শনিবার, ২১ মার্চ, ২০২৬৭ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

কাশ্মীর ইস্যুতে ইমরানের সঙ্গে সৌদি ও আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩৭

শেয়ার করুনঃ
কাশ্মীর ইস্যুতে ইমরানের সঙ্গে সৌদি ও আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

কাশ্মির সংকট নিরসনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী। বুধবার পাকিস্তান সফরে এসে ইমরান খানের সঙ্গে দেখা করেন তারা। পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম জিয়ো নিউজ উর্দুর খবরে বলা হয়, সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আহমেদ আল-জুবায়ের ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান বুধবার একদিনের সফরে পাকিস্তান পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি তাদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কথা বলেন মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।

প্রধানমন্ত্রী দফতরের দেয়া এক বিবৃতিতে জানানো হয়, ভারত অধিকৃত কাশ্মিরে মানবাধিকার পরিস্থিতির চরম অবনতি ও উপত্যকাটির সবশেষ পরিস্থিতির বিষয়ে ইমরান খান সৌদি ও আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেছেন। বিশেষত গত এক মাস যাবৎ সেখানে কারফিউর কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলে জানান তিনি। কাশ্মিরে ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা পুনর্বহালসহ উপত্যকাটিতে বসবাসের স্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতে ভারতের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানান তিনি। ইমরান খান বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি সরাতে ভারত নতুন কোনো উত্তেজনা তৈরি করবে বলেও আমাদের কাছে তথ্য রয়েছে।

প্রধানমন্ত্রী দফতরের ওই বিবৃতিতে বলা হয়, ইমরান খানের সঙ্গে বৈঠকে সৌদি ও আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী নিজ দেশের অবস্থান ব্যক্ত করেন। পাকিস্তানের সঙ্গে আন্তরিক সম্পর্কের কথা জানিয়ে তারা এ অঞ্চলের স্থিতিশীলতার প্রতি জোর দেন। শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের গৃহীত বিভিন্ন পদক্ষেপেরও প্রশংসা করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। কাশ্মীরের উদ্ভূত পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে সৌদি ও আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী বিষয়টির শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। শান্তি প্রতিষ্ঠায় দেশ দু’টি সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলেও আশ্বাস দেন তারা।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আরও

ইরান যুদ্ধ ও তেলের বৈশ্বিক সংকট: রাশিয়ার সুবিধা

ইরান যুদ্ধ ও তেলের বৈশ্বিক সংকট: রাশিয়ার সুবিধা

ইনিউজ ৭১/এম.আর

আন্তর্জাতিক
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

সর্বশেষ সংবাদ

রাতে ঝড়-বৃষ্টি, ঈদের ঈদের দিনেও আশঙ্কা-সতর্কতা

রাতে ঝড়-বৃষ্টি, ঈদের ঈদের দিনেও আশঙ্কা-সতর্কতা

ঈদের আদর্শে মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ঈদের আদর্শে মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ঈদে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

ঈদে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

শাওয়ালের চাঁদ দেখা গেছে, কাল সারাদেশে ঈদ

শাওয়ালের চাঁদ দেখা গেছে, কাল সারাদেশে ঈদ

ঈদের আগেই ফাঁকা দৌলতদিয়া ঘাট, নেই যাত্রী চাপ

ঈদের আগেই ফাঁকা দৌলতদিয়া ঘাট, নেই যাত্রী চাপ

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের সাইবার ও অস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা ইরানের

ইসরায়েলের সাইবার ও অস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা ইরানের

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

ঝড়ের সুযোগে আইজিপির বাড়ি ভেঙে চুরি!

ঝড়ের সুযোগে আইজিপির বাড়ি ভেঙে চুরি!

ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ঠিকাদারকে নোটিশ

ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ঠিকাদারকে নোটিশ

শ্রীমঙ্গলে কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ

শ্রীমঙ্গলে কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ

এ সম্পর্কিত আরও পড়ুন

কাতারে হামলায় এলএনজি সংকট, বিশ্বজুড়ে জ্বালানি বিপর্যয়

কাতারে হামলায় এলএনজি সংকট, বিশ্বজুড়ে জ্বালানি বিপর্যয়

ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে তেহরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানি সক্ষমতার ১৭ শতাংশ ধ্বংস হয়ে গেছে। বিশ্বের বৃহত্তম এই এলএনজি উৎপাদন ও প্রক্রিয়াকরণ কেন্দ্রটিতে ভয়াবহ ক্ষয়ক্ষতির কারণে উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। কাতারএনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাদ আল-কাবি জানিয়েছেন, এই ক্ষয়ক্ষতি কাটিয়ে পুনরায় স্বাভাবিক উৎপাদনে ফিরতে ৩ থেকে

মধ্যপ্রাচ্যে আজ ঈদ, বাংলাদেশসহ কিছু দেশে কাল উদযাপন

মধ্যপ্রাচ্যে আজ ঈদ, বাংলাদেশসহ কিছু দেশে কাল উদযাপন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ শুক্রবার ঈদ পালনের ঘোষণা দেয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে। ঈদুল ফিতর উপলক্ষে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা-এর মসজিদুল হারাম এবং মদিনা-র মসজিদে নববী-তে অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। এছাড়াও সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এবং বাহরাইন-এর

মধ্যপ্রাচ্য ও আফ্রিকার যে সব দেশে শুক্রবার ঈদুল ফিতর ঘোষণা

মধ্যপ্রাচ্য ও আফ্রিকার যে সব দেশে শুক্রবার ঈদুল ফিতর ঘোষণা

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় মধ্যপ্রাচ্য ও আফ্রিকার একাধিক দেশ ৩০টি রোজা পূর্ণ করে আগামী শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, তুরস্ক, লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন এবং ইরাক। এসব দেশ চাঁদ না দেখায় রোজা ৩০টি পূর্ণ করার সিদ্ধান্ত নেয় এবং শুক্রবারকে ঈদের দিন হিসেবে ঘোষণা করে। আফ্রিকার

কাতারে হামলা হলে ইরানের গ্যাসক্ষেত্র ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

কাতারে হামলা হলে ইরানের গ্যাসক্ষেত্র ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

কাতারে আবারও হামলা চালানো হলে ইরানের প্রধান গ্যাসক্ষেত্র ‘দক্ষিণ পার্স’ ভয়াবহভাবে ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন। ট্রাম্প দাবি করেন, ইরানের দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র আগে থেকে কিছুই জানত না। তিনি বলেন, ইসরায়েল ‘রাগের বশে’ ওই হামলা চালিয়েছে এবং এতে পুরো স্থাপনার তুলনায় সামান্য

ইরানকে কড়া হুঁশিয়ারি সৌদির, বড় সামরিক পদক্ষেপের ইঙ্গিত

ইরানকে কড়া হুঁশিয়ারি সৌদির, বড় সামরিক পদক্ষেপের ইঙ্গিত

ইরানের পক্ষ থেকে সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোর ওপর হামলা আর সহ্য করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ফয়সাল বিন ফারহান আল সৌদ। প্রয়োজনে সম্মিলিতভাবে বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিতও দেন তিনি। রিয়াদে আরব রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরান পরিকল্পিতভাবে এসব হামলা চালাচ্ছে, যদিও তেহরান তা অস্বীকার করছে। তাঁর ভাষায়, হামলার লক্ষ্যবস্তুতে নির্ভুলতা রয়েছে, যা