রবিবার, ২ আগস্ট, ২০২৬১৮ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনদুর্ভোগবাংলাদেশ

বরিশালে লোডশেডিং না থাকলেও রয়েছে বিদ্যুৎ বিভ্রাটের ভোগান্তি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২২, ২২:৩৫

শেয়ার করুনঃ
বরিশালে লোডশেডিং না থাকলেও রয়েছে বিদ্যুৎ বিভ্রাটের ভোগান্তি

বরিশালে বিদ্যুতের চাহিদার তুলনায় বেশি সরবরাহ থাকায় লোডশেডিং না থাকলেও বিদ্যুৎ বিভ্রাটের ভোগান্তিতে রয়েছেন ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) গ্রাহকরা। দিনে অন্তত ৬ থেকে ৭ বার বিদ্যুৎ বিড়ম্বনায় পড়তে হয় গ্রাহকদের। মান্ধাতা আমলের জরাজীর্ণ ট্রান্সফরমার দিয়ে চলছে বরিশাল বিদ্যুৎ বিভাগের গ্রাহক সেবা। যার কার্যক্ষমতা অনেক আগেই শেষ হয়ে গেছে। যান্ত্রিক ত্রæটির কারণে ব্যাহত হচ্ছে গ্রাহক সেবা। ফলে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সাপ্লাই থাকা সত্ত্বেও গ্রাহকরা এর সুফল ভোগ করতে পারছেন না। তবে এক-তৃতীয়াংশ ট্রান্সফরমার নতুন দাবি করে বিদ্যুৎ বিভাগ বলছে, প্রকল্প ২০৩০ এর পর এ সমস্যা থাকবে না।

জানা যায়, বরিশালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতে ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) ডিভিশন-১ ও ২ এ ৮ শতাধিক ট্রান্সফরমার রয়েছে। যার গ্রাহক সংখ্যা প্রায় ১ লাখ ১৫ হাজার। আর এ গ্রাহকদের বিদ্যুৎসেবা দিয়ে থাকেন ১০০ ও ২০০ কেবিএ ট্রান্সফরমার দিয়ে। দুই ডিভিশনে ১০০ কেবিএ ট্রান্সফরমার রয়েছে ৩৫০টি আর ২০০ কেবিএ ট্রান্সফরমার রয়েছে ৪৬০টি। বিদ্যুৎ বিভাগের দেয়া তথ্য অনুযায়ী ১০০ কেবিএ একটি ট্রান্সফরমার দিয়ে সর্বোচ্চ ৮০ জন গ্রাহককে বিদ্যুৎ সেবা দিতে পারে। 

আরও

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

অপরদিকে ২০০ কেবিএ একটি ট্রান্সফরমার দিয়ে ১৮০ জন গ্রাহককে সেবা দেয়া সম্ভব। দুই ট্রান্সফরমারের হিসাব মিলিয়ে সর্বোচ্চ ১ লাখ ২৭ হাজার গ্রাহককে সেবা দেয়া সম্ভব। ওজোপাডিকোর দুই ডিভিশন মিলিয়ে বিদ্যুতের চাহিদা রয়েছে ৪০০ মেগাওয়াট। প্রয়োজনীয় সাপ্লাই থাকা সত্ত্বেও যান্ত্রিক ত্রæটির জন্য গ্রাহকরা অব্যাহত লোডশেডিংয়ের কবলে পড়ছেন। দিনে ৫-৬ বার বিদ্যুৎ বিভ্রাটে পড়তে হয় গ্রাহকদের। এতে করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিভিন্ন কলকারাখানার শ্রমিকরা। বিদ্যুৎ না থাকায় তারা কাজ বন্ধ করে রাখছেন। এছাড়া সংবাদকর্মীরাও পড়ছেন বিপাকে।

কারণ হিসেবে জানা যায়, এখানে ব্যবহৃত ট্রান্সফরমারগুলো অনেক পুরনো। এছাড়া প্রতিটি ট্রান্সফরমারে থাকা আর্থিং মান্ধাতা যুগের। যার কার্যক্ষমতা বহু আগেই শেষ হয়ে গেছে। সেগুলো জোড়াতালি দিয়েই চলছে গ্রাহক সেবা। বরিশালের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, বেশির ভাগ ট্রান্সফরমারই বৃষ্টির পানিতে মরিচা ধরে ফুটো হয়ে গেছে। সেগুলো পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে। ফলে জোড়াতালি দেয়া ওই সব ট্রান্সফরমার মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যা থেকে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন খোদ বিদ্যুৎ বিভাগের কর্মচারী-কর্মকর্তারা।

বিদ্যুৎ বিভ্রাট
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা বলেন, বরিশালে যে ট্রান্সফরমারগুলো রয়েছে তার বেশির ভাগই পুরনো এবং ত্রæটিপূর্ণ। তিনি বলেন, নতুন সংযোগ নেয়ার সময় ২ কিলোওয়াট লোড নিলেও প্রায় গ্রাহকই ৫-৭ কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহার করছেন। যার কারণে লোড পড়ছে ট্রান্সফরমারগুলোতে। আর লোড নিতে না পারায় পুড়ে যাচ্ছে জরাজীর্ণ আর্থিং। আর তা মেরামতের জন্য ট্রান্সফরমারে সংযোগ বিচ্ছিন্ন করে কাজ করা হয়। ওই সময় বিদ্যুৎ বিভ্রাট হয় বলে দাবি করেন তিনি।

ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (এস.ই) এটিএম তরিকুল ইসলাম বলেন, বরিশালে চাহিদার তুলনায় বেশি বিদ্যুৎ সরবরাহ থাকায় লোডশেডিং নেই। মাঝে মাঝে সঞ্চালন লাইনে ত্রæটির কারণে মেরামত করা প্রয়োজন হয়। তবে জরাজীর্ণ ট্রান্সফরমারগুলো ধীরে ধীরে পরিবর্তন করা হচ্ছে। এছাড়া কিছু কিছু স্থানে আর্থিং পরিবর্তন করা হয়েছে। প্রকল্প ২০৩০ বাস্তবায়নের পর বিদ্যুতের সমস্যা থাকবে না বলেন তিনি।

 এদিকে বরিশালে পল্লী বিদ্যুৎ সমিতির ৬ লাখ ১৮ হাজার গ্রাহকের চাহিদার পুরোটাই সাপ্লাই থাকলেও সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সর্বোচ্চ ১-২ ঘণ্টা লোডশেডিং দেয়া হচ্ছে। বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মহাব্যবস্থাপক হুমায়ুন কবির বলেন, সমিতি-১ এর আওতায় ৩ লাখ ২০ হাজার গ্রাহকের দিনে ৩৫-৪০ এবং রাতে ৫০-৫৪ মেগাওয়াটের চাহিদা রয়েছে। চাহিদার বিপরীতে পুরোটাই আমরা পাচ্ছি। তবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দিনে ও রাতে সর্বোচ্চ ১-২ ঘণ্টা করে লোডশেডিং দেয়া হচ্ছে।

বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মহাব্যবস্থাপক মৃদুল কান্তি চাকমা জানান, পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতায় গ্রাহক সংখ্যা ২ লাখ ৯৮ হাজার। দিনে চাহিদা থাকছে ২৫-২৭ মেগাওয়াট। রাতে চাহিদা বেড়ে হচ্ছে ৫৪-৫৮ মেগাওয়াট। তবে গ্রিড থেকে সেই পরিমাণই বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। তবে সরকারি সিদ্ধান্ত মেনে বিভিন্ন এলাকায় দিনরাত মিলিয়ে এক থেকে দুই ঘণ্টা করে লোডশেডিং দেয়া হচ্ছে। এটা সহনীয় পর্যায়ের মধ্যে পড়ে।

জনপ্রিয় সংবাদ

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

এ সম্পর্কিত আরও পড়ুন

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

দেশজুড়ে হঠাৎ বজ্রপাতের ঘটনায় রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভিন্ন জেলার প্রতিনিধিদের তথ্য অনুযায়ী, এ সময়ে একাধিক স্থানে বজ্রপাতের ঘটনায় প্রাণহানির পাশাপাশি অনেকেই আহত হয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে গাইবান্ধা জেলায়, যেখানে পৃথক বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। জেলার সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাংগা এলাকায় বাড়ির বারান্দায়

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

পটুয়াখালীর কুয়াকাটার বড়হরপাড়া খালের উপর নির্মিত আয়রন সেতুটি ভেঙে পরার দুই বছর অতিক্রম করলেও নতুন সেতু নির্মাণ হয়নি। ফলে এলাকাবাসী ও পর্যটকরা অস্থায়ী কাঠের সেতু ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, যা ঝুঁকিপূর্ণ ও নড়বড়ে। স্থানীয়রা বলছেন, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। সরেজমিন দেখা গেছে, কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের বড়হরপাড়া খালের উপর ২০০৫ সালে নির্মাণ করা হয় এই আয়রন

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

গোয়ালন্দ পৌর এলাকার বাজারের প্রধান সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরে গিয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। কাগজে-কলমে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাস্তবে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। বিশেষ করে বাসস্ট্যান্ড থেকে তোড়াইড় মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বেহাল অবস্থা যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

উত্তর জনপদের জেলা নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের পর্যাপ্ত স্টপেজ না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, সান্তাহার ও নাটোরের মাঝামাঝি অবস্থিত এ স্টেশন দিয়ে প্রতিদিন ৯ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে। কিন্তু এর মধ্যে কেবল নীলসাগর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেসের স্টপেজ রয়েছে। সীমিত আসনসংখ্যার কারণে অধিকাংশ যাত্রী টিকিট পান না। আত্রাই, রাণীনগর, বাগমারা ও সিংড়ার

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বারে হঠাৎ করেই গাড়ি পার্কিং বন্ধ করা হয়েছে। পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কারণে বন বিভাগের এই সিদ্ধান্ত কার্যকর করা হলেও, এর ফলে পর্যটকেরা বড় ধরনের সমস্যায় পড়েছেন। স্থানীয় ও উদ্যান ভ্রমণকারীরা জানান, পূর্বে উদ্যানের প্রবেশদ্বারের কাছাকাছি গাড়ি পার্কিং করার ব্যবস্থা থাকলেও কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সম্প্রতি তা বাতিল করা হয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ থেকে আসা হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান অনুপ্রবেশকারী নন, তারা শরণার্থী: শুভেন্দু

বাংলাদেশ থেকে আসা হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান অনুপ্রবেশকারী নন, তারা শরণার্থী: শুভেন্দু

দেবীদ্বারে অপহরণচেষ্টায় জনতার হাতে আটক পাঁচজন, আদালতে প্রেরণ

দেবীদ্বারে অপহরণচেষ্টায় জনতার হাতে আটক পাঁচজন, আদালতে প্রেরণ

গণহত্যার বিচার দাবিতে গোপালপুরে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ

গণহত্যার বিচার দাবিতে গোপালপুরে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে শেরপুর ফাঁড়ির এএসআই ক্লোজড

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে শেরপুর ফাঁড়ির এএসআই ক্লোজড

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপিতে তিন জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায়

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপিতে তিন জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায়