সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬৬ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ভারতের মুসলমানেরা সারাক্ষণই গণপিটুনির ভয়ে থাকে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০১৯, ৩:৩১

শেয়ার করুনঃ
ভারতের মুসলমানেরা সারাক্ষণই গণপিটুনির ভয়ে থাকে

বৃহস্পতিবার প্রথম ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে দেশটির ১৭তম লোকসভা নির্বাচন। নির্বাচনে এবারও ভোট দিচ্ছে মুসলিমরা। তবে সমাজ ও রাষ্ট্রে আরও এক পেশে হওয়ার ভয় নিয়ে। পুরনো দিল্লিতে কয়েকশ’ বছর ধরে নির্ভয়েই ব্যবসা-বাণিজ্য করে আসলেও এখন রাত হলেই মুসলিমরা কেউ আর একা বের হতে চান না গণপিটুনির ভয়ে। পান থেকে চুন খসলেই গণধোলাই। দেশের রাজনীতির হালহকিকত নিয়েও জোর গলায় মুখ চালাতে পারেন না। বলতে হলে নিচু স্বরে ফিসফিসিয়ে বলতে হয়। দিল্লিতে মেশিনের যন্ত্রপাতির দোকানের মালিক আবদুল আদনান বলেন, ‘এই মুহূর্তেই আমাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হতে পারে এবং কেউই আমাকে বাঁচাতে আসবে না। এমনকি আমার সরকারও এখন আর আমাকে ভারতীয় মনে করে না। অথচ এ আমার বাপ-দাদার দেশ। শত শত বছর ধরে বংশপরম্পরায় এখানে বাস করে আসছি আমরা। সেই আমাকেই ভয়ে ভয়ে থাকতে হয় সারাক্ষণ।’ বৃহস্পতিবার প্রথম ধাপের নির্বাচনে ভোট দিয়েছেন পুরনো দিল্লির বাসিন্দা কলিমুল্লাহ কাশমি (৩১)। তার একমাত্র ভয়, ফের ক্ষমতায় আসতে পারে ক্ষমতাসীন নরেন্দ্র মোদি ও তার দল বিজেপি।

তিনি বলেন, ‘সব সময় একটা উত্তেজনার পরিবেশ চারপাশে। বিজেপি ক্ষমতায় আসার পর থেকে শুধু মুসলিমরা নয়, সংখ্যালঘু কারোরই দুর্ভোগের শেষ নেই। কখন কি হয় তা নিয়ে আমি ভীত ও শঙ্কিত।’ তিনি আরও বলেন, ‘মোদির ভারতে মুসলিমদের কোনো জায়গা নেই। মুসলিমদের অনেকেই ইস্যুটি তুলে ধরার চেষ্টা করছে। কিন্তু ক্ষমতাবানদের কান পর্যন্ত সেটা পৌঁছাচ্ছে না।’ গুজরাটের এক আঞ্চলিক নেতা থেকে ২০১৪ সালের নির্বাচনে বড় সমর্থন নিয়ে ক্ষমতার শীর্ষে উঠে আসেন মোদি। নির্বাচনে তার প্রধান প্রতিশ্রুতি ছিল ভারতের অর্থনীতির আধুনিকীকরণ, দুর্নীতির বিরুদ্ধে লড়াই আর আন্তর্জাতিক পর্যায়ে ভারতের প্রভাব বাড়ানো। এসব প্রতিশ্রুতিতে কট্টর হিন্দুত্ববাদের প্রলেপ দিয়ে উপস্থাপন করেছিলেন তিনি। গত পাঁচ বছরে নিজের সেসব প্রতিশ্রুতির বেশির ভাগ ক্ষেত্রেই ব্যর্থ হয়েছেন। তবে একটি ক্ষেত্রে চরম ‘সফলতা’ দেখিয়েছেন। স্বাধীনতার পর কয়েক দশক ধরে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ভারতের যে পরিচিতি ছিল তার কবর রচনা করেছেন তিনি। এখন দুই দশক আগে কট্টর হিন্দুত্ববাদী আদর্শের যে রাজনীতি তিনি শুরু করেছিলেন তা তিনি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করেছেন।

বর্তমানে ব্যবসা-বাণিজ্য, ধর্মীয়, রাজনৈতিক, অর্থনৈতিক ও রাষ্ট্রের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে হিন্দু কট্টরপন্থা এতটাই প্রবল যে ইতিহাসে আর কখনও এমনটা দেখা যায়নি। ভারতের লোকসংখ্যার ৮০ শতাংশ হিন্দু। কিন্তু দেশটির স্বাধীনতা আন্দোলনের দুই প্রধান পুরুষ প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও জাতির জনক মহাত্মা গান্ধী দেশকে ধর্মের ভিত্তিতে গড়তে চাননি। স্বাধীনতার পর প্রথম যে সংবিধান প্রণীত হয়, তাতেও ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে পরিচিত হবে। এত দিন সেই ঐতিহ্য ও মর্যাদা অনেকটাই ধরে রেখেছিল ভারত। বর্তমানে ভারতজুড়ে আজ যে আতঙ্ক ও ভয়ের পরিবেশ তা ২০১৪ সালের নির্বাচনের পরপরই সৃষ্টি হয়। মানবাধিকারকর্মী ও উদার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মোদির অধীনে ভারত এখন দুর্ভাগ্যজনকভাবে হিন্দু-মুসলিম আর উচ্চবর্ণ-নিম্নবর্ণে বিভক্ত হয়ে পড়েছে।

আন্তর্জাতিক
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

যুদ্ধ বন্ধে তেহরানের সাত শর্ত, সিদ্ধান্তের অপেক্ষায় ওয়াশিংটন

যুদ্ধ বন্ধে তেহরানের সাত শর্ত, সিদ্ধান্তের অপেক্ষায় ওয়াশিংটন

দেশটির এক ইতিহাসবেত্তা আদিত্য মুখার্জি বলছেন, ‘মোদি ও তার দলকে সহজ ভাষায় আমরা সাম্প্রদায়িক ফ্যাসিবাদী বলতে পারি।’ তিনি আরও বলেন, ‘এই ফ্যাসিবাদের কথাই ভবিষ্যদ্বাণী করে গেছেন স্বাধীন ভারতের প্রতিষ্ঠাতাদের একজন জওহরলাল নেহরু। তিনি বলে গিয়েছেন, ভারতে কখনও যদি ফ্যাসিবাদ আসে, সেটা আসবে হিন্দু ফ্যাসিবাদের রূপে। তিনি যেটা বলেছিলেন আজ চোখের সামনে তাই ঘটছে।’ গোরক্ষা আন্দোলনের নামে একদল হিন্দুর মৌলবাদীর তাণ্ডব শুরু হয়। গরুর মাংস খাওয়াকে ইস্যু বানিয়ে হত্যা করা হচ্ছে শত শত মুসলিম ও অন্যান্য নিম্নবর্ণের লোকদেরকে। গ্রামের গলি থেকে শহরের বড় রাস্তা, বাড়ির উঠান থেকে উপাসনালয় কোথাও আজ নিরাপদ নয়। বইয়ের পৃষ্ঠা থেকে শুরু করে ইন্টারনেট জগতেও মুসলিমদের বিরুদ্ধে ছড়ানো হচ্ছে ঘৃণা ও বিদ্বেষের বিষবাতাস।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

সর্বশেষ সংবাদ

পাকিস্তান-চীন সীমান্ত কমিশনে ভারতের তীব্র আপত্তি প্রকাশ

পাকিস্তান-চীন সীমান্ত কমিশনে ভারতের তীব্র আপত্তি প্রকাশ

বিরোধিতা সীমিত থাকায় রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের দাপট

বিরোধিতা সীমিত থাকায় রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের দাপট

মহিপুরে সেতুর নিচে অবৈধ দোকান নির্মাণ, বিক্রি ৬০–৮০ হাজারে

মহিপুরে সেতুর নিচে অবৈধ দোকান নির্মাণ, বিক্রি ৬০–৮০ হাজারে

অপ্রতিম হত্যা মামলায় দুই কিশোর যাচ্ছে উন্নয়ন কেন্দ্রে

অপ্রতিম হত্যা মামলায় দুই কিশোর যাচ্ছে উন্নয়ন কেন্দ্রে

জামায়াত থেকে বহিষ্কারে গাজী নজরুলের এমপি পদ নিয়ে প্রশ্ন

জামায়াত থেকে বহিষ্কারে গাজী নজরুলের এমপি পদ নিয়ে প্রশ্ন

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় জমি দখল নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

কুয়াকাটায় জমি দখল নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

এ সম্পর্কিত আরও পড়ুন

পাকিস্তান-চীন সীমান্ত কমিশনে ভারতের তীব্র আপত্তি প্রকাশ

পাকিস্তান-চীন সীমান্ত কমিশনে ভারতের তীব্র আপত্তি প্রকাশ

ভারতের দাবি করা হিমালয়ের বিতর্কিত এলাকায় পাকিস্তান ও চীন তাদের সীমান্ত সহযোগিতা আরও প্রাতিষ্ঠানিক করার উদ্যোগ নিয়েছে। গত সপ্তাহে দুই দেশ পাকিস্তান-চীন যৌথ সীমান্ত কমিশন কার্যকর করার ঘোষণা দেওয়ার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। পাকিস্তান এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বর্ণনা করলেও ভারত বলেছে, দেশটি নিজেদের দাবি করা ভূখণ্ডে কোনো পাকিস্তান-চীন সীমান্তকে স্বীকৃতি দেয় না এবং এ ধরনের চুক্তির কোনো

বিরোধিতা সীমিত থাকায় রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের দাপট

বিরোধিতা সীমিত থাকায় রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের দাপট

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমা নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমর্থক ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়া প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে দলটি ৫৭ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছে। তিন দিন ধরে চলা ভোটগ্রহণ রোববার শেষ হয়েছে। চূড়ান্ত ফল ২৫ সেপ্টেম্বরের আগে প্রকাশিত হওয়ার সম্ভাবনা কম।  ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর এটি দেশটির প্রথম

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনে ছাড় নয় জানাল যুক্তরাষ্ট্র

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনে ছাড় নয় জানাল যুক্তরাষ্ট্র

ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত মাইক ওয়াল্টজ। তিনি বলেছেন, এ লক্ষ্য অর্জনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগ অব্যাহত রাখার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। একই সঙ্গে ইরান চাইলে আলোচনার টেবিলে ফিরতে পারে বলেও জানিয়েছেন তিনি।  আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওয়াল্টজ জানান, আলোচনায় ফিরতে হলে ইরানকে

যুক্তরাষ্ট্রে স্নাতকে চার বছর বিনামূল্যে পড়ার দারুণ সুযোগ বাংলাদেশীদের

যুক্তরাষ্ট্রে স্নাতকে চার বছর বিনামূল্যে পড়ার দারুণ সুযোগ বাংলাদেশীদের

যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে পড়াশোনায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ দিচ্ছে বোস্টনের সিমন্স ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মর্যাদাপূর্ণ কোটজেন স্কলারশিপের মাধ্যমে চার বছরের স্নাতক পড়াশোনা ও আবাসন সম্পূর্ণ বিনামূল্যে করার সুযোগ রয়েছে। ভর্তি সংক্রান্ত তথ্য অনুযায়ী, কোটজেন স্কলারশিপে নির্বাচিত শিক্ষার্থীরা চার বছরের সম্পূর্ণ টিউশন ফি এবং আবাসন, অর্থাৎ রুম ও বোর্ডের খরচ পাবেন। এর পাশাপাশি একাডেমিক গবেষণা, বিদেশে শিক্ষাভ্রমণ, ইন্টার্নশিপ

সৌদি তেল রপ্তানি বাড়ায় বিশ্ববাজারে কমল অপরিশোধিত তেলের দাম

সৌদি তেল রপ্তানি বাড়ায় বিশ্ববাজারে কমল অপরিশোধিত তেলের দাম

হুথি হামলা অব্যাহত থাকার মধ্যেও সৌদি আরবের তেল রপ্তানি আংশিকভাবে পুনরুদ্ধারের খবরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) তেলের বাজারে এই পতন দেখা যায়। রয়টার্সের তথ্যের বরাতে আল জাজিরা এ খবর জানিয়েছে।  সোমবার সকালে ব্রেন্ট ক্রুড ফিউচারস এবং মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ১০ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। ব্রেন্ট ক্রুডের