বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬১০ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলটকে আটক করেছে পাকিস্তান (ভিডিও)

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫২

শেয়ার করুনঃ
যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলটকে আটক করেছে পাকিস্তান (ভিডিও)

ভারত-পাকিস্তানের সীমান্তে তুমুল উত্তেজনাকে আরও এক কাঠি এগিয়ে দিচ্ছে দু’দেশের সংবাদমাধ্যমের পাল্টাপাল্টি প্রচারণা। দুই দেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরও (আইএসপিআর) এক্ষেত্রে পিছিয়ে নেই। ভারতীয় সংবাদমাধ্যমে দেশটির বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেলেও পাকিস্তান দাবি করছে, ভারতীয় বাহিনীর দু’টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তারা। এরমধ্যে একটি বিধ্বস্ত হয়েছে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে, আরেকটি ভেঙে পড়েছে পাকিস্তাননিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে। বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ভারতীয় সংবাদমাধ্যমে তাদের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর দেওয়ার পর পাকিস্তানের সংবাদমাধ্যমে দু’টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করা হয়। বুদগাম শহরের গারেন্দ কালান গ্রামের একটি উন্মুক্ত মাঠে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয় জানিয়ে সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, এখন পর্যন্ত আমরা দু’টি মরদেহ উদ্ধার করেছি। তবে এর পরপরই ইসলামাবাদভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, পাকিস্তানের বিমান বাহিনী নিজস্ব আকাশসীমা থেকে সীমান্তের নিয়ন্ত্রণরেখার (লাইন অব কন্ট্রোল) আশপাশে হামলা চালিয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যমে অভি নন্দন নামে এই ব্যক্তিকে আটক ভারতীয় পাইলট বলে দাবি করা হচ্ছে

দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর বলেন, পাকিস্তানের বিমান বাহিনী ভারতের দু’টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। একটি ভেঙে পড়েছে (পাকিস্তাননিয়ন্ত্রিত) আজাদ কাশ্মীরে, আরেকটি পড়েছে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে। এরপর আজাদ কাশ্মীরে ভেঙে পড়া যুদ্ধবিমানের বেশ কিছু ছবি সংবাদমাধ্যমে পাঠায় আইএসপিআর। পরে এক সংবাদ সম্মেলনে মেজর জেনারেল গফুর দাবি করেন, এই ঘটনায় দু’জন ভারতীয় পাইলটকে আটক করা হয়েছে। একজনের অবস্থা গুরুতর বিধায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। আরেকজন সামরিক বাহিনীর কাছেই আছে।পাকিস্তানের সংবাদমাধ্যমে অভি নন্দন নামে এই ব্যক্তিকে আটক ভারতীয় পাইলট বলে দাবি করা হচ্ছেএরপর পাকিস্তানের জিওটিভি, এআরওয়াই নিউজ চ্যানেলসহ কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়, আটক এক পাইলট তার স্বীকারোক্তিতে জানিয়েছেন- তিনি উইং কমান্ডার অভি নন্দন, ভারতীয় বিমান বাহিনীতে তার সার্ভিস নম্বর ২৭৯৮১।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
আন্তর্জাতিক
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

পাকিস্তান সংঘাতের পর ভারতের রাফায়েল বহরে চার যুদ্ধবিমান কম

পাকিস্তান সংঘাতের পর ভারতের রাফায়েল বহরে চার যুদ্ধবিমান কম

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

সেতুর অপেক্ষায় দুই উপজেলার চল্লিশ গ্রামের মানুষের দীর্ঘশ্বাস

সেতুর অপেক্ষায় দুই উপজেলার চল্লিশ গ্রামের মানুষের দীর্ঘশ্বাস

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

জনপ্রিয় সংবাদ

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

এ সম্পর্কিত আরও পড়ুন

রোহিঙ্গা গণহত্যার স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ চৌদ্দটি দেশ

রোহিঙ্গা গণহত্যার স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ চৌদ্দটি দেশ

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের সংঘটিত নৃশংসতাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্যসহ ১৪টি দেশ। একই সঙ্গে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের প্রতি সমর্থন জানিয়েছে দেশগুলো। সোমবার (২৩ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রীদের স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ অবস্থান জানানো হয়। ফ্রান্স২৪-এর এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র,

চুক্তি না হলে আগামী বছর ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

চুক্তি না হলে আগামী বছর ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো চুক্তি সম্ভব না হলে আগামী বছর দেশটির বিরুদ্ধে আবারও সামরিক হামলা শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৩ নভেম্বর) সম্প্রচারমাধ্যম ফক্স নিউজের বরাতে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে পরোক্ষ আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। এ নিয়ে হতাশা প্রকাশ করে তিনি ইরানি

ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে মুসলিম জনসংখ্যায় শীর্ষে উঠতে পারে পাকিস্তান

ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে মুসলিম জনসংখ্যায় শীর্ষে উঠতে পারে পাকিস্তান

২০৭০ সালের মধ্যে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হতে পারে পাকিস্তান। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের এক পূর্বাভাসে এমন সম্ভাবনার কথা জানানো হয়েছে। সংস্থাটির হিসাবে, পাকিস্তানে মুসলিম জনসংখ্যা ২০২০ সালের ২২ কোটি ৭০ লাখ থেকে বেড়ে ২০৭০ সালে ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে। মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত বিশ্বের ২০১টি দেশ

আমার কারণে স্বর্ণের দাম কমেছে: মোদি

আমার কারণে স্বর্ণের দাম কমেছে: মোদি

জরুরি প্রয়োজন ছাড়া এক বছরের জন্য স্বর্ণ না কেনার আহ্বানে ভারতের নাগরিকেরা সাড়া দিয়েছেন বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর মতে, মানুষ স্বর্ণ কেনা কমিয়ে দেওয়ায় মূল্যবান এই ধাতুর দামও কমেছে। এ কারণে অনেকেই তাঁকে জানিয়েছেন, তাঁর আহ্বানে তাঁদের অর্থ সাশ্রয় হয়েছে। শনিবার (২১ নভেম্বর) লক্ষ্ণৌর গোমতী নগরের ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে আয়োজিত পঞ্চম জাতীয় দক্ষতা সমাবর্তনে বক্তব্য দিতে গিয়ে

২০২৭ সালের রমজান শুরু হতে পারে আট ফেব্রুয়ারি থেকে

২০২৭ সালের রমজান শুরু হতে পারে আট ফেব্রুয়ারি থেকে

২০২৭ সালের পবিত্র রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলো। তাদের হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে পবিত্র রমজান শুরু হতে পারে। তবে চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর। হিজরি বর্ষপঞ্জি চাঁদের হিসাব অনুসরণ করে। এ কারণে গ্রেগরীয় বর্ষপঞ্জিতে প্রতিবছর রমজান প্রায় ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই