প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে অতিক্রম করে অ্যামাজন প্রাইম এয়ারের একটি পণ্যবাহী বিমান দুর্ঘটনায় পড়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার অল্প আগে প্রাইম এয়ারের ‘৭৫৯৮’ নম্বর ফ্লাইটটি রানওয়ে অতিক্রম করে মাটিতে থাকা একাধিক যানবাহনে ধাক্কা দেয়। এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
