
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০১৯, ০:৪৪

ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুরে একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিষ্ফোরণে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। পুলিশের বরাত দিয়ে ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস এক অনলাইন প্রতিবেদনে জানিয়েছে বুধবার বিকেলের দিকে এ বিষ্ফোরণের ঘটনা ঘটে।
পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং বলেছেন, ‘বাটালায় আতশবাজি তৈরির একটি কারখানায় বিষ্ফোরণে অনেকের নিহত হওয়ার খবর শোনার পর খুব খারাপ লাগছে। জেলা কালেক্টর এবং পুলিশের জ্যেষ্ঠ মহাপরিদর্শকের তত্বাবধানে উদ্ধার অভিযান চলছে।’

ইনিউজ ৭১/টি.টি. রাকিব