বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬২০ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

যেভাবে ধরা হলো মসজিদে হামলাকারী সেই সন্ত্রাসীকে (ভিডিও)

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০১৯, ০:১০

শেয়ার করুনঃ
যেভাবে ধরা হলো মসজিদে হামলাকারী সেই সন্ত্রাসীকে (ভিডিও)

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো ব্রেনটন ট্যারান্টকে রিমান্ডে পাঠিয়েছেন দেশটির একটি আদালত। স্থানীয় সময় শনিবার আটাশ বছর বয়সী অস্ট্রেলিয়ার এ নাগরিককে জেলখানার সাদা পোশাক ও হাতকড়া পরিয়ে আদালতে হাজির করা হয়। সেখানেই আদালত তাকে জামিন অযোগ্য পুলিশি হেফাজতে রিমান্ডের আদেশ দেন। ৫ এপ্রিল ট্যারান্টকে আবারও আদালতে হাজিরার তারিখ দেয়া হয়েছে। ততদিন তিনি পুলিশের হেফাজতেই থাকবেন। বন্দুক হামলায় দু’টি মসজিদের ৪৯ জনকে হত্যা করলেও প্রথমে হামলাকারীর বিরুদ্ধে একটি হত্যাকাণ্ডের অভিযোগ এনে তাকে আদালতে হাজির করা হয়। পর্যায়ক্রমে তার বিরুদ্ধে আরও অভিযোগ আনা হবে বলে ধারণা করা হচ্ছে। হামলার ঘটনায় আরও ৩ জনকে আটক করে একজনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হলেও বাকি দু’জনের ব্যাপারে তদন্ত চলছে বলে নিশ্চিত করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলা চালায় বন্দুকধারী। ওই হামলায় দুই বাংলাদেশিসহ নিহত হন ৪৯ জন। এছাড়া আহত হন আরো ৪৮ জন। তাদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর।

এদিকে বর্বরোচিত সন্ত্রাসী হামলায় আল নূর মসজিদে ৪১ জন মারা গেলেও লিনউড মসজিদে মারা যান সাতজন। প্রবল সাহস দেখিয়ে হামলাকারীর উপর ঝাঁপিয়ে পড়ে বন্দুক কেড়ে না নিলে সংখ্যাটা কোথায় ঠেকতো বলা মুশকিল। এদিকে কীভাবে এই হামলাকরীকে আটক করা হয়েছে দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে উঠে এসেছে সেই তথ্য। জানা গেছে, বেলা দেড়টার দিকে দুটি মসজিদের হামলার পর বিশেষ সতর্কতা জারি করে নিউজিল্যান্ড পুলিশ। বার্তাও পাঠানো হয় পুলিশ সদস্যদের কাছে। ওই সতর্ক বার্তার মাত্র ৩৬ মিনিটের মাথায় ব্রেন্টনকে অনেকটা নাটকীয়ভাবে আটক করতে সক্ষম হন স্থানীয় দুই পুলিশ কর্মকর্তা। ব্রেন্টনকে আটক করা দুই পুলিশ কর্মকর্তার প্রশসংসা করেছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আডের্ন। তিনি বলেন, যদি সঠিক সময়ে সন্দেহভাজন ব্রেন্টনকে দুই পুলিশ কর্মকর্তা আটক না করতেন তবে সে হয়তো আরও মানুষকে হত্যা করতো। সাংবাদিকদের তিনি বলেন, ওই হামলাকরীর গাড়িতে আরও অস্ত্র দেখা গেছে। তার নিশ্চয়ই আরও হামলার পরিকল্পনা ছিল। হামলাকারী ব্রেন্টনকে যখন দুই পুলিশ কর্মকর্তা পাকড়াও করছিলেন তখন ব্যস্ততম সেই রাস্তার পাশ দিয়ে যাওয়া একটি গাড়ি থেকে কেউ একজন সেই ঘটনার ভিডিও ধারণ করেন।

