রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬১২ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

মায়ের মরদেহ নিয়ে সৎকারে ছেলে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০১৯, ৫:১৮

শেয়ার করুনঃ
মায়ের মরদেহ নিয়ে সৎকারে ছেলে

অনেক ছোটবেলায় বাবাকে হারিয়েছিলেন সরোজ। তার পর থেকে মাকে ঘিরেই তাঁর পৃথিবী। মা জানকীর হঠাত্ মৃত্যুতে তাই সরোজের পৃথিবী এলোমেলো হয়ে গিয়েছিল। এত বড় ধা্কা সামলাতে সময় লেগেছিল তাঁর। বাস্তব মেনে নিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়েছিলেন বাড়ি থেকে। চাষবাস করে দিন গুজরান করা সরোজের হাতে টাকা ছিল না। মায়ের সত্কারের টাকাটুকুও ছিল না কৃষক ছেলের হাতে। তাই হাত পেতেছিলেন প্রতিবেশিদের হাতে। ক'টা টাকা হাতে পেলে মায়ের সত্কার করতে পারেন। কিন্তু হাত পাতাই সার হল! একজন প্রতিবেশিও সরোজের এমন দুঃসময়ে এগিয়ে এলেন না। দুঃসময়ের লড়াই তাঁকে একাই লড়তে হল।

মা জানকী সিংহানিয়া বহু বছর ধরে সংসার চালাতেন। ছেলেকে একা হাতেই মানুষ করছিলেন তিনি। সরোজ ও জানকী, এই দুজনেই ছিল আস্ত সংসার। এদিন সকালে কুয়োয় জল তুলতে গিয়ে আচমকা অচৈতন্য হয়ে যান জানকীদেবী। ঘটনাস্থলেই মৃত্যু। ওড়িশার সুন্দরগড়ের ঘটনা। খবরটা শুনে প্রথমে দিশেহারা হয়ে যান সরোজ। প্রতিবেশিদের কাছে সাহায্যের আশায় বেরোন নাবালক সরোজ। কিন্তু পাড়ার 'নিচু' জাতের ছেলেকে এমন সময় সাহায্য করত চাননি কোনও প্রতিবেশি। বাধ্য হয়ে মায়ের মরদেহ সে তুলে নেয় সাইকেলে। প্রায় চার-পাঁচ কিলোমিটার দূরের জঙ্গলে জানকীদেবীকে এভাবেই নিয়ে যায় তাঁর ছেলে সরোজ। প্রতিবেশিরা হা করে দেখেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

কিন্তু কেউ এগিয়ে আসেননি। পথে অবশ্য অনেকে কৌতুল ভরে তাঁকে অনেক প্রশ্ন করেছে। কিন্তু সাহায্য কেউ করেনি। চোখের জল মুছতে মুছতে মায়ের দেহ সাইকেলে চাপিয়ে শ্মশানের উদ্দেশে হাঁটতে থাকে সরোজ।বছর দুয়েক আগে দানা মাঝি নামে এক চাষীর মর্মস্পর্শী ভিডিয়ো ভাইরাল হয়েছিল। মৃত স্ত্রীর দেহ তাঁরই কাপড়ে মুড়ে দশ কিমি রাস্তা হেঁটেছিলেন তিনি। পিছনে কাঁদতে কাঁদতে হাঁটছিল তাঁর মেয়ে। এবার সরোজ। ধর্ম-বর্ণ-জাত-পাতের নাগপাশ ছাড়িয়ে দেশ যে এখনও বেরোতে পারেনি, আরও একবার তা প্রমাণ হয়ে গেল। 

আরও

হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ বললেন ট্রাম্প, প্রত্যাখ্যান ইরানের প্রস্তাব

হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ বললেন ট্রাম্প, প্রত্যাখ্যান ইরানের প্রস্তাব
আন্তর্জাতিক
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

আইন ভাঙলেই কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি মাহদী আমিনের

আইন ভাঙলেই কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি মাহদী আমিনের

ভারতে ছয় এফ-৩৫ নিয়ে হাজির মার্কিন বিমানবাহিনী

ভারতে ছয় এফ-৩৫ নিয়ে হাজির মার্কিন বিমানবাহিনী

চাঁদাবাজি নয়, জমি বিরোধেই সালমানের স্টুডিওতে হামলা: পুলিশ

চাঁদাবাজি নয়, জমি বিরোধেই সালমানের স্টুডিওতে হামলা: পুলিশ

ইভিএম হাইজ্যাকের অভিযোগে ফের ভোট চাইলেন মমতা

ইভিএম হাইজ্যাকের অভিযোগে ফের ভোট চাইলেন মমতা

নিজের টাকা তুলতে মুনাফা ছাড়ার শর্তে গ্রাহকেরা বিপাকে

নিজের টাকা তুলতে মুনাফা ছাড়ার শর্তে গ্রাহকেরা বিপাকে

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

এ সম্পর্কিত আরও পড়ুন

ভারতে ছয় এফ-৩৫ নিয়ে হাজির মার্কিন বিমানবাহিনী

ভারতে ছয় এফ-৩৫ নিয়ে হাজির মার্কিন বিমানবাহিনী

ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গশক্তি ২০২৬’-এ অংশ নিতে রাজস্থানের যোধপুরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর ছয়টি এফ-৩৫ লাইটনিং ২ যুদ্ধবিমান। এর সঙ্গে দুই শতাধিক মার্কিন বিমানসেনাও ভারতে এসেছেন। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছেন। মার্কিন রাষ্ট্রদূত বলেন, মার্কিন বিমান বাহিনীর দুই শতাধিক সদস্য এবং পঞ্চম প্রজন্মের ছয়টি এফ-৩৫ যুদ্ধবিমান মহড়ায় অংশ নিতে যোধপুরে এসেছে।

ইভিএম হাইজ্যাকের অভিযোগে ফের ভোট চাইলেন মমতা

ইভিএম হাইজ্যাকের অভিযোগে ফের ভোট চাইলেন মমতা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়নি, বরং চক্রান্ত ও ইভিএম ‘হাইজ্যাক’-এর মাধ্যমে দলটিকে হারানো হয়েছে বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার হুগলির শ্রীরামপুর কোর্ট ময়দানে সমাবেশে তিনি বিতর্কিত এসআইআর বাতিল করে পুরোনো ভোটার তালিকার ভিত্তিতে পশ্চিমবঙ্গসহ বিহার, মধ্যপ্রদেশ ও হরিয়ানায় পুনর্নির্বাচনের দাবি জানান। নির্বাচনের পাঁচ মাস পর কলকাতার বাইরে এটি ছিল মমতার প্রথম

ট্রাম্পের কূটনৈতিক দৌড়ঝাঁপেও কাটেনি বহুমুখী সংকটের চাপ

ট্রাম্পের কূটনৈতিক দৌড়ঝাঁপেও কাটেনি বহুমুখী সংকটের চাপ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন ঘিরে এক সপ্তাহের কূটনৈতিক তৎপরতায় বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব ও নিজের নেতৃত্ব তুলে ধরতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘে দেওয়া কঠোর ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেন তিনি। তবে বিশ্লেষকদের মতে, এই ব্যস্ত কূটনৈতিক কর্মসূচি ইরান যুদ্ধ, জ্বালানির মূল্যবৃদ্ধি, চীনের সঙ্গে প্রযুক্তি প্রতিযোগিতা এবং মিত্রদের অনাগ্রহসহ একাধিক সংকটের দৃশ্যমান

হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ বললেন ট্রাম্প, প্রত্যাখ্যান ইরানের প্রস্তাব

হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ বললেন ট্রাম্প, প্রত্যাখ্যান ইরানের প্রস্তাব

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে গোল দাগ দিয়ে ‘ট্রাম্প প্রণালি’ হিসেবে চিহ্নিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ছবি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৬ সেপ্টেম্বর) ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য সাত দিনের একটি পরিকল্পনা প্রস্তাব করার কয়েক ঘণ্টা পর ট্রাম্প ওই ছবি প্রকাশ করেন। ইরানের প্রস্তাব অনুযায়ী, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি

সন্দেহভাজন ভেজাল মদে দুই জেলায় ১৯ মৃত্যু

সন্দেহভাজন ভেজাল মদে দুই জেলায় ১৯ মৃত্যু

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় পাহাড়ি রাজ্য নাগাল্যান্ডে সন্দেহভাজন ভেজাল মদ পানে গত দুই দিনে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মোককচুং জেলায় আটজন এবং তুয়েনসাং জেলায় ১১ জন মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। তবে ফরেনসিক পরীক্ষার ফল না পাওয়া পর্যন্ত ভেজাল মদকেই মৃত্যুর নিশ্চিত কারণ হিসেবে ধরা হচ্ছে না। ঘটনার তদন্ত এবং অবৈধ মদের উৎস ও সরবরাহ চক্র শনাক্ত করতে বিশেষ তদন্তকারী