড়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে তাকে কারাগার থেকে আদালতে নেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে তিনি ও ভ্যানে থাকা আরও কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আদালতে হাজির করার উদ্দেশ্যে পলককে কারাগার থেকে নেওয়ার পথে হঠাৎ করে প্রিজনভ্যানটি

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংশ্লিষ্ট আসনগুলো হলো ঢাকা-৬, ঢাকা-৭ এবং গাইবান্ধা-৪। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) করা ওই আবেদনের পর নির্বাচনি ট্রাইব্যুনাল এই তিন আসনের সব ব্যালট পেপার, রেজাল্ট শিটসহ প্রয়োজনীয় নথি আদালতের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন। জানা গেছে, এর আগে গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়ম সংক্রান্ত

উখিয়া-টেকনাফের সাবেক এমপি বদির জামিন

উখিয়া-টেকনাফের সাবেক এমপি বদির জামিন

জুলাই-আগস্টে দায়ের হওয়া হত্যাচেষ্টার মামলায় কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) হাইকোর্ট থেকে তিনি জামিন লাভ করেন। এর আগে ২০২৪ সালের ২০ আগস্ট একই মামলায় চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আবদুর রহমান বদি বাংলাদেশ আওয়ামী লীগ-এর প্রার্থী হিসেবে নবম ও

রূপপুরে জালিয়াতি তদন্তে হাইকোর্টের কঠোর নির্দেশ

রূপপুরে জালিয়াতি তদন্তে হাইকোর্টের কঠোর নির্দেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জনবল নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবকে প্রধান করে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। কমিটিকে দুই মাসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন দেশের সবচেয়ে ব্যয়বহুল