অনেকটা অস্পষ্ট ভিডিওতে দেখা যায়, রাস্তার এক পাশে থেমে থাকা উজ্বল রঙের একটি গাড়ি। তাকে ধাক্কা দিয়ে দাঁড়িয়ে আছে পুলিশের একটি গাড়ি। পুলিশের গাড়িটি যে গাড়িটিকে চাপ দিয়ে আছে; সেটির সামনে চাকা শূন্যে উঠে আছে। এর পেছনেই পুলিশের আরও কয়েকটি গাড়ি। ওই ভিডিওতে আরও দেখা যায়, দুইজন পুলিশ সদস্য একজন ব্যক্তির দিকে তাক করে অস্ত্র উঁচিয়ে আছেন। এক পর্যায়ে মাটিতে পড়ে থাকা ওই ব্যক্তির কাছে গিয়ে তাকে উল্টে দিচ্ছেন পুলিশের একজন সদস্য। প্রধানমন্ত্রী আডের্ন বলেন, ওই ব্যক্তিকে ধরতে যে দুই পুলিশ সদস্য কাজ করেছেন তারা স্থানীয় কমিউনিটি পুলিশের সদস্য। সতর্ক বার্তা দেওয়ার ৩৬ মিনিটের মাথায় তাকে আটক করা হয়। নিউজিল্যান্ডের পুলিশ কমিশনার মাইক বুশও ওই দুই পুলিশ কর্মকর্তার প্রশসংসা করেছেন। তিনি সামাজিক যোগাযোগ ম্যাধমে তাদের ভিডিও দেখে পুলিশ সদস্যদের জন্য গর্ব প্রকাশ করেন। উল্লেখ্য, শুক্রবার রক্তবন্যায় ভাসে শান্তির দেশ নিউজিল্যান্ড। এটাই পশ্চিমা দুনিয়ায় মুসলিম জনগোষ্ঠীর ওপর সবচেয়ে ভয়াবহ ও বড় হামলা। সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে যে মসজিদটিতে, সেখানে নামাজ আদায়ে যাচ্ছিলেন নিউজিল্যান্ড সফরকারী বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। অল্পের জন্য রক্ষা পান তারা।

আন্তর্জাতিক
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আরও

মার্কিনিদের এক ফোঁটা তেলও দেওয়া যাবে না, হরমুজ প্রণালী বন্ধ: আইআরজিসি

মার্কিনিদের এক ফোঁটা তেলও দেওয়া যাবে না, হরমুজ প্রণালী বন্ধ: আইআরজিসি

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে একাউন্টিং এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে একাউন্টিং এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের আবু বকর সিদ্দিক

মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের আবু বকর সিদ্দিক

বিদ্যুৎ সংকটে সাশ্রয়ের উদাহরণ দিলেন প্রধানমন্ত্রী

বিদ্যুৎ সংকটে সাশ্রয়ের উদাহরণ দিলেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখে উদ্বোধন হবে নতুন কৃষক কার্ড কর্মসূচি

পহেলা বৈশাখে উদ্বোধন হবে নতুন কৃষক কার্ড কর্মসূচি

ঈদযাত্রা নির্বিঘ্নে ১৮ মার্চ ছুটি ঘোষণার সম্ভাবনা

ঈদযাত্রা নির্বিঘ্নে ১৮ মার্চ ছুটি ঘোষণার সম্ভাবনা

জনপ্রিয় সংবাদ

গোয়ালন্দে আশ্রয় কেন্দ্রের মূল্যবান গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ

গোয়ালন্দে আশ্রয় কেন্দ্রের মূল্যবান গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিশেষ দোয়া আয়োজন বিএনপির

শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিশেষ দোয়া আয়োজন বিএনপির

পুলিশের জন্য ১০ হাজার নিয়োগ, স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা

পুলিশের জন্য ১০ হাজার নিয়োগ, স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণে আইনি নোটিশ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণে আইনি নোটিশ

এ সম্পর্কিত আরও পড়ুন

ইরানে স্থলযুদ্ধ শুরু, সীমান্ত পেরিয়ে ঢুকছে কুর্দি যোদ্ধারা

ইরানে স্থলযুদ্ধ শুরু, সীমান্ত পেরিয়ে ঢুকছে কুর্দি যোদ্ধারা

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ বৃহস্পতিবার (৫ মার্চ) ষষ্ঠ দিনে গড়িয়েছে। এ পরিস্থিতিতে সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে মার্কিন মদদপুষ্ট কুর্দি যোদ্ধাদের অংশগ্রহণ। ইতোমধ্যে হাজার হাজার কুর্দি যোদ্ধা ইরানের সীমান্ত অতিক্রম করে দেশটির ভেতরে স্থল অভিযান শুরু করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট ও মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরাক-ইরান সীমান্তবর্তী অঞ্চল থেকে

শ্রীলঙ্কার উপকূলে ইরানি জাহাজে হামলা, নিখোঁজ শতাধিক!

শ্রীলঙ্কার উপকূলে ইরানি জাহাজে হামলা, নিখোঁজ শতাধিক!

শ্রীলঙ্কার উপকূলের কাছে একটি ইরানি জাহাজে সাবমেরিন হামলায় অন্তত ১০১ জন নিখোঁজ, একজন নিহত এবং ৭৮ জন আহত হয়েছেন বলে শ্রীলঙ্কার নৌবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র বুধবার জানিয়েছে। হামলাটি কারা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। শ্রীলঙ্কার নৌবাহিনীর এক মুখপাত্র জানান, জাহাজটি এখন ডুবে গেছে। তবে তিনি ১০১ জন নিখোঁজ থাকার খবরটি কিছুটা সংশোধন করে বলেন, আহতদের মধ্যে ৩২ জনকে উদ্ধার করে

ইরানে হামলায় মস্কো-বেইজিংয়ের তীব্র সমালোচনা

ইরানে হামলায় মস্কো-বেইজিংয়ের তীব্র সমালোচনা

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে অবিলম্বে হামলা বন্ধের দাবি জানিয়েছে মস্কো ও বেইজিং। কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera-এর প্রতিবেদনে বলা হয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী Sergey Lavrov স্পষ্ট জানিয়েছেন, তেহরান পারমাণবিক বোমা তৈরি করছে—এমন কোনো প্রমাণ মস্কোর কাছে নেই। মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ল্যাভরভ সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যে হিতে বিপরীত পরিস্থিতি

দশ দিনে ফুরাতে পারে মার্কিন ক্ষেপণাস্ত্র মজুত!

দশ দিনে ফুরাতে পারে মার্কিন ক্ষেপণাস্ত্র মজুত!

ইরানের সঙ্গে চলমান সংঘাত আরও ১০ দিন স্থায়ী হলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুত বিপজ্জনক পর্যায়ে নেমে আসতে পারে—এমন সতর্কবার্তা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর Pentagon। কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera-র প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের চতুর্থ দিনে পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তারা প্রেসিডেন্ট Donald Trump-কে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে অবহিত করেছেন। ফাঁস হওয়া তথ্যানুযায়ী, বিশেষ করে ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার সংকট সবচেয়ে প্রকট হতে পারে। জয়েন্ট

ইইউকে সতর্কবার্তা ইরানের, হতাহতের সংখ্যা ৭৮৭

ইইউকে সতর্কবার্তা ইরানের, হতাহতের সংখ্যা ৭৮৭

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে যুক্ত না হওয়ার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। মঙ্গলবার তেহরানে এক সংবাদ সম্মেলনে এ সতর্কবার্তা দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সম্প্রতি জার্মানি, ব্রিটেন ও ফ্রান্স ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষমতা ধ্বংসের লক্ষ্যে ‘প্রতিরক্ষামূলক ব্যবস্থা’ নেওয়ার সম্ভাবনার কথা জানায়। এর পরিপ্রেক্ষিতেই তেহরান এ হুঁশিয়ারি উচ্চারণ করে। সংবাদ সম্মেলনে বাঘাই বলেন, “এটি যুদ্ধের শামিল