শনিবার, ৭ মার্চ, ২০২৬২৩ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

বিশ্ব ব্যাংকের নয়া প্রেসিডেন্ট ম্যালপাস

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ এপ্রিল ২০১৯, ১৮:১৭

শেয়ার করুনঃ
বিশ্ব ব্যাংকের নয়া প্রেসিডেন্ট ম্যালপাস

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা ডেভিড ম্যালপাস বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের আনুষ্ঠানিক অনুমোদন পেলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বিশ্ব ব্যাংকের নির্বাহী পর্ষদের সদস্যরা শুক্রবার সর্বসম্মতিক্রমে ১৩তম প্রেসিডেন্ট হিসেবে তাকে অনুমোদন দেন। আগামী মঙ্গলবার থেকে পাঁচ বছরের জন্য বিশ্ব ব্যাংক গ্রুপের নেতৃত্ব দেবেন বিতর্কিত এই ব্যক্তি। ডোনাল্ড ট্রাম্পের অনুগত ম্যালপাস ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন। গত ফেব্রয়ারিতে ট্রাম্প ম্যালপাসকে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট পদে মনোনয়নের ঘোষণা দেওয়ার পর বিতর্কের জন্ম হয়। বিশ্ব ব্যাংক, আইএমএফের সমালোচনা করে আসা এই মার্কিন অর্থনীতিবিদ বিশ্ব ব্যাংকের ভূমিকা খর্ব করতে পারেন বলে উদ্বেগ প্রকাশ করেন অনেকে।

বিশ্ব ব্যাংক ‘অনেক বড়’ বলে মনে করেন ডেভিড ম্যালপাস। চীনের মতো মধ্যম আয়ের দেশগুলোকে কম ঋণ দেওয়া উচিত বলেও মন্তব্য করেছিলেন তিনি। তার যুক্তি, এই দেশগুলো অর্থনৈতিকভাবে যথেষ্ট শক্তিশালী। বিবিসি বলছে, অর্থনীতির ‘বিশ্বধারাকেই’ (গ্লোবাল অর্ডার) চ্যালেঞ্জ করেছিলেন ম্যালপাস। ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক থিংক ট্যাংক কাউন্সিল অন ফরেন রিলেশনসের এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, “বহুপাক্ষিকতা প্রকৃত অর্থে অনেক বিস্তৃত হয়েছে-এই জায়গা থেকে তা যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক প্রবৃদ্ধিকে ব্যাহত করছে।” কেবল তাই নয়। বিদায়ী প্রেসিডেন্ট জিম ইয়ং কিম যখন বিশ্ব ব্যাংকের অংশীদারদের কাছে তহবিল যোগানের আহ্বান জানিয়েছিলেন, সে সময় ব্যাংকে সংস্কারের বিনিময়ে তার বন্দোবস্ত করতে এগিয়ে আসেন ডেভিড ম্যালপাস।

চীনকে ঋণ দেওয়া ঠেকাতে বিশ্ব ব্যাংককে চাপ প্রয়োগকারী ম্যালপাস গত বছর সংস্থার ঋণ বিতরণ পদ্ধতির সংস্কার আলোচনায় সক্রিয় ভূমিকা রাখেন। সে সময় যেসব সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয় তার মধ্যে মধ্য আয়ের দেশগুলোকে আরও বেসরকারি খাতের দিকে ঝোঁকানো এবং বিশ্ব ব্যাংক কর্মীদের বেতন বৃদ্ধি সীমিত করার বিষয় রয়েছে। বিশ্ব ব্যাংকের ২৫ সদস্যের নির্বাহী পর্ষদের সবাই প্রেসিডেন্ট পদে ম্যালপাসকে সমর্থন জানিয়েছেন। এখানে চীনের প্রতিনিধি সংখ্যা তৃতীয় সর্বোচ্চ হলেও তারাও আপত্তি করেননি।

আরও

ইরান যুদ্ধে ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩.৭ বিলিয়ন ডলার

ইরান যুদ্ধে ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩.৭ বিলিয়ন ডলার
যুক্তরাষ্ট্রের ভিলানোভা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রিস্টোফার কিলবি বিবিসিকে বলেন, যুক্তরাষ্ট্রের প্রার্থীকে পরাজিত করা যাবে না বুঝতে পেরেই চীন ও অন্যান্য অংশীদাররা ম্যালপাসের বিপক্ষে যাননি বলেই তার ধারণা। “যেহেতু তারা দেখেছে যে, কেউ ট্রাম্পের বিরোধিতা করলে তিনি তাকে শাস্তি দেন, তাই তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়তে চায়নি।” বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকট মোকাবেলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। তহবিলের সবচেয়ে বড় যোগানদাতা হিসেবে যুক্তরাষ্ট্রই সব সময় প্রতিষ্ঠানটির প্রধান বেছে দিয়ে আসছে, যদিও এ বিষয়ে কোনো লিখিত চুক্তি নেই।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
২০১২ সাল থেকে বিশ্ব ব্যাংকের নেতৃত্ব দিয়ে আসছিলেন জিম ইয়ং কিম। ২০১৭ সালে ৫৯ বছরের জিম দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন, ২০২২ সাল তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। মেয়াদ পূর্ণ হওয়ার তিন বছর আগেই গত ৭ জানুয়ারি কিম আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দেন, যা ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়। এরপর থেকে বিশ্ব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টালিনা জর্জিয়েভা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছিলেন। ম্যালপাস দায়িত্ব নেওয়ার পর ঋণ দেওয়ার ক্ষেত্রে দরিদ্র দেশগুলোর প্রাধান্য সীমিত হতে পারে বলে বিবিসির প্রতিবদেনে শঙ্কা প্রকাশ করা হয়েছে।

ইনিউজ ৭১/এম.আর

আরও

ইরানি হামলায় ধ্বংস যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ থাড রাডার, জর্ডানের আকাশ ফ্রী!

ইরানি হামলায় ধ্বংস যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ থাড রাডার, জর্ডানের আকাশ ফ্রী!
আন্তর্জাতিক
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

জনপ্রিয় সংবাদ

বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও মতবিনিময়

বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও মতবিনিময়

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রের

বিএনপি থেকে সংরক্ষিত আসনে মনোনয়ন চান টাঙ্গাইলের নাজমা পারভীন

বিএনপি থেকে সংরক্ষিত আসনে মনোনয়ন চান টাঙ্গাইলের নাজমা পারভীন

চাঁদাবাজি-মাদকে জিরো টলারেন্সের নির্দেশ আইজিপির

চাঁদাবাজি-মাদকে জিরো টলারেন্সের নির্দেশ আইজিপির

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে একাউন্টিং এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে একাউন্টিং এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

সর্বশেষ সংবাদ

নোয়াখালীতে কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা

নোয়াখালীতে কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা

মৌলভীবাজারে কৃষিজমি গিলছে শিল্প প্রতিষ্ঠান-স্থাপনা, কমেছে ৭০০ একর

মৌলভীবাজারে কৃষিজমি গিলছে শিল্প প্রতিষ্ঠান-স্থাপনা, কমেছে ৭০০ একর

হরমুজ প্রণালিতে সীমিত নিষেধাজ্ঞা, অন্য দেশের জাহাজ চলবে

হরমুজ প্রণালিতে সীমিত নিষেধাজ্ঞা, অন্য দেশের জাহাজ চলবে

নারী-পুরুষ সমঅধিকার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

নারী-পুরুষ সমঅধিকার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

তেলের পর্যাপ্ত মজুদ আছে আতঙ্কের কারণ নেই: জ্বালানি মন্ত্রী

তেলের পর্যাপ্ত মজুদ আছে আতঙ্কের কারণ নেই: জ্বালানি মন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

হরমুজ প্রণালিতে সীমিত নিষেধাজ্ঞা, অন্য দেশের জাহাজ চলবে

হরমুজ প্রণালিতে সীমিত নিষেধাজ্ঞা, অন্য দেশের জাহাজ চলবে

বিশ্ববাজারে জ্বালানি তেল নিয়ে অস্থিরতার মধ্যেই গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে ইরান। দেশটি বলেছে, হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করা হয়নি। তবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্র দেশগুলোর জাহাজকে এই প্রণালি দিয়ে চলাচল করতে দেওয়া হবে না। ইরানের প্রতিরক্ষা বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপীয় দেশগুলো এবং তাদের

ইরানি হামলায় ধ্বংস যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ থাড রাডার, জর্ডানের আকাশ ফ্রী!

ইরানি হামলায় ধ্বংস যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ থাড রাডার, জর্ডানের আকাশ ফ্রী!

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের শুরুতেই যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার ব্যবস্থা ধ্বংস করেছে ইরান। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ। বিশ্লেষকদের মতে, এই হামলার ফলে জর্ডানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের দুর্বলতা তৈরি হয়েছে। ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের সেন্টার অন মিলিটারি অ্যান্ড পলিটিক্যাল পাওয়ারের উপপরিচালক রায়ান ব্রবস্ট বলেন, ‘থাড রাডারের ওপর

রাতভর ক্ষেপণাস্ত্রে ইসরায়েলে আতঙ্ক, আশ্রয়কেন্দ্রে লাখো মানুষ

রাতভর ক্ষেপণাস্ত্রে ইসরায়েলে আতঙ্ক, আশ্রয়কেন্দ্রে লাখো মানুষ

ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কারণে শুক্রবার মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত ইসরায়েলের লাখ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্র বা বাংকারে অবস্থান করতে হয়েছে। ইসরায়েলি বাহিনীর দাবি, এ সময়ের মধ্যে ইরান থেকে অন্তত পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তা পাওয়ার পর দেশটির বিভিন্ন শহরে সাইরেন বাজানো হয় এবং জনগণকে দ্রুত আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার

সৌদির তেল খনি লক্ষ্য করে প্রথম ইরানি ড্রোন

সৌদির তেল খনি লক্ষ্য করে প্রথম ইরানি ড্রোন

প্রথমবারের মতো সৌদি আরবের একটি তেলের খনি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে সৌদি প্রতিরক্ষা বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলার আগেই সব ড্রোন ধ্বংস করে দেয় বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সৌদি আরবের শায়েবাহ তেল খনি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছিল। তবে সৌদির এয়ার ডিফেন্স সিস্টেম তা

আত্মসমর্পণ না করা পর্যন্ত ইরানে হামলা চলবে: ট্রাম্প

আত্মসমর্পণ না করা পর্যন্ত ইরানে হামলা চলবে: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযান অষ্টম দিনে গড়িয়েছে। শনিবার (৭ মার্চ) পর্যন্ত দেশ দুটি ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা ও কৌশলগত অবকাঠামোর ওপর ব্যাপক হামলা অব্যাহত রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান পুরোপুরি আত্মসমর্পণ না করা পর্যন্ত এই যুদ্ধ চলবে। এ পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট নতুন করে ভয়াবহ বার্তা দিয়েছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে