রবিবার, ৮ মার্চ, ২০২৬২৩ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ইরানে ভয়াবহ বন্যায় প্রান গেল ৭০ জনের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ এপ্রিল ২০১৯, ০:২৫

শেয়ার করুনঃ
ইরানে ভয়াবহ বন্যায় প্রান গেল ৭০ জনের

ভয়াবহ বন্যায় আক্রান্ত ইরানের অনেক শহর ও গ্রাম থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেয়া হচ্ছে। প্রতিকূল আবহাওয়া ও ভারী বৃষ্টিপাতের শঙ্কায় শনিবার দেশটির বিভিন্ন প্রান্তের অনেক গ্রাম ও শহর খালি করা হয়েছে। ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রদেশগুলোতে ভারী বর্ষণের আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, বিপজ্জনকভাবে ভরে যাওয়া দেশটির প্রধান প্রধান নদীর বাঁধগুলো থেকে তারা পানি সরিয়ে ফেলবেন। বন্যাক্রান্ত এলাকা থেকে নারী ও শিশুদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে। তবে এলাকায় থেকে ত্রাণ তৎপরতায় সহায়তা করার জন্য পুরুষদের প্রতি আহ্বান জানানো হয়েছে। গত কয়েকদিনে দেশটির বেশির ভাগ এলাকা তলিয়ে গেছে। বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে।

কর্মকর্তারা বলেছেন, সুসানগার্ড শহরের প্রায় ৫০ হাজার মানুষ ঝুঁকিতে রয়েছেন। শনিবার তাদের অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে। পাশাপাশি খুজেসতান প্রদেশ থেকে অন্যান্য সম্প্রদায়ের লোকজনকে সরিয়ে নেয়ার কাজ শুরু করেছে আইন-শৃঙ্খলাবাহিনী। এই প্রদেশের প্রায় ৭০টি গ্রামের মানুষকে ইতোমধ্যে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। তেল সমৃদ্ধ এই অঞ্চলের জ্বালানি কোম্পানিগুলো পানি অপসারণের জন্য পাম্প ব্যবহার ও ত্রাণ তৎপরতায় সহায়তা করছে। দেশটিতে ভারী বর্ষণ শুরু হয় গত ১৯ মার্চ; ওইদিন ইরানের প্রায় এক হাজার ৯০০ শহর ও গ্রামে বৃষ্টিপাত হয়। এতে হাজার হাজার সড়ক, সেতু ও ভবন ধ্বংস হয়ে যায়। এখন পর্যন্ত দেশটির ৮৬ হাজার মানুষকে জরুরি আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে। এদের মধ্যে প্রায় এক হাজার জনকে বিমানে করে সরিয়ে নেয়া হয়।

ভয়াবহ এই সঙ্কট মোকাবেলায় হিমশিম খাচ্ছে দাতা সংস্থাগুলো। জ্বালানি এবং ব্যাংকিং খাতে মার্কিন নিষেধাজ্ঞা থাকায় ইরানের বাজেট চাপের মুখে রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাবেদ জারিফ বলেছেন, গত বছর পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করায় ত্রাণ প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে এবং উদ্ধারকারী হেলিকপ্টারের ঘাটতি দেখা দিয়েছে। গত ১ এপ্রিল এক টুইট বার্তায় ইরানি এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা শুধুমাত্র একটি অর্থনৈতিক যুদ্ধ নয়, এটা পুরোপুরি অর্থনৈতিক সন্ত্রাস। তবে বন্যায় ক্ষতিগ্রস্ত বিশেষ করে কৃষকদের ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আরও

হরমুজ প্রণালিতে সীমিত নিষেধাজ্ঞা, অন্য দেশের জাহাজ চলবে

আন্তর্জাতিক
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
হরমুজ প্রণালিতে সীমিত নিষেধাজ্ঞা, অন্য দেশের জাহাজ চলবে

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

সর্বশেষ সংবাদ

নোয়াখালীতে কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা

নোয়াখালীতে কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা

মৌলভীবাজারে কৃষিজমি গিলছে শিল্প প্রতিষ্ঠান-স্থাপনা, কমেছে ৭০০ একর

মৌলভীবাজারে কৃষিজমি গিলছে শিল্প প্রতিষ্ঠান-স্থাপনা, কমেছে ৭০০ একর

হরমুজ প্রণালিতে সীমিত নিষেধাজ্ঞা, অন্য দেশের জাহাজ চলবে

হরমুজ প্রণালিতে সীমিত নিষেধাজ্ঞা, অন্য দেশের জাহাজ চলবে

নারী-পুরুষ সমঅধিকার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

নারী-পুরুষ সমঅধিকার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

তেলের পর্যাপ্ত মজুদ আছে আতঙ্কের কারণ নেই: জ্বালানি মন্ত্রী

তেলের পর্যাপ্ত মজুদ আছে আতঙ্কের কারণ নেই: জ্বালানি মন্ত্রী

জনপ্রিয় সংবাদ

বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও মতবিনিময়

বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও মতবিনিময়

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রের

বিএনপি থেকে সংরক্ষিত আসনে মনোনয়ন চান টাঙ্গাইলের নাজমা পারভীন

বিএনপি থেকে সংরক্ষিত আসনে মনোনয়ন চান টাঙ্গাইলের নাজমা পারভীন

চাঁদাবাজি-মাদকে জিরো টলারেন্সের নির্দেশ আইজিপির

চাঁদাবাজি-মাদকে জিরো টলারেন্সের নির্দেশ আইজিপির

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে একাউন্টিং এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে একাউন্টিং এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

এ সম্পর্কিত আরও পড়ুন

হরমুজ প্রণালিতে সীমিত নিষেধাজ্ঞা, অন্য দেশের জাহাজ চলবে

হরমুজ প্রণালিতে সীমিত নিষেধাজ্ঞা, অন্য দেশের জাহাজ চলবে

বিশ্ববাজারে জ্বালানি তেল নিয়ে অস্থিরতার মধ্যেই গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে ইরান। দেশটি বলেছে, হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করা হয়নি। তবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্র দেশগুলোর জাহাজকে এই প্রণালি দিয়ে চলাচল করতে দেওয়া হবে না। ইরানের প্রতিরক্ষা বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপীয় দেশগুলো এবং তাদের

ইরানি হামলায় ধ্বংস যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ থাড রাডার, জর্ডানের আকাশ ফ্রী!

ইরানি হামলায় ধ্বংস যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ থাড রাডার, জর্ডানের আকাশ ফ্রী!

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের শুরুতেই যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার ব্যবস্থা ধ্বংস করেছে ইরান। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ। বিশ্লেষকদের মতে, এই হামলার ফলে জর্ডানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের দুর্বলতা তৈরি হয়েছে। ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের সেন্টার অন মিলিটারি অ্যান্ড পলিটিক্যাল পাওয়ারের উপপরিচালক রায়ান ব্রবস্ট বলেন, ‘থাড রাডারের ওপর

রাতভর ক্ষেপণাস্ত্রে ইসরায়েলে আতঙ্ক, আশ্রয়কেন্দ্রে লাখো মানুষ

রাতভর ক্ষেপণাস্ত্রে ইসরায়েলে আতঙ্ক, আশ্রয়কেন্দ্রে লাখো মানুষ

ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কারণে শুক্রবার মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত ইসরায়েলের লাখ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্র বা বাংকারে অবস্থান করতে হয়েছে। ইসরায়েলি বাহিনীর দাবি, এ সময়ের মধ্যে ইরান থেকে অন্তত পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তা পাওয়ার পর দেশটির বিভিন্ন শহরে সাইরেন বাজানো হয় এবং জনগণকে দ্রুত আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার

সৌদির তেল খনি লক্ষ্য করে প্রথম ইরানি ড্রোন

সৌদির তেল খনি লক্ষ্য করে প্রথম ইরানি ড্রোন

প্রথমবারের মতো সৌদি আরবের একটি তেলের খনি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে সৌদি প্রতিরক্ষা বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলার আগেই সব ড্রোন ধ্বংস করে দেয় বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সৌদি আরবের শায়েবাহ তেল খনি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছিল। তবে সৌদির এয়ার ডিফেন্স সিস্টেম তা

আত্মসমর্পণ না করা পর্যন্ত ইরানে হামলা চলবে: ট্রাম্প

আত্মসমর্পণ না করা পর্যন্ত ইরানে হামলা চলবে: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযান অষ্টম দিনে গড়িয়েছে। শনিবার (৭ মার্চ) পর্যন্ত দেশ দুটি ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা ও কৌশলগত অবকাঠামোর ওপর ব্যাপক হামলা অব্যাহত রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান পুরোপুরি আত্মসমর্পণ না করা পর্যন্ত এই যুদ্ধ চলবে। এ পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট নতুন করে ভয়াবহ বার্তা দিয়েছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে