বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬২০ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

সোমালিয়ায় মার্কিন হামলা, নিহত ৫২

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০১৯, ২৩:৫৭

শেয়ার করুনঃ
সোমালিয়ায় মার্কিন হামলা, নিহত ৫২

দক্ষিণ আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সোমালিয়ায় মার্কিন সেনাবাহিনীর বিমান হামলায় অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন। মার্কিন সেনাবাহিনীর দাবি, নিহতরা সবাই জঙ্গিগোষ্ঠী আলশাবাবের সদস্য। খবর গার্ডিয়ানের। গার্ডিয়ান জানায়, সোমালিয়ার সরকারি বাহিনীর ওপর হামলার জবাবে মার্কিন সেনাবাহিনী এ হামলা চালায়। ওই হামলায় আল শাবাবের ৫২ চরমপন্থী নিহত হয়েছে। আলশাবাবের নিয়ন্ত্রণে দেশটির রাজধানী মোগাদিসুসহ দক্ষিণ ও মধ্য সোমালিয়ার বিশাল একটি অংশ রয়েছে। তারা দাবি করছে, মঙ্গলবার কেনিয়ার একটি বিলাসবহুল হোটেলে ধ্বংসাত্মক আক্রমণ করেছে। এদিকে আফ্রিকায় মার্কিন সেনারা এক বিবৃতিতে বলেছে জিলিব শহরের কাছে জুবা অঞ্চলে বিমান হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, আল-কায়েদার সঙ্গে জড়িত চরমপন্থীদের একটি শক্তিশালী বাহিনী দিয়ে সোমালিয়া বাহিনী হামলা চালায়। বিবৃতিতে কতজন সোমালিয়া বাহিনী নিহত বা আহত হয়েছে তা জানানো হয়নি। এছাড়া প্রতিবেদনে কত মার্কিন সেনা নিহত বা আহত হয়েছে বলা হয়নি। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়, আলশাবাবের হামলায় ১৫ সোমালীয় সেনা সদস্য নিহত হয়েছেন।

অন্যদিকে সংবাদ সংস্থা শাহাদার কাছে আলশাবাব জানায়, তাদের অতর্কিত হামলায় সোমালীয় সেনাবাহিনীর দুটি ঘাঁটিতে অন্তত সোমালিয়ার ৪১ সেনা নিহত হয়েছে। কিসমাও পোর্ট শহর এলাকার কাছে বার সানজুনি এলাকায় এ হামলা সংগঠিত হয়। এনিয়ে তাৎক্ষণিক সোমালিয়া সরকার কোনো মন্তব্য করেনি। পার্শ্ববর্তী দেশ ইথিওপিয়া রাষ্ট্রীয় টেলিভিশনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, আল শাবাবের ৬০ যোদ্ধা নিহত হয়েছে। এছাড়া বিস্ফোরণ বোঝাই চারটি যান ধ্বংস হয়েছে। বহুজাতিক আফ্রিকান ইউনিয়ন শান্তিরক্ষা মিশনে ইথিওপিয়া তাদের সেনাবাহিনী দিয়েছে। যারা ইথিওপীয় সেনা কমান্ডের অধীনে স্বাধীনভাবে কাজ করছে। সোমালিয়ার ক্ষমতাসীন সরকার আন্তর্জাতিক সমর্থনপুষ্ট। কিন্তু এই সরকারকে হটাতে সশস্ত্র সংঘাতে লিপ্ত আল-শাবাব। দীর্ঘ বছর ধরে চলে আসা এই সংঘাত থামাতে সেখানে নিয়োজিত রয়েছে ইথিওপিয়াসহ আফ্রিকান অঞ্চলের অনেক মিত্র রাষ্ট্রের বাহিনী। ২০১৭ সালে সেখানে সামরিক বাহিনী পাঠায় যুক্তরাষ্ট্রও। এরপর শাবাব দমনে বিভিন্ন সময়ে অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
আন্তর্জাতিক
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে নিহত ৫৫৫ ছাড়াল

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে নিহত ৫৫৫ ছাড়াল

সর্বশেষ সংবাদ

ই-হেলথ কার্ড বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

ই-হেলথ কার্ড বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

শ্রীলঙ্কার উপকূলে ইরানি জাহাজে হামলা, নিখোঁজ শতাধিক!

শ্রীলঙ্কার উপকূলে ইরানি জাহাজে হামলা, নিখোঁজ শতাধিক!

২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করেছে ইসি

২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করেছে ইসি

প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন

প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন

সিরাজগঞ্জে পুকুর দখল নিয়ে দুই বিএনপি কর্মী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

সিরাজগঞ্জে পুকুর দখল নিয়ে দুই বিএনপি কর্মী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

জনপ্রিয় সংবাদ

গোয়ালন্দে আশ্রয় কেন্দ্রের মূল্যবান গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ

গোয়ালন্দে আশ্রয় কেন্দ্রের মূল্যবান গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিশেষ দোয়া আয়োজন বিএনপির

শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিশেষ দোয়া আয়োজন বিএনপির

পুলিশের জন্য ১০ হাজার নিয়োগ, স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা

পুলিশের জন্য ১০ হাজার নিয়োগ, স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণে আইনি নোটিশ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণে আইনি নোটিশ

এ সম্পর্কিত আরও পড়ুন

শ্রীলঙ্কার উপকূলে ইরানি জাহাজে হামলা, নিখোঁজ শতাধিক!

শ্রীলঙ্কার উপকূলে ইরানি জাহাজে হামলা, নিখোঁজ শতাধিক!

শ্রীলঙ্কার উপকূলের কাছে একটি ইরানি জাহাজে সাবমেরিন হামলায় অন্তত ১০১ জন নিখোঁজ, একজন নিহত এবং ৭৮ জন আহত হয়েছেন বলে শ্রীলঙ্কার নৌবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র বুধবার জানিয়েছে। হামলাটি কারা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। শ্রীলঙ্কার নৌবাহিনীর এক মুখপাত্র জানান, জাহাজটি এখন ডুবে গেছে। তবে তিনি ১০১ জন নিখোঁজ থাকার খবরটি কিছুটা সংশোধন করে বলেন, আহতদের মধ্যে ৩২ জনকে উদ্ধার করে

ইরানে হামলায় মস্কো-বেইজিংয়ের তীব্র সমালোচনা

ইরানে হামলায় মস্কো-বেইজিংয়ের তীব্র সমালোচনা

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে অবিলম্বে হামলা বন্ধের দাবি জানিয়েছে মস্কো ও বেইজিং। কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera-এর প্রতিবেদনে বলা হয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী Sergey Lavrov স্পষ্ট জানিয়েছেন, তেহরান পারমাণবিক বোমা তৈরি করছে—এমন কোনো প্রমাণ মস্কোর কাছে নেই। মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ল্যাভরভ সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যে হিতে বিপরীত পরিস্থিতি

দশ দিনে ফুরাতে পারে মার্কিন ক্ষেপণাস্ত্র মজুত!

দশ দিনে ফুরাতে পারে মার্কিন ক্ষেপণাস্ত্র মজুত!

ইরানের সঙ্গে চলমান সংঘাত আরও ১০ দিন স্থায়ী হলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুত বিপজ্জনক পর্যায়ে নেমে আসতে পারে—এমন সতর্কবার্তা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর Pentagon। কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera-র প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের চতুর্থ দিনে পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তারা প্রেসিডেন্ট Donald Trump-কে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে অবহিত করেছেন। ফাঁস হওয়া তথ্যানুযায়ী, বিশেষ করে ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার সংকট সবচেয়ে প্রকট হতে পারে। জয়েন্ট

ইইউকে সতর্কবার্তা ইরানের, হতাহতের সংখ্যা ৭৮৭

ইইউকে সতর্কবার্তা ইরানের, হতাহতের সংখ্যা ৭৮৭

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে যুক্ত না হওয়ার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। মঙ্গলবার তেহরানে এক সংবাদ সম্মেলনে এ সতর্কবার্তা দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সম্প্রতি জার্মানি, ব্রিটেন ও ফ্রান্স ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষমতা ধ্বংসের লক্ষ্যে ‘প্রতিরক্ষামূলক ব্যবস্থা’ নেওয়ার সম্ভাবনার কথা জানায়। এর পরিপ্রেক্ষিতেই তেহরান এ হুঁশিয়ারি উচ্চারণ করে। সংবাদ সম্মেলনে বাঘাই বলেন, “এটি যুদ্ধের শামিল

মার্কিনিদের এক ফোঁটা তেলও দেওয়া যাবে না, হরমুজ প্রণালী বন্ধ: আইআরজিসি

মার্কিনিদের এক ফোঁটা তেলও দেওয়া যাবে না, হরমুজ প্রণালী বন্ধ: আইআরজিসি

ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) স্পষ্টভাবে জানিয়েছে, শত্রুদের ওপর যথেষ্ট চাপ আসার আগ পর্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালী বন্ধ থাকবে। আইআরজিসির বর্তমান শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এব্রাহিম জাবারি সোমবার রাষ্ট্রায়ত্ব টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেন, “বর্তমানে (অপরিশোধিত) তেলের দাম ৮১ ডলারে পৌঁছেছে। অল্প সময়ের মধ্যেই এটি ২০০ ডলারে পৌঁছাবে, কারণ হরমুজ প্রণালী বন্ধ রয়েছে।