রবিবার, ১৫ মার্চ, ২০২৬২ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

সারা বিশ্বে ৭ কোটিরও বেশি মানুষ ঘরহারা: জাতিসংঘ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ জুন ২০১৯, ১৭:২৪

শেয়ার করুনঃ
সারা বিশ্বে ৭ কোটিরও বেশি মানুষ ঘরহারা: জাতিসংঘ

সারা বিশ্বে ৭ কোটিরও বেশি মানুষ ঘরহারা বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। যুদ্ধ, নিপীড়ন এবং সংঘাতের কারণে বিশ্বজুড়ে গেল বছর এমন হয়েছে যা প্রায় ৭০ বছরের মধ্যে এ সংখ্যা সর্বোচ্চ। বুধবার ইউএনএইচসিআর তাদের এক বার্ষিক প্রতিবেদনে বলেছে, বিশ্বে বাস্তুচ্যুত হওয়া এ মানুষদের অর্ধেকই শিশু। আর ধনী পশ্চিমা দেশগুলো নয় বরং উন্নয়নশীল দেশগুলোই এ বিপুল সংখ্যক শরণার্থীর বোঝা বহন করছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্র্যান্ডি জেনেভায় ‘গ্লোবাল ট্রেন্ড’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে বৈশ্বিক প্রবণতা ভুল দিকেই যাচ্ছে৷ নতুন করে যুদ্ধ আর সংঘাত বাড়ছে এবং তৈরি করছে নতুন নতুন শরণার্থী৷ যারা আগের শরণার্থীদের সঙ্গে যুক্ত হচ্ছেন, অথচ পূর্ববর্তীদের সমস্যার কোনো কিনারা হয়নি৷’

প্রতিবেদনটিতে বলা হয়, ২০১৮ সালে গৃহহীন মানুষের সংখ্যা সাত কোটি ৮০ লাখে পৌঁছেছে। যা ২০১৭ সালের চেয়ে সংখ্যায় দুই কোটি ৩০ লাখ বেশি। বিশ্বজুড়ে প্রতিদিন গড়ে ৩৭ হাজার মানুষ বাড়ি-ঘর ছাড়তে বাধ্য হচ্ছে। এ সংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার তুলনায় বাস্তুচ্যুত হওয়া মানুষের সংখ্যা দ্রুতগতিতে বাড়ার কথাও বলা হয়েছে প্রতিবেদনে। ১৯৫১ সাল থেকে রিফিউজি কনভেশনে রাখা তথ্যানুযায়ী, এর আগে ১৯৯২ সালে পৃথিবীর মোট জনসংখ্যার তুলনায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি ছিল। সেবার গড়ে প্রতি ১০০০ জনে ৩ দশমিক ৭ জন বাস্তুচ্যুত হত। কিন্তু ২০১৮ সালে ওই সংখ্যা দ্বিগুণেরও বেশি (৯ দশমিক ৩) হয়ে গেছে।

২০১৮ সালে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৭ কোটি ছাড়ালেও প্রকৃত সংখ্যাটা আরো বেশি হবে বলেই জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। কারণ, সংস্থার পক্ষ থেকে বলা হয়, ভেনেজুয়েলায় চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের কারণে যত মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে তাদের মাত্র একটি আংশিক হিসাব এ প্রতিবেদনে উঠে এসেছে। জাতিসংঘের প্রতিবেদনে কারণ ভেদে গৃহহীনদের তিনটি প্রধান দলে ভাগ করা হয়েছে। প্রথম দলে যুদ্ধ, সংঘাত বা নির্যাতন থেকে বাঁচতে বাড়ি-ঘর ছেড়ে পালানো মানুষদের রাখা হয়েছে। ২০১৮ সালে বিশ্বজুড়ে এ ধরনের শরণার্থীর সংখ্যা ছিল প্রায় দুই কোটি ৫৯ লাখ। যা ২০১৭ সালের তুলনায় প্রায় পাঁচ লাখ বেশি। এর মধ্যে ফিলিস্তিনি শরণার্থী ৫৫ লাখ। দ্বিতীয় দলে আছে আশ্রয়প্রার্থীরা। যারা নিজেদের জন্মভূমি ছেড়ে নানা দেশে আশ্রয় প্রার্থনা করেছে। তাদের সংখ্যা প্রায় ৩৫ লাখ। তৃতীয় দলে আছেন ওই সব গৃহহীন মানুষ যারা বাস্তুচ্যুত হয়ে নিজ নিজ দেশের ভেতরই আশ্রয় নিয়ে আছেন। বিশ্বজুড়ে এ সংখ্যা প্রায় চার কোটি ১৩ লাখ।

আরও

ইরান ইস্যুতে জাতিসংঘে মুখোমুখি যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন

ইরান ইস্যুতে জাতিসংঘে মুখোমুখি যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন
আন্তর্জাতিক
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

বিশ্বজুড়ে এসব শরণার্থীর দুই-তৃতীয়াংশের বেশিই সিরিয়া, আফগানিস্তান, দক্ষিণ সুদান, মিয়ানমার ও সোমালিয়া থেকে এসেছেন। তার মধ্যে সিরিয়ার শরণার্থীর সংখ্যা সবচেয়ে বেশি, প্রায় ৬৭ লাখ। তারপরই আছে আফগানিস্তান, ২৭ লাখ। আর ২০১৭ সালের শেষ দিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানের কারণে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা মুসলমান বাড়িঘর ছেড়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এখনো মধ্যপ্রাচ্যের দুই দেশ ইরাক ও ইয়েমেন এবং সাব-সাহারা আফ্রিকার কয়েকটি দেশে যুদ্ধ চলছে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

ইনিউজ ৭১/এম.আর

সর্বশেষ সংবাদ

ঢাকায় রাতের আধারে শহিদ মিনারে ৪ রাউন্ড গুলি! আহত ১

ঢাকায় রাতের আধারে শহিদ মিনারে ৪ রাউন্ড গুলি! আহত ১

প্রযুক্তিগত জ্ঞান ছাড়া তথ্যসেবা দেওয়া সম্ভব নয়: তথ্যমন্ত্রী

প্রযুক্তিগত জ্ঞান ছাড়া তথ্যসেবা দেওয়া সম্ভব নয়: তথ্যমন্ত্রী

সোশ্যাল মিডিয়ায় নেতানিয়াহু হত্যার খবর সম্পূর্ণ ভুয়া: ইসরায়েল

সোশ্যাল মিডিয়ায় নেতানিয়াহু হত্যার খবর সম্পূর্ণ ভুয়া: ইসরায়েল

জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে জ্বালানি কিনছে সরকার

জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে জ্বালানি কিনছে সরকার

সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি

সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি

জনপ্রিয় সংবাদ

দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

নারায়ণগঞ্জে দায়িত্বপালনরত পুলিশের পিস্তল ছিনতাই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি ডিপোর নিরাপত্তায় সেনা মোতায়েনের নির্দেশনা সরকারের

জ্বালানি ডিপোর নিরাপত্তায় সেনা মোতায়েনের নির্দেশনা সরকারের

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ২৩ হাজার পরিবার

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ২৩ হাজার পরিবার

এ সম্পর্কিত আরও পড়ুন

সোশ্যাল মিডিয়ায় নেতানিয়াহু হত্যার খবর সম্পূর্ণ ভুয়া: ইসরায়েল

সোশ্যাল মিডিয়ায় নেতানিয়াহু হত্যার খবর সম্পূর্ণ ভুয়া: ইসরায়েল

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যা করা হয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে তার কার্যালয়। শনিবার তুরস্কভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জানানো হয়, তাদের এক সাংবাদিক ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘নেতানিয়াহুকে হত্যা করা হয়েছে’ দাবির বিষয়ে জানতে চান। জবাবে প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, এ ধরনের খবরের কোনো সত্যতা নেই। দপ্তরটির পক্ষ থেকে বলা হয়,

ট্রাম্পের আহ্বানে সাড়া দিচ্ছে না বিশ্ব, যুক্তরাষ্ট্র নতুন সংকটে

ট্রাম্পের আহ্বানে সাড়া দিচ্ছে না বিশ্ব, যুক্তরাষ্ট্র নতুন সংকটে

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা রোববার (১৫ মার্চ) পর্যন্ত টানা ১৬ দিনে গড়িয়েছে। এই সংঘাত শুরু হওয়ার পর থেকেই বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যে এর প্রভাব পড়তে শুরু করেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। যুদ্ধের প্রেক্ষাপটে ইরান ঘোষণা দিয়েছে, তারা হরমুজ প্রণালি দিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জাহাজ চলাচল করতে দেবে না। এই ঘোষণার

ইসলামাবাদে আফগান হামলা, পাকিস্তানের ১৪ সেনা নিহত

ইসলামাবাদে আফগান হামলা, পাকিস্তানের ১৪ সেনা নিহত

পাকিস্তানি সামরিক বাহিনীর হামলার জবাবে ইসলামাবাদে প্রতিশোধমূলক অভিযান চালিয়েছে আফগানিস্তানের প্রতিরক্ষা বাহিনী। দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। আফগান বাহিনীর দাবি, এই অভিযানে পাকিস্তানের ১৪ জন সেনা নিহত হয়েছেন এবং আরও ১১ জন আহত হয়েছেন। বিষয়টি জানিয়েছে আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার বিকেল ৫টার দিকে ইসলামাবাদের ফয়জাবাদ এলাকায় পাকিস্তানের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা

হরমুজ নিরাপত্তায় বিশ্বকে যুদ্ধজাহাজ পাঠাতে ট্রাম্পের আহ্বান

হরমুজ নিরাপত্তায় বিশ্বকে যুদ্ধজাহাজ পাঠাতে ট্রাম্পের আহ্বান

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তেল সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে নতুন উদ্যোগের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বিশ্বের বিভিন্ন দেশকে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন। শনিবার (১৪ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একাধিক পোস্টে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালির নিরাপত্তা শুধু যুক্তরাষ্ট্রের একক দায়িত্ব নয়। বরং এই

ভুয়া হামলার ভিডিও ছড়ানোয় আমিরাতে বাংলাদেশীসহ দশজন গ্রেপ্তার

ভুয়া হামলার ভিডিও ছড়ানোয় আমিরাতে বাংলাদেশীসহ দশজন গ্রেপ্তার

সংযুক্ত আরব আমিরাতে হামলার ভিডিও প্রকাশের অভিযোগে বাংলাদেশি নাগরিকসহ বিভিন্ন দেশের ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ও ভুয়া তথ্যসংবলিত ভিডিও ছড়ানোর অভিযোগে তাদের বিরুদ্ধে দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করা হয়েছে। দেশটির অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামসি এ তথ্য জানিয়েছেন বলে জানিয়েছে আমিরাতের সংবাদমাধ্যম ডব্লিউএম। তিনি বলেন, জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে—এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার