বুধবার, ১ জুলাই, ২০২৬১৭ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

সৌদি বিমানবন্দরের হুথিদের হামলায় নিহত ১

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০১৯, ১৭:১৬

শেয়ার করুনঃ
সৌদি বিমানবন্দরের হুথিদের হামলায় নিহত ১

সৌদি আরবের একটি বেসামরিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও সাতজন। নিহত ওই ব্যক্তি সিরিয়ার নাগরিক। রিয়াদভিত্তিক জোট জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চলীয় একটি বিমানবন্দরে রোববার ড্রোন হামলা চালানো হয়েছে। সৌদিতে অনেকদিন ধরেই হামলা চালাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সামরিক জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান সমর্থিত হুতি মিলিশিয়ারা আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ত্রাসী হামলা চালিয়েছে। ওই বিমানবন্দর দিয়ে প্রতিদিন কয়েক হাজার বেসামিরক নাগরিক চলাচল করেন। এক বিবৃতিতে জানানো হয়েছে, হুতিদের হামলায় এক সিরীয় নাগরিকের মৃত্যু হয়েছে এবং আরও সাত বেসামরিক নাগরিক আহত হয়েছে।

তবে কিভাবে ওই বিমানবন্দরে হামলা চালানো হয়েছে সে বিষয়ে জোটের তরফ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। চলতি মাসে বেসামরিক বিভিন্ন স্থাপনায় ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। বেশ কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। রোববার হুতি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভির খবরে বলা হয়েছে, তারা দেশের দক্ষিণাঞ্চলীয় আবহা এবং জিযান বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে। গত ১২ জুন দক্ষিণপশ্চিমাঞ্চলীয় আবহা শহরের আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র হামলায় ২৬ জন আহত হয়। এরা সবাই বেসামরিক নাগরিক। সৌদি আরবের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে, এসব হামলা চালানোর জন্য হুতিদের অস্ত্র দিচ্ছে ইরান। কিন্তু এ ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে তেহরান।

ইনিউজ ৭১/এম.আর

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে দোহায় যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি বৈঠক

হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে দোহায় যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি বৈঠক

আন্তর্জাতিক
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

সিঙ্গাপুর থেকে ফেরার পর হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান

সিঙ্গাপুর থেকে ফেরার পর হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান

যুক্তরাষ্ট্র চ্যাম্পিয়ন হলেই ফুটবল পাঠানো হবে চাঁদে, প্রতিশ্রুতি নাসার

যুক্তরাষ্ট্র চ্যাম্পিয়ন হলেই ফুটবল পাঠানো হবে চাঁদে, প্রতিশ্রুতি নাসার

সাইবার নিরাপত্তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

সাইবার নিরাপত্তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

নাফ নদীতে বিশেষ অভিযান, ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ আটক একজন

নাফ নদীতে বিশেষ অভিযান, ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ আটক একজন

দেশে যুক্ত হচ্ছে তিন নতুন উপজেলা ও একটি থানা

দেশে যুক্ত হচ্ছে তিন নতুন উপজেলা ও একটি থানা

জনপ্রিয় সংবাদ

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

    চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলাবাসীর প্রতি সংহতির বার্তা মাদুরোর

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলাবাসীর প্রতি সংহতির বার্তা মাদুরোর

এ সম্পর্কিত আরও পড়ুন

ভারতে নোটিশ ছাড়াই তিন মসজিদসহ ৩০ স্থাপনা উচ্ছেদের অভিযোগ

ভারতে নোটিশ ছাড়াই তিন মসজিদসহ ৩০ স্থাপনা উচ্ছেদের অভিযোগ

ভারতের গুজরাট রাজ্যের কুচ জেলায় আগাম কোনো নোটিশ ছাড়াই তিনটি মসজিদ, কয়েকটি মাজারসহ মোট ৩০টি স্থাপনা ভেঙে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জমিয়ত উলামা-ই-হিন্দ। সোমবার (৩০ জুন) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান গ্যাজেট-এর প্রতিবেদনে বলা হয়, প্রশাসনের পরিচালিত উচ্ছেদ অভিযানে মোট ৩০টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া

ইরানের পরমাণু সক্ষমতা ঠেকাতে আবারও হামলার হুমকি নেতানিয়াহুর

ইরানের পরমাণু সক্ষমতা ঠেকাতে আবারও হামলার হুমকি নেতানিয়াহুর

ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে, সে বিষয়ে আবারও নিজের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন হলে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান পরিচালনা করতে দ্বিধা করবে না ইসরায়েল। তার এই বক্তব্য মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল ১৪-কে দেওয়া এক বিশেষ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত্যুমিছিল দীর্ঘ, নিখোঁজ বহু

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত্যুমিছিল দীর্ঘ, নিখোঁজ বহু

ভেনেজুয়েলায় স্মরণকালের ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১ হাজার ৯৪৩ জনে দাঁড়িয়েছে। এ দুর্যোগে আহত হয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ। এছাড়া কয়েক হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। দেশটির বিভিন্ন এলাকায় ভবন ধসে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে থাকলেও সীমিত সক্ষমতার কারণে উদ্ধারকারী দল সব দুর্গত এলাকায় এখনও পৌঁছাতে পারেনি। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা

ভেনেজুয়েলায় উদ্ধার অভিযানে সময় ফুরাচ্ছে, কমছে জীবিত উদ্ধারের আশা

ভেনেজুয়েলায় উদ্ধার অভিযানে সময় ফুরাচ্ছে, কমছে জীবিত উদ্ধারের আশা

ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের পরও উদ্ধার অভিযান এখনো শেষ হয়নি। দেশটির বিভিন্ন দুর্গত এলাকায় পর্যাপ্ত সহায়তা পৌঁছাতে না পারায় ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে স্থানীয় বাসিন্দারাই প্রধান ভূমিকা পালন করছেন। মঙ্গলবার (৩০ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকাজে বিলম্ব হওয়ায় জীবিতদের খুঁজে পাওয়ার সম্ভাবনা ক্রমেই কমে আসছে। প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা

সিন্ধু চুক্তি ইস্যুতে নয়া দিল্লিকে কঠোর বার্তা দিল ইসলামাবাদ

সিন্ধু চুক্তি ইস্যুতে নয়া দিল্লিকে কঠোর বার্তা দিল ইসলামাবাদ

সিন্ধু নদ পানিবণ্টন চুক্তিকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ভারতের কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী সি আর পাতিল আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে ভারতের অংশের সব পানি পুরোপুরি ব্যবহারের ঘোষণা দেওয়ার পর পাকিস্তানের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া এসেছে। ইসলামাবাদ সতর্ক করে বলেছে, তাদের প্রাপ্য পানির ওপর কেউ হাত দিলে সেই হাত কেটে